মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭

শীতকালীন রোগবালাই চিকিৎসায় হোমিওপ্যাথি।

Homeopathic remedy selection for winter season.

গরমের তুলনায় শীত অনেকের কাছে আরামদায়ক হলেও প্রতিবছর এ সময়ে বেশ কিছু বাড়তি রোগব্যাধি দেখা যায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই সময়টা বেশ জটিলতা তৈরি করে। গরম শেষ হলে শীত শুরু হওয়ার সময় আবহাওয়ার যে পরিবর্তন ঘটে, তাতে অনেকের শরীর চট করে খাপ খাইয়ে নিতে পারে না। আবার শীতের প্রকোপ বেড়ে গেলেও শীত সহ্য করতে না পেরে অনেকে অসুস্থ হয়।
যেসব রোগব্যাধি হতে পারে : শীতের এই সময়টায় ঠাণ্ডাজনিত সমস্যাগুলোই বেশি দেখা যায়। যেমন কাশি, অ্যাজমার প্রকোপ বেড়ে যাওয়া, সাময়িক জ্বর, কোল্ড অ্যালার্জি হয়ে থাকে। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষদের কাশি, কোল্ড অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। ঠিক সময়ে সনাক্ত করা না গেলে সেটা অনেক সময় নিউমোনিয়াতেও রূপ নিতে পারে। এ সময় বাতাসে ধুলাবালি বেশি থাকায় অনেকে অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা যায়।
ঠাণ্ডার কারণে অনেকের টনসিল বেড়ে গিয়ে ব্যথার সৃষ্টি হতে পারে।
শীতকালে মশাবাহিত ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু রোগ সহ নানা ভাইরাস জ্বরের রোগের প্রকোপ দেখা যায়। এ সময় অনেক স্থানে মশার প্রকোপও বাড়ে। ডেঙ্গু বর্ষাকালীন রোগ হলেও এখন শীতকালেও এটির বিস্তার দেখা যায়। তাই মশার কামড়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কাঁপুনি দিয়ে উচ্চ তাপমাত্রার জ্বর আসা, বারবার জ্বর আসা, গিঁটে ব্যথা ইত্যাদির লক্ষণ দেখা গেলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
হঠাৎ করে ঠাণ্ডার কারণে শিশুদের, অনেক সময় বড়দেরও পাতলা পায়খানা, ডায়রিয়া, কলেরা ইত্যাদি হতে দেখা যায়। বিশেষ করে যখন বেশি ঠাণ্ডা পড়ে, তখন বয়স্কদেরও পাতলা পায়খানা, ডায়রিয়া, কলেরা ইত্যাদি হয়ে থাকে।
শীতের সময় অনেকে পানি কম পান করেন। শুষ্ক আবহাওয়া এবং শরীরে পানির স্বল্পতা কোষ্ঠকাঠিন্য করতে পারে।
শীতের সময় শুষ্কতার কারণে শরীরের ত্বকও শুষ্ক হয়ে ওঠে। ফলে অনেক সময় চুলকানি বা ব্যথা অনুভব হতে পারে। অনেক সময় অ্যালার্জির কারণেও এটি হতে পারে। বিশেষ করে যাদের ধুলাবালিতে অ্যালার্জি হয়।
ক্রনিক রোগীদের ক্ষেত্রে : যাদের ডায়াবেটিক, রিউমেটিক বা দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, শীত তাদের জন্য বিশেষ সমস্যার কারণ হতে পারে। কারণ এই সময়ে তাদের জটিলতা আরো বেশি করে দেয়া যায়। অনেকের ক্ষেত্রে অনিদ্রার মতো সমস্যাও তৈরি হতে পারে। এজন্য এই রোগীদের এই সময়ে নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাহলে সমস্যা অনুযায়ী চিকিৎসক তাদের প্রয়োজনীয় ওষুধ নির্ধারণ করে দিতে পারবেন।
করণীয় :  শীত শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত হালকা কুসুম গরম পানিতে গোসল বা হাতমুখ ধোয়ার অভ্যাস শীতকালীন ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর থেকে মুক্ত রাখতে পারে।
শিশুরা অনেক সময় শরীরে গরম কাপড় রাখে না বা খুলে ফেলে। তাই তাদের দিকে সতর্ক নজর রাখা উচিত।
গরম খাবার খাওয়া, গরম পানি পান করা, গরম কাপড় পরিধান করা, গরম স্থানে বাস করা ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, টনসিলসহ অনেক সমস্যার সমাধান করতে পারে।
শীতকালীন চুলকানি সামলাতে নিয়মিত গোসল করা ও লোশন বা অলিভ অয়েল বা সরিষার তেল বা নারিকেল তেল বা গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে। তাতে চামড়ার আর্দ্রতা স্বাভাবিক থাকবে।
পর্যাপ্ত পানি পান করতে হবে। শীতকালীন শাকসবজি এবং ভিটামিন সি রয়েছে এমন খাবার যেমন জলপাই, কমলা, লেবু, বরই ইত্যাদি প্রচুর পরিমাণে খেতে হবে। এগুলো একপ্রকার প্রতিষেধক হিসাবে কাজ করে।
নিয়মিতভাবে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে।

শীতকালীন অসুস্থতায় হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার
ডা. কেন্ট তাঁর হোমিওপ্যাথিক রেপার্টরিতে ৬৭ টি ওষুধকে শীতকালীন ওষুধ হিসেবে স্থান দিয়েছেন।
ডা. রবিন মার্ফি তাঁর হোমিওপ্যাথিক মেডিকেল রেপার্টরিতে ৮৩ টি ওষুধকে শীতকালীন ওষুধ বলেছেন।
সিনথেসিস রেপার্টরিতে শীতকালীন ওষুধ ‍হিসেবে স্থান পেয়েছে ৮৭ টি।
KENT REPERTORY > GENERALS - WINTER,in (67)
Acon. Agar. Alum. Am-c. Ammc. Arg-met. Ars. AUR. bar-c. Bell. bov. Bry. Calc-p. Calc. Camph. caps. carb-an. carb-v. Caust. cham. cic. cina Coc-c. cocc. colch. con. Dulc. ferr-ar. Ferr. FL-AC. Hell. Hep. hyos. ign. ip. Kali-bi. Kali-c. Kali-p. lyc. mag-c. Mang. Merc. Mez. Mosch. nat-act. nat-c. nat-m. Nux-m. NUX-V. Petr. ph-ac. Phos. Psor. puls. rhod. RHUS-T. ruta Sabad. sars. Sep. Sil. spig. spong. Stront-c. sulph. Verat. viol-t.
NURPHY REPERTORY > ENVIRONMENT - WINTER, agg. (83)
ACON. Aesc. Agar. Alum. AM-C. ammc. Arg-met. ARS. aur-ar. aur-s. AUR. Bar-c. Bell. borx. bov. BRY. Calc-p. calc-sil. Calc. CAMPH. Caps. carb-an. Carb-v. carbn-s. Caust. Cham. cic. cina cist. Coc-c. Cocc. colch. Con. DULC. ferr-ar. Ferr. FL-AC. graph. HELL. HEP. Hyos. Ign. Ip. Kali-bi. KALI-C. Kali-p. kali-sil. Kalm. LYC. mag-c. MANG. Merc. Mez. MOSCH. nat-act. nat-c. nat-m. NUX-M. NUX-V. PETR. ph-ac. Phos. prot. PSOR. PULS. Rhod. RHUS-T. ruta Sabad. sangin-n. sars. sec. Sep. Sil. spig. spong. stann. STRONT-C. Sulph. syph. VERAT. viol-t. visc.
SYNTHESIS REPERTORY > GENERALS - SEASONS - winter - agg. (87)
ACON. Aesc. Agar. Alum. AM-C. ammc. aral. Arg-met. ARN. ars-i. ARS. aur-ar. aur-s. AUR. Bar-c. Bell. borx. bov. Brucel. BRY. Calc-p. calc-sil. Calc. CAMPH. Caps. carb-an. Carb-v. carbn-s. Caust. Cham. cic. cina cist. Coc-c. cocc. colch. Con. DULC. ferr-ar. Ferr. FL-AC. graph. HELL. HEP. Hyos. Ign. Ip. Kali-bi. KALI-C. Kali-p. kali-sil. Kalm. LYC. mag-c. MANG. Merc. Mez. MOSCH. nat-ar. nat-c. nat-m. NUX-M. NUX-V. PETR. ph-ac. phel. Phos. prot. PSOR. PULS. Rhod. RHUS-T. ruta Sabad. sangin-n. sars. sec. Sep. Sil. spig. spong. stann. STRONT-C. Sulph. syph. VERAT. viol-t.
শীতকালে ব্যবহারের প্রয়োজন পড়ে এমন ১২ টি ওষুধ :
1. Aconit Nap,
2. Arsenic Alb,
3. Aurum Met,
4. Bryonia Alb,
5. Dulcamara,
6. Fluoric Acid,
7. Hepar Sulph,
8. Kali Carb,
9. Petroleum,
10. Psorinum,
11. Rhus Tox,
12. Veratrum Alb.
ওষুধগুলোর মূলকথা (Keynotes) –
Aconit Nap : স্বাস্থ্যবান ব্যক্তিদের আক্রমণ করে। প্রচন্ড শীত, প্রবাহিত বাতাস বা ভয়ের কারণে আক্রান্ত হয়। রোগাক্রমণ হঠাৎ ও ভীষণভাবে হয়। রোগের প্রচণ্ড আক্রমণে রোগী মুষড়ে পড়ে। মৃত্যুভয় ও অস্থিরতা রোগীকে কাবু করে ফেলে। জিভ শুকনা ও মোটা হয়, তার সাথে প্রচন্ড পিপাসা ও জ্বালা থাকে। সন্ধ্যায়, রাতে, বিছানা থেকে উঠলে, আক্রান্ত পাশে চেপে শুলে বৃদ্ধি এবং খোলা বাতাসে উপশম।
শীতকাতর২। সোরিক২। স্বল্পক্রিয় ওষুধ। ক্রিয়াকাল ৬-২৪ ঘন্টা।
Arsenic Alb : দুর্বলতা, অস্থিরতা ও মৃত্যুভয়। খুঁতখুঁতে ও কৃপণ স্বভাবের। প্রবল পিপাসা। একটু পরপর একটু একটু করে পানি পান করে। পানি পানের পর বমি। জ্বালা ও দুর্গন্ধ। দুর্গন্ধযুক্ত, ভুক্তদ্রব্যমিশ্রিত, পিচ্ছিল মল। প্রস্রাব ত্যাগের সময় জ্বালা। নিদ্রালুতাসহ নিদ্রাহীনতা, অতৃপ্তিকর নিদ্রা। দুর্ঘটনা, উৎকন্ঠা, কষ্টকর অবস্থা, মরা মানুষ ও ভয়ের স্বপ্ন দেখে। অনেক ঘাম হয়। ঠান্ডা ঘাম। ঘামে বৃদ্ধি। মধ্যদিবা মধ্যরাতে বৃদ্ধি। আক্রান্ত পাশে চেপে শুলে বৃদ্ধি। আক্রান্ত অঙ্গে পানি দিলে উপশম।
শীতকাতর৩। ‍টিউবারকুলার৩, সোরিক২, সাইকোটিক ২, সিফিলিটিক ২ । খুবই গভীরক্রিয় ওষুধ। ক্রিয়াকাল ৬০-৯০ দিন।
Aconit ও Arsenic এর তুলনা : অ্যাকোনাইটের অস্থিরতা প্রদাহের জন্য। আর রোগের কঠিন অবস্থায় দুর্বল হয়ে পড়লে আর্সেনিকের অস্থিরতা দেখা দেয়। অ্যাকোনাইটের অস্থিরতা প্রধানত দৈহিক। কিন্তু আর্সেনিকের অস্থিরতা দৈহিকের চেয়ে মানসিক বেশি। অ্যাকোনাইট মনে করে তার মৃত্যু আসন্ন, ফলে ওষুধ সেবনে অনীহা। আর্সেনিক মনে করে ওষুধ সেবন করেও কোনো ফল হবে না, তার মৃত্যু অনিবার্য। অ্যাকোনাইট বেশি পরিমাণে পানি পান করে। আর্সেনিক একটু পরপর অল্প অল্প করে পানি পান করে।
Dulcamara : শরৎ থেকে শীতের শুরু পর্যন্ত বিভিন্ন অসুস্থতায় প্রায়ই ব্যবহৃত হয়। ঠান্ডা লেগে প্রস্রাবের বেগ বা শ্লেষ্মার প্রকোপ। উত্তাপে উপশম, অস্থিরতায় উপশম। ঘাম বা চর্মরোগ চাপা দেয়ার কুফল। অসংলগ্ন কথা বলে। কথা বলার সময় শব্দ ভুলে যায়। মনে করে যেন তার পিছনে কেউ আছে। কটুভাষী। অসন্তুষ্ট। জিনিসপত্র ছুঁড়ে ফেলে। একপাশে, সাধারণত বামপাশে আক্রমণ করে। ঠান্ডা পানাহার অসহ্য। শীতে, বর্ষার পানিতে বা ঠান্ডা পানিতে ভিজলে, ঠান্ডা বাতাসে, রাতে ও বিশ্রামে বৃদ্ধি। উত্তাপে ও নড়াচড়া করলে উপশম।
শীতকাতর৩, গরমকাতর২, উভয়কাতর২। ‍টিউবারকুলার২, সোরিক১, সাইকোটিক ১। মাঝারিক্রিয় ওষুধ। ক্রিয়াকাল ২১-৩০ দিন।
Aconit ও Dulcamara এর তুলনা : অ্যাকোনাইটে শুষ্ক ঠান্ডা বাতাসে রোগের উৎপত্তি। ডালকামারায় জলীয় ঠান্ডা বাতাসে উৎপত্তি।
Rhus Tox : বর্ষায়, শীতে, বিশ্রামে, প্রথম সঞ্চালনে বৃদ্ধি। অস্থিরতায়, উত্তাপে, ক্রম সঞ্চালনে উপশম। অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানি ও অস্থিরতা। ডানপাশে আক্রমণ। অসন্তুষ্ট, অস্থির, সন্দেহযুক্ত মন। জিহবা বাদামি, লাল, ডগা ও কিনারা লাল, শুষ্ক। পিপাসা বেশি। কম কম করে পানি পান করে। মাথার নিচে হাত রেখে চিৎ হয়ে ঘুমাতে স্বাচ্ছন্দবোধ করে। উৎকন্ঠার, ঘুরে বেড়ানোর, কর্ম বিষয়ক স্বপ্ন দেখে। ঘুমের মধ্যে, সামান্য পরিশ্রমে, আক্রান্ত অঙ্গে ঘাম হয়। গোসলে ভয়। ঠান্ডা পানিতে গোসলে বৃদ্ধি। ক্ষুধার অভাব। ক্ষুধা থাকলেও খাবারে অনিহা। দুধ, মিষ্টি পছন্দ। মাংস, রুটি অপছন্দ। ঠান্ডা পানি, ঠান্ডা খাবার, তরল খাবার অসহ্য।
শীতকাতর৩। গরমকাতর১। সোরিক২, সাইকোটিক১, টিউবারকুলার১। স্বল্পক্রিয় ওষুধ। ক্রিয়াকাল ১-৭ দিন।
Dulcamara ও Rhus Tox এর তুলনা : গরম থেকে শীত ঋতু পরিবর্তনের সময় এবং বর্ষার পরে ডালকামারা, শীতকালে ও বর্ষাকালে রাস টক্স। ভিজা স্যাঁতস্যাঁতে স্থানে বসবাস অথবা হঠাৎ গরমের পর ঠান্ডা লেগে বাত এবং পরে পক্ষাঘাত হলে প্রথমে ডালকামারা এবং রোগ একটু পুরাতন হলে ও ছটফটানি বেশি থাকলে রাস টক্স। সবশেষে যখন রোগ পুরাতন আকার ধারণ করে তখন কস্টিকাম। হঠাৎ পক্ষাঘাত হলে এবং তার সাথে মৃত্যুভয়, ছটফটানি, প্রচন্ড পিপাসা থাকলে অ্যাকোনাইট কার্যকরী।
Aconit ও Rhus Tox এর তুলনা : অ্যাকোনাইটের অস্থিরতা হঠাৎ প্রবল রোগাক্রমণ বা প্রদাহের জন্য। রাস টক্সের অস্থিরতা শারীরিক।
Arsenic ও Rhus Tox এর তুলনা : আর্সেনিক ঘুমের শুরুতে ঘামে। রাস টক্স ঘুমের সময়ে ঘামে।
Bryonia Alb : নড়াচড়ায় বৃদ্ধি, চুপ করে থাকলে আরাম। শ্লৈষ্মিক ঝিল্লির শুষ্কতা। আক্রান্তস্থান বা বেদনাযুক্ত স্থান চেপে ধরলে উপশম। ক্রুদ্ধভাব এবং ক্রুদ্ধ হবার ফলে অসুস্থতা। ধনলিপ্সা, সন্দেহযুক্ত, হিংসুক, প্রতিবাদ অসহ্য। প্রলাপ বকে। বাড়ি যেতে চায়। ব্যবসায়র আলাপ করে। ‍জিহবা সাদা, বাদামি, শুষ্ক। প্রচন্ড পিপাসা। অনেকক্ষণ পরপর বেশি পরিমাণে পানি পান করে। মল কঠিন, বড়, ভুক্তদ্রব্যযুক্ত, দুর্গন্ধময়। প্রস্রাব করার সময় জ্বালা। প্রস্রাবের পর হাঁটলে ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হয়। ঘাম বেশি। ঘামলে উপশম। চিৎ হয়ে শোয়। কর্মব্যস্ততার স্বপ্ন দেখে। গরম পানি, ঠান্ডা খাবার, মিষ্টি পছন্দ। মাংস, দুধ, চর্বি অপছন্দ। মাংস, রুটি, ‍শিম, মটর, বাঁধাকপি, ফল, বায়ু উৎপন্ন করে এমন খাবার অসহ্য। ঠান্ডা পানি পানে আরাম পায়। নড়াচড়ায় ও গরম জলখাবারে বৃদ্ধি। বিশ্রামে, স্থির হয়ে থাকলে ও ঠান্ডা পানাহারে উপশম।
শীতকাতর২, গরমকাতর২, উভয়কাতর২। ‍টিউবারকুলার২, সোরিক১, সাইকোটিক ১। মাঝারিক্রিয় ওষুধ। ক্রিয়াকাল ৭-২১ দিন।
Bryonia-র সাথে Aconit ও Rhus Tox এর তুলনা : ব্রায়োনিয়া ধীরে আক্রমণ করে এবং ধীরে বৃদ্ধি পায়। অ্যাকোনাইট ও রাস টক্স দ্রুত আক্রমণ করে ও দ্রুত বেড়ে যায়। ব্রায়োনিয়ার একদম অস্থিরতা নেই, চুপচাপ শুয়ে থাকতে চায়। অ্যাকোনাইট ও রাস টক্স এর অস্থিরতা অনেক বেশি। স্থির থাকতে পারে না।
Hepar Sulph : শীতকাতরতা ও স্পর্শকাতরতা। প্রচন্ড রাগ, ক্ষিপ্রতা, হঠকারিতা। লোভী, কটুভাষী, প্রতিবাদ প্রবৃত্তিযুক্ত। কথা বলতে ভুল করে। বিড়বিড় করে। ঘুমের মধ্যে কাঁদে। পরিবারের লোকদের প্রতি, বিশেষ বিশেষ ব্যক্তির প্রতি বিরূপভাব। হত্যা বা আত্মহত্যা করতে চায়। আগুন লাগাতে চায়। জিহবা ফাটলযুক্ত। নিদ্রাহীনতা। আগুনের, উৎকন্ঠার, বিপদের স্বপ্ন দেখে। অনেক ঘাম হয়। বেশি ঘাম রোগীকে শান্তি দেয় না। রাতে ঘামে টক গন্ধ হয়। ঠান্ডা ঘাম। টক, ঝাল প্রভৃতি উগ্রখাবার খেতে ইচ্ছা। চর্বিতে অনিচ্ছা। কফি, ঠান্ডা খাবার অসহ্য। আক্রান্ত পাশে শুলে, আক্রান্ত অঙ্গ স্পর্শে, ঠান্ডা বাতাসে, অনাবৃত দেহে, ঠান্ডা পানাহারে বৃদ্ধি। গরম ঘরে, আচ্ছাদনে বিশেষ করে মাথা আচ্ছাদিত রাখলে উপশম।
শীতকাতর৩। গরমকাতর১। সোরিক৩, সিফিলিটিক৩, সাইকোটিক২, টিউবারকুলার২ । গভীরক্রিয় ওষুধ। ক্রিয়াকাল ৪০-৫০ দিন।
Dulcamara, Rhus Tox, Hepar Sulph ও Bryonia এর তুলনা : ব্রায়োনিয়া ভিজা ও ঠান্ডা ফ্লোরে শোবার জন্য আক্রমণ করে। ডালকামারা, রাস টক্স ও হিপার ভিজা স্যাঁতস্যাঁতে ফ্লোরে শুলেই আক্রমণ করে। ফ্লোর ঠান্ডা হওয়া শর্ত নয়।
Kali Carb : দেহের স্থূলতা ও শেষরাতে রোগলক্ষণের বৃদ্ধি। দুর্বলতা, শীতার্ততা। চোখের উপর পাতা ফোলা বা শোথ এবং ঘাম। কোমরে ব্যাথা। একপাশে আক্রমণ। খুঁতখুঁতে। বোকার মত ব্যবহার। সান্ত্বনায় বৃদ্ধি। ঘুমের মধ্যে চমকে এবং কান্না করে। চুরি করার ইচ্ছা। স্বামীর প্রতি, পরিবারের লোকদের প্রতি বিতৃষ্ণা। বড় আকারের কঠিন মল। নিষ্ফল মলবেগ ও কুন্থন। প্রস্রাবে দুর্গন্ধ ও শ্লেষ্মা। নিদ্রাহীনতা। বসে বসে ঘুমায়। উৎকন্ঠার, ভয়ের, প্রণয়ের স্বপ্ন দেখে। খাবরের সময় ও অল্প পরিশ্রমেই ঘাম হয়। ঘাম বেশি। গোসলে রোগের বৃদ্ধি। টক, মিষ্টি পছন্দ। মাংস, রুটি অপছন্দ। ঠান্ডা খাবার, মাংস, দুধ, শাক সবজি অসহ্য। শুয়ে থাকলে, মুক্ত বাতাসে, ঠান্ডা ও জলীয় বাতাসে, ঠান্ডা পানিতে, ঘাম চাপা পড়লে বৃদ্ধি। শুষ্ক বায়ুতে, আক্রান্ত পাশে চেপে শুলে, চিৎ হয়ে শুলে, ঢিলেঢালা জামা পরলে উপশম।
শীতকাতর৩। গরমকাতর১। টিউবারকুলার৩, সোরিক১, সিফিলিটিক১, সাইকোটিক১। গভীরক্রিয় ওষুধ। ক্রিয়াকাল ৪০-৫০ দিন।
Hepar Sulph ও Kali Carb এর তুলনা : হিপারের বৃদ্ধি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। কেলি কার্বের বৃদ্ধি শেষ রাতে। আগুন লাগাতে চাওয়া হিপারের একটি অসাধারণ ও বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ, যা কেলি কার্বে নেই। ব্যাথায় হিপার প্রচন্ড স্পর্শকাতর, কেলি কার্ব নয়।
Petroleum : প্রতি শীতকালে আঙ্গুলগুলো ফেটে যায় ও পায়ে দুর্গন্ধ ঘাম দেখা দেয়। বামপাশে বেশিরভাগ আক্রমণ। শীর্ণ গঠন। গাড়ি বা নৌকায় চড়ে বেড়াতে পারে না। পরিচিত রাস্তা ভুলে যায়। কটুভাষী। অভিশাপ দেয়। ছিদ্রান্বেষী। প্রতিবাদ সহ্য করতে পারে না। অতৃপ্তিকর নিদ্রা। প্রণয়, উৎকন্ঠা, হত্যার এবং সে যেন বলাৎকার করছে এমন স্বপ্ন দেখে। এক অঙ্গে ঘাম এবং ঘামে বিরক্তিকর গন্ধ। গোসলে রোগের বৃদ্ধি। অনেক ক্ষুধা লাগে এবং সামান্য আহারে পরিতৃপ্তি অথবা সহজে নিবৃত্তি হয় না। মোটামুটি সব খেতে পছন্দ করে। মাংস ও চর্বি একদম পছন্দ করে না। বাঁধাকপি, শিম, মটর এবং বায়ু উৎপন্ন করে এমন খাবার সহ্য হয় না। শীতকালে, স্থলযান বা জলযানে, ঝড় বিদ্যুৎপূর্ণ আবহাওয়া, শয্যাতাপে, সঞ্চালনে বৃদ্ধি। পেট খালি হলে উদরসংক্রান্ত রোগ বৃদ্ধি পায়। গ্রীষ্মকালে (চর্মরোগ), রাতে, সামনে নত হলে (উদরশূল) উপশম।
শীতকাতর২। সোরিক২, সাইকোটিক১, টিউবারকুলার১। গভীরক্রিয় ওষুধ। ক্রিয়াকাল ৪০-৫০ দিন।
Petroleum ও Kali Carb এর তুলনা : পেট্রোলিয়াম কোনো কিছুর পরিচয়ে দ্বিধা-সংশয়ে বিশৃংখল হয়। কেলি কার্বের হয় না। পেট্রোলিয়ামের ঘাম হয় এক অঙ্গে।
Psorinum : ধাতুগত বা বংশগত সোরাদোষে উপযুক্ত ওষুধের ব্যর্থতা। উদ্বেগ, আতঙ্ক, নিরাশা ও খুঁতখুঁতে। প্রবল ক্ষুধা। সামান্য আহারে পরিতৃপ্তি অথবা আহারের পর ক্ষুধার বৃদ্ধি। ঘাম, মল, মূত্র ও স্রাবে খুব দুর্গন্ধ। দুর্বলতা ও শীতার্ততা। জিহবা শুকনা। গঠন শীর্ণ। গোসলে ভয় কিন্তু গোসলে উপশম। টক, মিষ্টি পছন্দ। গরম খাবার অপছন্দ। টক, ফল,দুধ অসহ্য। সব ধরণের ঠান্ডায়, বিছানার গরমে, সন্ধ্যায়, খোলা বাতাসে, আলু খেলে, প্রসুতি দুধ পান করালে বৃদ্ধি। ঘরের মধ্যে, সকালে শুয়ে থাকলে, জোরে চাপলে, আহারের পর (মাথাব্যাথা) উপশম।
শীতকাতর৩। সোরিক৩, টিউবারকুলার৩, সিফিলিটিক১, সাইকোটিক১ । গভীরক্রিয় ওষুধ। ক্রিয়াকাল ৩০-৪০ দিন।
Hepar Sulph ও Psorinum এর তুলনা : উভয়ে খুব শীতকাতর। হিপারের ঠান্ডা বাতাস একদম সহ্য হয় না। পাশের ঘরের দরজা জানালা খোলা থাকলেও তার ঠান্ডা লাগবে এমন মনে করে। সোরিনাম কিন্তু তা মনে করে না। তবে ঠান্ড সহ্য করতে পারে না। ঠান্ডা লাগার ভয়ে গরমের দিনেও গরম জামা পরে বের হয়। দুর্গন্ধ ঘামের জন্য সোরিনামের গায়েও দুর্গন্ধ থাকে। গোসলের পরেও দুর্গন্ধ দূর হয় না। হিপারের ঘামেও দুর্গন্ধ থাকে। কিন্তু গোসলের পর সে গন্ধ চলে যায়।
Aurum Met : জীবনের প্রতি বিতৃষ্ণা ও আত্মহত্যার ইচ্ছা। মানসিক ও শারীরিক ব্যস্তবাগীশ ভাব। কটুভাষী, লাজুক, সন্দেহযুক্ত, ছিদ্রান্বেষী। প্রতিবাদ সহ্য করে না, কিন্তু নিজে প্রতিবাদ করে। ভ্রমণশীল ব্যাথা। বড় আকারের দুর্গন্ধযুক্ত মল। সাদা বা হালকা হলদে দুর্গন্ধযুক্ত প্রস্রাব। ভয়ের, প্রনয়ের, উৎকন্ঠার ও সজীব স্বপ্ন দেখে। দুধ, কফি, রুটি পছন্দ। মাংস অপছন্দ। মিষ্টি অসহ্য। রাতে, ঠান্ডায়, ঠান্ডা বাতাসে, শীতকালে বৃদ্ধি। মুক্ত বাতাস, উষ্ণ বায়ু, গ্রীষ্মকালে উপশম।
শীতকাতর২। সিফিলিটিক ২ । গভীরক্রিয় ওষুধ। ক্রিয়াকাল ৫০-৬০ দিন।
Hepar Sulph ও Aurum Met এর তুলনা : হিপার প্রতিবাদ করে এবং অন্যে তার প্রতিবাদ করলে নিজে চুপ করে থাকে। অরাম প্রতিবাদ সহ্য করতে পারে না।
Fluoric Acid : প্রথম শ্রেণির গরমকাতর ওষুধ, কিন্তু শীতকালে রোগলক্ষণ বাড়ে যেসব ওষুধের তাদের মধ্যে একটি। স্রাব অত্যন্ত ক্ষতকর ও দুর্গন্ধযুক্ত। সঙ্গমেচ্ছা প্রবল। প্রস্রাব বাধাপ্রাপ্ত হয়ে মাথাব্যাথা। পরিবারের লোকদের প্রতি, জীবনসঙ্গীর প্রতি, বিশেষ বিশেষ ব্যক্তির প্রতি, বিয়ের প্রতি বিরূপভাব। ঘুমের মধ্যে কান্না করে। নিজের মৃত্যুর স্বপ্ন দেখে এবং লাশ সরিয়ে ফেলতে নিজেই আদেশ দিতে দেখে। জিহবা ফাটলযুক্ত। উৎকন্ঠার সময় ঘাম। ঘামে বিরক্তিকর গন্ধ। গরমে, গরম ঘরে, টক খাবারে, সকালে, বিশ্রামে বৃদ্ধি। খোলা বাতাসে, গোসলে, দ্রুত সঞ্চালনে উপশম।
গরমকাতর৩। শীতকাতর৩। উভয়কাতর৩। সিফিলিটিক৩, সোরিক২, টিউবারকুলার২, সাইকোটিক১। ক্রিয়াকাল ২৫-৩০ দিন।
Arsenic ও Fluoric Acid : উভয়েই উৎকন্ঠার সময় ঘামে। ফ্লোরিক এসিড দিনের বেলায় উৎকন্ঠা হলে ঘামে। আর্সেনিক রাতে উৎকন্ঠা হলে ঘামে।
Veratrum Alb : প্রবল পিপাসা ও প্রচন্ড ক্ষুধা। কপালের উপর ঘাম ও হিমাঙ্গ অবস্থা। উন্মাদ, নির্লজ্জতা, অশ্লীলতা, বাচালতা। অপরকে থুতু দিতে ও কামড়াতে চায়। জিহবা শুষ্ক, ফাটলযুক্ত। গন্ধহীন প্রচুর ভেদ প্রচুর বমি। কঠিন, বৃহৎ, শ্লেষ্মাযুক্ত বা পিচ্ছিল মল। নিষ্ফল মলবেগ ও কুন্থন। গভীর নিদ্রা হয়। প্রচুর ঘাম, ঠান্ডা ঘাম, ঘামে বৃদ্ধি। ঘামের সময় অত্যধিক পিপাসা। টক, লবণ, ফল, ঠান্ডা খাবার, ঠান্ডা পানি, বরফ খাবার ইচ্ছা। গরম খাবারে অনিচ্ছা। ফল, ঠান্ডা খাবার, গোল আলু অসহ্য। পরিশ্রমে, পানীয় পানে, ভয়ে, মলত্যাগের পূর্বে, চাপে, তামাক সেবনে বৃদ্ধি। গরমে, আচ্ছাদনে, হাঁটচলা করলে, শুয়ে থাকলে, মাংস আহারে, দুধ পানে উপশম।
উভয়কাতর ১। সোরিক ১। মাঝারিক্রিয় ওষুধ। ক্রিয়াকাল ২০-২৪ দিন।
Aconit ও Veratrum Alb র সাথে Bryonia ও Rhus Tox এর তুলনা : মলত্যাগের পর অ্যাকোনাইট ও ভিরেট্রামের ঘাম বেড়ে যায়, কিন্তু ব্রায়োনিয়া ও রাস টক্সের ঘাম কমে যায়। মলত্যাগ করার সময় ভিরেট্রামের অনেক ঘাম হয়, অ্যকোনাইটের হয় না।
ডা. শফিকুল ইসলাম
ডি.এইচ.এম.এস. (ঢাকা), এম.এম.সি. (ম্যাথ), বি.এস.সি. (অনার্স)
বা-ইমান হোমিও হল, ১৩৩ কাটাসুর, মোহাম্মদপুর, ঢাকা
মহাসচিব (ভারপ্রাপ্ত), হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি
dr.shafiqul.islam23446@gmail.com
Mobile No 01551816426.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন