![]() |
| বাইয়োকেমিক কম্বিনেশন ২৫ এর উপাদান ও প্রয়োগ ক্ষেত্র। |
অম্ল,উদরে বায়ু জমা এবং গড় হজমঃ- এই তিনটি রোগ লক্ষণ পরষ্পর সম্পৃক্ত।হাইড্রোক্লোরিক এসিড হজমে সাহায্য করে কিন্তু অধিক মাত্রায় নিঃসৃত হলে সমস্যার সৃষ্টি হয়।এবং এতে নানা রকম দুর্লক্ষণ দেখা দেয়।বদহজম,খাদ্যনালীর ক্ষত,পিত্ত বমি এবং পেপটিক আলসার ইত্যাদি রোগের সৃষ্টি হয়।যে সমস্ত কারণে হাইড্রোক্লোরিক এসিডের নিঃসরণ মাত্রা বাড়িয়ে নানা প্রকার দুর্লক্ষণ সৃষ্টি করে তা হচ্ছে খাদ্য,পানীয়,উত্তেজক বা নেশা জাতীয় খাদ্য পানীয়,এছাড়া আছে বংশগত ইতিহাস,অতি পরিশ্রম,মনষিক উদ্বেগ ইত্যাদি।হাইড্রোক্লোরিকের অতি নিঃসরণ হজম ক্রিয়াকে বিঘ্নিত করে নানা প্রকার রোগ সৃষ্টি করে থাকে।এই গ্যাষ্ট্রিক গোলযোগের ফলে মাথার যন্ত্রনার সৃষ্টি হয়।
উপাদানঃ-1.Natrum Phosphoricum, 2.Natrum Sulphuricum, 3.Silicea. এই ঔষধগুলো হতে সমপরিমাণ গ্রহণ করে একত্রে মিশ্রিত করে কম্বিনেষন ২৫ তৈরী করা হয়।
প্রয়োগ ক্ষেত্রঃ-পরিপাক ক্রিয়ার গোলযোগ, অম্ল,উদরে বায়ু জমা,বদহজম,টক উদগার,পেট ভারিবোধ,পিত্তবমি,অম্ল ঢেকুর,মাথায় যন্ত্রণা এবং জন্ডিস।
সংশ্লিষ্ঠ ঔষধগুলোর পরিলক্ষিত গুণাগুন বা নির্বাচক লক্ষণ সমূহ:
1.Natrum Phosphoricum:পাকস্থলিতে মাত্রাতিরিক্ত এসিড নি:সৃত হয়ে পরিপাক ক্রিয়ার বিঘ্ন ঘটায়।টক ঢেকুর,টক বমি,উদরে বায়ু জমা,পেটে বেদনা এবং জন্ডিস লক্ষণ দেখা দেয়।পরিপাক ক্রিয়ার গোলযোগ হেতু মাথায় যন্ত্রণা,মাথায় খামচানো ব্যথা।শিশুদের উদরাময় এবং কোষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে হয়।পায়খানায় দানা দানা পদার্থ ভাসতে থাকে এবং অম্ল গন্ধ বের হয়।জেলির মত সামান্য শ্লেষ্মা মলে থাকে।
2.Natrum Sulphuricum: লিভারের ক্রিয়া বৈকল্য তৎসহ টক বমি,অম্ল,বদহজম,হৃদযন্ত্রের জ্বালাপোরা,পেটে বায়ু জমা ,এই বায়ু সঞ্চয়ের জন্য পেটে বেদনা,লিভার রোগ বিশেষ করে হেপাটাইটিস,পিত্তবমি,উদরে জ্বালাপোডা,তিক্ত স্বাদ,পিত্ত বাহ্য,জিহ্বা সবুজাভ এবং পাংশু, জিহ্বার উপর কাদার ন্যায় ময়লার আবরণ।জিহ্বা সাদা হলে পিত্ত নিঃসরণ কম।খাবার সময় মাথা ঘোরে,পেটে বায়ু জমে,পেটে বেদনা হয়।
3.Silicea:হজম ক্রিয়ার গোলযোগ হেতু খাদ্যবস্তু হতে সার অংশ যথাযথ ভাবে গ্রহণে অসামর্থতাা হয়।এই জন্য দেহের পুষ্টি সাধনে বিঘ্ন ঘটে।টক ঢেকুর খাওয়ার পর পর উদর গহ্বরে ব্যথা,পানীয় খাদ্য গ্রহণ করার সঙ্গে সঙ্গে বমি করে ফেলে দেয়।পেট স্ফীত এবং আকারে বড়,অন্ত্রে কেটে ফেলার মত ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য।পুরাতন অজীর্ণ রোগ,টক ঢেকুর এবং বুকে জ্বালাপোড়া,শিশু মায়ের দুধ খেতে চায় না,খেলেই বমি করে।ঠান্ডা খাবার খেতে চায়,গরম খাদ্য অপছন্দ।দুধ সহ্য হয় না,খেলেই যন্ত্রণা বাড়ে,সকালের দিকে বমি হয়।কোষ্ঠকাঠিন্যের জন্য উদর শূল।সরলান্ত্রের দুর্বলতা ইত্যাদি লক্ষণ।
উপসংহারঃবাইয়োকেমিক কম্বিনেশন ২৫ চারটি বড়ি বড়দের আর ছোটদের দুইটি বড়ি দিনে তিনবার সেবন করিলে গ্যাষ্ট্রিক আরোগ্য হয় কোন প্রকার পার্শপ্রতিক্রিয়া ছাড়াই।বর্তমানে গ্যাষ্ট্রিকের চিকিৎসায় অন্যান্ন প্যাথিতে যত জটিলতা তৈরি করছে তাকে পাশকাটিয়ে এই বাইয়োকেমিক কম্বিনেশন সহজ সরল উপায়ে অল্প খরচে মেজিম সমাধান একমাত্র বাইয়োকেমিক কম্বিনেশন ২৫।বাইয়োকেমিক কম্বিনেশনে ব্যবহৃত প্রতিটি উপাদানের রয়েছে গ্যাষ্ট্রিক আরোগ্যের শক্তি এদের লক্ষণ ভেদে সঠিকটি সঠিক মাত্রায় প্রয়োগে এসিডিটি আরোগ্য হয় দ্রুত।
ডাঃ ইয়াকুব আলী সরকার
গোঃ রেজি নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
ইভা হোমিও হল
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন