সোমবার, ২০ মার্চ, ২০১৭

চুপ করিয়া পড়িয়া থাকিতে বাধ্য রোগীর হোমিপ্যাথিক ঔষধ নির্বাচন কৌষল




চুপ করিয়া থাকিতে বাধ্য এরকম রোগির সদৃশ ঔষধ বেলেডোনা, ব্রাইয়োনিয়া, এন্টিম টার্ট, ওপিয়াম, জেলসিমিয়াম  এর পর্থক্য বিশ্লেষণঃ


আমরা রেপার্টরির মাধ্যমে একটি লক্ষণের অনেক অনেক ঔষধের তালিকা পাই।ক্ন্তিু একটি লক্ষণের বিশাল অংকের সদৃশ ঔশধ হতে একক ঔষধটি বাছাই করতে লক্ষণ সমষ্টির বিশ্লেষণ প্রয়োজন।কোন লক্ষণের মূল্য কত, নির্বাচিত লক্ষণ সঠিক কিনা এ সবই বিবেচ্য বিষয়।আমি আজ সদৃশ একটি লক্ষণের কয়েকটি ঔষধের তুলনা আপনাদের মাঝে তুলে ধরলাম।
বেলেডোনা, ব্রাইয়োনিয়া, এন্টিম টার্ট,ওপিয়াম, জেলসিমিয়াম ইত্যাদি ঔষধের রোগীই চুপ করিয়া পরিয়া থাকে।বেলেডোনা ও ব্রাইওনিয়া যে চুপ করিয়া পড়িয়া থাকে,তাহার কারন নড়া-চড়া করিতে গেলে তাহাদের সকল যন্ত্রনা বৃদ্ধি পায়।আবার বেলেডোনার সহিত ব্রাইওনিয়ার এই পার্থক্য যে, বেলেডোনার সকল রোগ হঠাৎ দেখা দেয় এবং অতি অল্প সময়ের মধ্যে অত্যন্ত ভীষণ হইয়া উঠে।ব্রাইওনিয়ার এরুপ ভীষনতা বা আকস্মিকতা নাই।সে ধীরে ধীরে ভীষণ হইয়া ওঠে।এন্টিম-টার্ট,জেলসিমিয়াম এবং ওপিয়াম এই তিনটি ঔষধেই রোগী নিদ্রিত হইয়া পড়ে।ইহাদের মধ্যে এন্টিম-টার্টও অত্যন্ত দুর্বল হইয়া পড়ে বলিয়াই রোগীকে নিদ্রিত দেখায়।জেলসিমিয়াম ও ওপিয়াম পক্ষাঘাত সদৃশ দুর্বলতাই অধিক। বেলেডোনার এবং ব্রাইওনিয়ায় তৃঞ্চা আছে।এন্টিম-টার্ট এবং জেলসিমিয়ামে তৃঞ্চা নাই।ওপিয়ামে আছে বটে কিন্তু রোগী আবৃত থাকিতে চাহে না।
বেলেডোনা ও ব্রাইনিয়াতে যদিও কখনও বা কোন কোন ক্ষেত্রে তৃঞ্চার অভাব দেখিতে পাওয়া যায় কিন্তু নড়া-চড়ায় বৃদ্ধি সর্বত্রই বর্তমান থাকে।তাহা ছাড়া জেলসিমিয়াম বেলেডোনার মত এত আকস্মিক ও ভীষণ নহে,অর্থাৎ জেলসিমিয়ামের রোগীর মাঝে ব্রইওনিয়ার পাওয়া যায় না।ব্রইওনিয়ার দৈহিক কর্মের আলোচনাও জেলসিমিয়ামে নাই।এন্টিম টার্ট এবং ওপিয়াম বুকের মধ্য ঘড়ঘড় শব্দ হইতে থাকে।
এপিস,ইপিকাক এবং পালসেটিলা-এই তিনটি ঔষধও তৃঞ্চাহীন কিন্তু এই তিনটি ঔষধিই আবৃত থাকিতে চাহে না,অর্থাৎ শীতার্ত নহে।তা ছাড়া এপিসের সঙ্গে বমনেচ্ছা বর্তমান থাকে,পালসেটিলার রোগলক্ষণ ক্রমাগত পরিবর্তিত হয়,মনও পরিবর্তনশীল,ব্রাইওনিয়া অত্যন্ত ক্রদ্ধ,ওপিয়াম বলে ভাল আছি।
এন্টিম ক্রডও তৃঞ্চাহীন।কিন্তু জিহবার উপর সাদা পুরু লেপ এবং খাদ্যদ্রব্যে অনিচ্ছাই ইহার বিশেষত্ব।

উপসংহারঃএকটি লক্ষন বা রুব্রিকে অনেক ঔষধ পাবেন।কিন্তু ঔষধ নির্বাচনের ক্ষেত্রে সদৃশ ঔষধের পার্থক্য নির্ণয় করা কঠিন।একটি ঔষধের সাথে লক্ষণ সাদৃশ্য বিশ্লেষণ করার মাঝেই হোমিওপ্যাথিক ডাক্তারের কৃতিত্ব।আমার এই লেখায় উদাহর হিসেবে কয়েকটি ঔষধের তুলনা করেছি মাত্র।প্রতিটি রুব্রিকের বা লক্ষণের সমস্ত ঔষধের তুলনামুলক আলোচনা করা হলে হোমিওপ্যাথির কল্যানে কাজে আসবে।আমার শরীর ও হায়াৎ থাকলে সাধ্যমত চেষ্টা করব যাতে সহজ সরল উপায়ে যে কোন হোমিওপ্যাথিক ডাক্তারগন ঔষধ নির্বাচনে সহায়তা পান।

আমার ফ্রী মোবাইল এপসটি ডাউনলোড করুন এবং আমার সকর লেখা আপডেট নিন নিয়মিত।
HomeoTips https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall

ডা: ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গোঃ রেজিঃ নং ২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন