পালসেটিলা হল স্বার্থপর জগতের রানী। যে তার ভালোবাসা নম্রতা আর মাধুর্য দিয়ে তার স্বার্থকে সবসময় আগলে রাখতে চায়। কারন সে ভীরু কিন্তু মায়াবী। সে সবসময় একাই সবকিছু চায়। যেখানে অন্যের ভাগ থাক তা একদমই সহ্য করতে পারেনা। আর এজন্যই সে হিংসুটে। সে কৃপন সে মায়াবী। যেহেতু সে ভীরু ও দুর্বল মানসিকতার কিন্তু প্রচন্ড স্বার্থান্বেষী তাই সে ঢাল হিসেবে তার মায়াবী চরিত্র ব্যাবহার করে। সে তাকেই ভসলোবাসবে যে তার স্বার্থ সংশ্লিষ্ট। যদি তার স্বার্থের সামান্যতম হেরফের সে দেখে তাহলেই তার রূপ পাল্টে যাবে। সে আরো মায়াবী হয়ে ইমোশনাল ব্লাকমেইল করতে চেস্টা করবে। কিংবা কান্নায় নাক মুখ ভেসে তার আকাঙ্খা পুরন করবে। তার ভালোবাসার পেছনে থাকে তার স্বার্থপরতা। তাকে যতটা ভালোবাসা হবে তা আর কাউকে করা যাবেনা। যেমন বউমা যদি পালস্ হয় তো তার স্বামীর তার শ্বাশুড়িকে সামান্যতম ভালোবাসাও সে সহ্য করতে পারবেনা। এ নিয়ে স্বামীর সাথে প্রায়ই অশান্তি করবে। কিন্তু স্বামীকে খুব আদর যত্ন করবে। কারন সে তার স্বামীর সমস্ত ভালোবাসা শুধু সেই চায়। আর শ্বাশুড়ি যদি পালস্ হয় তো তার ছেলের বৌয়ের সাথে অমন ভালোবাসার সম্পর্ক তাকে ঈর্ষান্বিত করবে। ছলে বলে ছেলে বাহির থেকে ঘরে আসলেই তাকে নানা গল্পে নিজের কাছে ধরে রাখার চেস্টা করবে। ফলে ছেলেটার কি অবস্থা হবে একটু ভেবে দেখুন। আর তার মা ও বৌ উভয়ই যদি পালস্ হয় তো ছেলেটা যাতাকলে পিস্ট হতে থাকবে। পালসের শিশুকে আপনি পাবেন বেশ নম্র ভদ্র স্নেহ পূর্ণ ও ভীত। তাই তাকে প্রশ্ন করলে সে জড়তায় উত্তর দিতে চায়না। সে বেশ ধীরে জবাব দেয়। সে কাজ করেও ধীরে। কথা বলেও ধীরে ধীরে। লজ্জায় শুধু মাথা নেড়ে জবাব দেয়। কিংবা খুব সংক্ষেপে উত্তর দেয়। সে আপনার সাথে খুব বেশি কমিউনিকেট করবেনা। কিন্তু আচরনে তাকে ভালোবাসতে ইচ্ছা হবে। কারন সে বেশ নম্র। সে তার ভীরুতা আর নম্রতার জন্য তার সিদ্ধান্তে অটল থাকতে পারেনা। আপনি যদি পালসেটিলার প্রেমিক হন আর তার পরিবার যদি তা মেনে না নেয় কিংবা তাকে আপনার চেয়ে ভালো কাউকে মনোনিত করে তো সে আপনাকে ত্যাগ করবে।সে যখন অসুস্থ হয় তখন আরো বেশি ভালোবাসা চায়। আরো সে সেবা চায়। তার দিকে আরো মনোযোগ চায়। সে তার পাশের মানুষদের বলে তুমি আমাকে ভালোবাসোনা। আমার দিকে খেয়াল রাখোনা। সে যখন রোগী হিসেবে আপনার সাথে কথা বলবে আপনি উপলব্ধি করতে পারবেন সে বেশ করুন স্বরে আপনার কাছে তার রোগ বর্ননা করছে। মানে সে আপনার সমবেদনা চায়। তার সমবেদনা চাওয়ার এই জায়গাটা নানা জায়গায় নানাভাবে প্রকাশ পায়। যেখানে শুধু তার স্বার্থ রক্ষা হবে! আর তা না পেলেই তার তৈরি স্বার্থন্বেষী পৃথিবী ভেঙে পড়ে। সে তখন নিজেকে চরম একাকী মনে করে। একাকিত্ব তাকে আরো বেশি হিংসুটে আর অভিমানী করে তোলে।
রুব্রিক-
Selfishness
Mildness
Coquettish too much
Affectionate
Greed cupidity
Avarice
Liar
Quarrelsome
Manipulative
Jealousy
Envy avidity and
Envy quality of others
Caressed being desire to be caressed
Sympathy from other desire for
Weeping easily
Weeping answering every question at
Weeping consolation amel
Complaining piteous
Consolation amel
Answer aversion to
Timidity bashful
Answer nodding by
Carried desire to carried slowly
Blackmail emotional says you do not love me
Delusion bee sees
Forsaken feeling by his Parents wife friends beloved feeling of not being
Pulsatilla is the queen of her selfish world. Who always wants to keep her interests at the forefront of her love with humility and sweetness. Because she is timid but sorcerer. She always wants everything alone. Where one person's share cannot be tolerated at all. And that's why she's jealous. She's selfish she's sorcerer. Since she is timid and weak in spirit but fiercely selfish, she uses her magical character as a shield. She will love him only if her interests are concerned. If she sees the slightest manipulation of his interests, then her attitude will change. She will try to blackmail the Emotional by becoming more seductive. Or the eyes will burst into tears and fulfill her desire. Her selfishness lies behind her love. She will never let anyone do as much as you love her. For example, if the wife is a puls, she will not be able to tolerate even the slightest love of her husband's mother . The husband will often be upset about this. But she will take great care of her husband. Because she just wants all the love of her husband. And if the mother-in-law is a puls, his son's love for her son's wife will envy her. She will try to hold her son close to herself in various stories when he comes from outside the house. Think about what will happen to this newly married man . And if both his mother and his wife are puls, how suffer have to bear the young man you think! You will find the child of the pulse full of gentle affection and timid. So when asking her a question, she does not want to answer in a hurry. She talks slowly works slowly and answer slowly. Shame responds with just a shake of the head. Or answers very briefly. She won't communicate with you too much. But in practice she will have the desire to love her. Because she's pretty humble. She could not stand firm in her determination for her timidity and humility. If you are a lover of Puls and her family does not accept it or if her family choose someone better than you, she will leave you. When she is ill, she wants more love. The more he wants the service. Wants more attention to her. She tells people close to her that you don't love me . Don't look at me. When she talks to you as a patient you will realize that she is describing his disease to you with piteously. That means she wants your compassion. This place of seeking her compassion is manifested in various ways. Where only her interests will be protected! And without it, the selfish world she created collapses. She then thinks of herself as extremely lonely. Loneliness makes her more jealous and emotional.
-Dr Y A Arif
Medical officer
GHMCH

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন