জনপ্রিয় পোস্ট

রবিবার, মে ০৮, ২০১৬

বেলেডোনার রোগীর রোগী লিপি

ডা. আশরাফুল হক

এই রোগীর জন্য বেলেডোনা কেন নির্বাচন করা হলো?
একটি রোগীর ঔষধ নির্বাচনে কি কি বিষয়ে খেয়াল রাখতে হয়?
☆☆☆☆☆☆☆☆☆☆
............  বেলেডোনা ............

বন্ধুরা বেলেডোনার একটি রোগীচিত্রের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ অংশটুকু তুলে ধরছি।

রোগীর বয়স ২২ বছর :
রোগী : মস্তিষ্ক বিকৃতি (পাগল)।

দুই বছর যাবত পাগলামী করছে।
নানা ধরনের চিকিৎসা হয়েছে।
সাময়িক কিছুটা কমে মাত্র কিন্ত স্থায়ী সমাধান হচ্ছে না।

আমার একজন হোমিওপ্যাথিক ডা. বন্ধুর পরামর্শে ডা. বন্ধুটিকে সাথে নিয়েই রোগীর বাবা আসে।
রোগীকে নিয়ে আসতে পারে নাই।

বর্তমান সমস্যা :
এখন এত বেশি পাগলামি করে ও উত্তেজনা প্রবণ হয়ে অন্যকে আঘাত করে যে তাকে বাড়ির বাইরে কোথাও নেয়া যায়না। ডাবল শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।

রোগী ছাড়া পেলে হঠাৎ উত্তেজিত হয়ে মারধর করে, জিনিসপত্র ভাঙচুর করে।
রোগীর অবস্থা বর্তমানে মারাত্মক। আঘাত করতে না পারলে নিজের মাথা দিয়ে দেয়ালে কিংবা খাটে আঘাত করে, ঘুসি মারে।

উত্তেজিত হলে ৪/৫জন মিলে ধরে রাখা যায় না। ওই সময় তার শরীরে এত শক্তি সঞ্চয় হয়। অবিশ্বাস্য ব্যাপার।

তবে উত্তেজনা বেশিক্ষণ থাকে না। হঠাৎ উত্তেজিত হয়ে তান্ডব ঘটিয়ে হঠাৎ শান্ত হয়ে যায়। রাগের সময় চোখ মুখ লাল হয়ে যায়। বকাবকি করে।

শান্ত অবস্থায় ঘনঘন সিগারেট খেতে চায়।  সিগারেট দিলে খুব শান্তশিষ্ট হয়ে বসে বসে  টানতে থাকে।

কেস টেকিংয়ের সময় কথা প্রসঙ্গে রোগীর বাবা ও সাথে থাকা ডা. বন্ধুটি বললেন ওর সিগারেটের নেশা এইমাত্র একটি ধরিয়ে  দিয়ে আসলাম।

ওর সিগারেটের নেশার কথা শুনেই মনে হল ওষুধ নির্বাচনের একটা রাস্তা পেলাম।

তখন কৌতুহলবশত জিজ্ঞাসা করতে  বেরিয়ে আসলো পাগল হওয়ার পূর্বে নেশা করত। একথা শুনে রাস্তাটা আরো পরিষ্কার হল।

অতীত ইতিহাস : ২বছর পূর্বে মাথায় একবার আঘাত পেয়েছিল (নেট্রাম-সালফ, আর্নিকা, হাইপেরিকাম)। এই তথ্যটি পেয়ে আরো একটু সহজ হল।

পারিবারিক ইতিহাস : টিউবারকুলার প্রবণতা আছে।

আকৃতি : রক্ত প্রধান, সুঠাম দেহের অধিকারী। সুন্দর, লম্বা।

ধাত/স্বভাব : খিটখিটে, বদমেজাজি।

ফিজিক্যাল জেনারেল : মদ, নেশা, সিগারেট ও টক পছন্দ।

বেলেডোনা প্রেসক্রিপশন করলাম।
আশা করি এতে কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে ইনশাআল্লাহ।
পরবর্তীতে অন্য কোন ওষুধ প্রয়োজন হতে পারে। সেটা মাথায় রেখেছি।

রোগীটি জটিল হলেও নিম্নে * (স্টার) চিহ্নিত কয়েকটি লক্ষণকে গুরুত্ব দিয়ে সহজে প্রেসক্রিপশন করলাম।

* রক্ত প্রধান সুঠাম দেহের অধিকারী।
* সুন্দর চেহারা বা আকৃতি।

* খিটখিটে, বদমেজাজি।
* হঠাৎ সাংঘাতিক উত্তেজিত হয়, মারধর ভাঙচুর করে।
* হঠাৎ অল্প সময়ের মধ্যে শান্তশিষ্ট হয়ে যায়।
* হঠাৎ উত্তেজিত হয়।
* হঠাৎ শান্ত হয়।
* উত্তেজনা প্রবণতা ঘনঘন হলেও বেশিক্ষণ স্থায়ী হয় না।
* শব্দ শুনলে খুব রাগ হয়।
* কেউ কাছে গেলে বা স্পর্শ করলে খুব রাগ হয়।

* উত্তেজনার সময় চোখ মুখ লাল হয়ে যায়।
* মাথা গরম হয়ে যায়।
* ধূমপানের খুব ইচ্ছা।
* মদপানের খুব ইচ্ছা/অভ্যাস। (আপাতত পানের সুযোগ পাচ্ছে না)।
* টক খুব পছন্দ।
* প্রচুর পানি পান করে।

* মাথায় আঘাতের ইতিহাস।

বন্ধুরা প্রশ্ন জাগতে পারে মস্তিষ্ক বিকৃতি বা পাগল কোন মায়াজম বা প্রবণতা।
ইহা টিউবারকুলার মায়াজম বা প্রবণতা (ডায়াথেসিস)।

প্রশ্ন জাগতে পারে এই ক্রণিক রোগীটিতে এই মুহূর্তে কোন ক্রণিক ও গভীরক্রিয় মেডিসিন ব্যবহার করলাম না কেন।

আপাতত অধিকাংশ গুরুত্বপূর্ণ লক্ষণ বেলেডোনার সাথে মিল রয়েছে। তাছাড়া  রোগের এরকম উত্তেজনাকর পরিস্থিতিতে কিছুটা অগভীরক্রিয় ওষুধ ব্যবহার করা ভাল।

যে কোন ধরনের নেশা করার প্রবৃত্তি সিফিলিটিক প্রবণতা।

সোরা ও সিফিলিসের সমন্বয়ে এই রোগীর টিউবারকুলার প্রবণতা সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। তবে এক্ষেত্রে সোরা প্রধানত দায়ী।
বেলাডোনার মায়াজম :
সোরা +++
সিফিলিস +
(টিউবারকুলোসিস +++)।
ডায়াথেসিস বা প্রবণতা : টিউবারকুলার।

কাতরতা : বেলাডোনা শীতকাতর তবে এই রোগী গরম কাতর।
প্রশ্ন জাগতে পারে কেন ?
অনেক সময় রোগী উচ্চ রক্তচাপে আক্রান্ত হলে বা নানাবিধ ওষুধ সেবনের কারণে শীতকাতরতার পরিবর্তে গরম কাতর হয়ে থাকে।

বেলাডোনায় মস্তিষ্কে উত্তেজনার কারণে রোগের সৃষ্টি হয়।

একোনাইটে রক্তসঞ্চালনে উত্তেজনা সৃষ্টির কারণে রোগের সৃষ্টি হয়।

ক্যামোমিলায় মেজাজ উত্তেজিত হওয়ার কারণে রোগের সৃষ্টি হয়।
..............................................................
ডা. মো. আশরাফুল হক
প্রভাষক
মেটেরিয়া মেডিকা বিভাগ
সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
ও হাসপাতাল। সাভার, ঢাকা।
যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটি
হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি।
ফোন : ০১৬৭৩০০১২৩৭
...............................................................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Welcome to you our website

Comments System

[blogger][disqus][facebook]

Disqus Shortname

theme-daddy