এই ব্লগটি সন্ধান করুন

২৮.৭.১৭

পিটুইট্যারাম পোষ্টেরিয়াম পরিচয় ও প্রয়োগক্ষেত্রঃ

পিটুইট্যারাম পোষ্টেরিয়ামের পরিচিতি ও প্রয়োগ ক্ষেত্র।



পিটুইট্যারাম পোষ্টেরিয়াম ঃ

পিটুইট্যারাম পোষ্টেরিয়াম বা পিটুইটারীয়া গ্ল্যাণ্ডিওলা ঔষধটি পিটুইটারী গ্ল্যাণ্ডের পেছনের অংশ হতে তৈরি করা হয়েছে।ভেড়ার পিটুইটারী গ্র‌্যান্ডের পেছনের অংশকে পানি, এলকোহল এবং গ্লিসারিনের সাথে মিশিয়ে নির্যাস তৈরি করে শক্তিকৃত করা হয়েছে।পিটৃইটারী গ্রন্থির পেছনের অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ।শরীরের পানির ভারসাম্য রক্ষা করার জন্য পিটুইটারী গ্রন্থি হতে নিঃসৃত হরমোন কিডনীকে পানি শোষনের জন্য সাহায্য করে।এছাড়াও এই হরমোন শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করে,যখন অতিরিক্ত পরিমানে এ হরমোন শরীরে প্রবেশ করানো হয় তখন জরায়ুর প্রতিক্রিয়া এবং রক্তনালীকে সংকোচিত করে যার ফলে উচ্চ রক্তচাপ দেখা দেয়। হরমোনটির একটি অক্সিটোসিন আলাদা করা হলে এই হরমোন রক্তনালীকে আর সংকোজন করতে পারে না।
হোমিওপ্যাথিক মতে ১৯৩৫ সালে হেরিং-এর প্রুভিং কমিটি ৫জন প্রুভারের উপর 12X শক্তির পিটুইট্যারাম পোষ্টেরিয়াম ঔষধটি প্রয়োগ করেন এর প্রুভিং লক্ষণগুলো লিপিবদ্ধ করেন এবং The pacific coast Journal of Homeopathy(521-522X পৃঃ)-তে এসব লক্ষণ প্রকাশ করা হয়।
প্রয়োগ ণক্ষণ: উদ্দেগ ও দুর্বল মনের রোগী, মাসিক ঋতুস্রাব বন্ধ,স্তনের সমস্যা, কোলনের প্রদাহ,বৃদ্ধি কমে যায় বা দেরীতে হয়,উচ্চ রক্তচাপ,প্রস্টেট গ্ল্যাণ্ডের প্রদাহ, মাথাঘোরা,ত্বক শুকিয়ে যাওয়া ইত্যাদি রোগে এটি প্রয়োগ হয়।
ধাতুগত বৈশিষ্ট্য:ফসফরিক, ফ্লোরিক টাইপ, টিউবারকুলার অথবা সিফিলিটিক ধাতুর মানসিক বা মানসিক অবসাদের বিভিন্ন সমস্যায় ব্যবহৃত হয়। টিউবারকুলার এবং সিফিলিটিক ধাতের উপর বিশেষভাবে কাজ করে।
• উচ্চ রক্তচাপ, পুরাতন মূত্রাশয় প্রদাহ, মাথাঘোরা, মাথায় ভারবোধ।
• বৃদ্ধ বয়সে পুরুষের প্রস্টেট গ্ল্যাণ্ডের অসুখের কারণে মূত্রত্যাগে কষ্ট বা শয্যামূত্র।
• প্রসবকার্যে সহায়তা ও প্রসবের পরবর্তী রক্তস্রাব।
• চোখের তারা বড়, চোখ হতে জল পড়ে। দৃষ্টিশক্তি হারায়।
• গর্ভাবস্থায় মুখমণ্ডলে কাল ছোপ পড়ে।
• মুখে লালা আসে। বমি-বমিভাব।
• কিডনীর অক্ষমতায় শরীরে তরল জমে যায়। শোথ দেখা দেয়। প্রস্রাবে এলবুমিন পাওয়া যায়, মূত্র শর্করা থাকে। ক্লোরাইড, পটাশিয়াম, সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়।
• শ্বাসকষ্ট, বুক যেন আটকে আসে। স্তনে দুধ বেড়ে যায়।
• প্রচুর ঘাম হয়।ঠাণ্ডা চর্ম, চামড়া কালো হয়ে যায়, চামড়ায় আমবাত দেখা দেয়।

মানসিক লক্ষণ: উদ্ভিগ্নতা, রাতে বারে।পুরুষত্বহীনতার ভয়,প্রস্রাবে ভয়।রাতে তীব্র দৈহিক যাতনা।শারীরিক ও মানসিক কষ্টের চিন্তা করে,বিশেষত প্রেম-সমন্বয়ী পুরুষত্বহীনতার।

পেট: ক্ষুদ্রান্ত ও কোলনের প্রদাহ,পায়ুপথের প্রদাহ, কোলনের ক্ষত।পিত্তথলীর প্রদাহ।

পিঠ: ঘাড়ের সন্ধির পিছনের দিকে ব্যথা, ব্যথা মাথার পিছন দিক দিয়ে কাঁধে ছড়িয়ে পড়ে। ঘার ব্যথা। পিঠ ব্যথা।

স্তন: স্তন স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যায়। স্তনে দুধ বেড়ে যায়।

বুক: শ্বাসকষ্ট, বুক যেন আটকে আসে।

কান: কানে গুঞ্জন শব্দ কোন কিছুতেই কমে না। কান ব্যথা। বাম কানে বধিরতা, শুনতে পায় না।

চোখ: চোখের তারার অস্বাভাবিক প্রসারণ। রোগি কোন কারণ ছারাই কাঁদতে থাকে, পানি পরে।দৃষ্টিশক্তি হারায়।

স্ত্রী জননাঙ্গ: কষ্টকর সন্তান প্রসব। ব্যথাযুক্ত মাসিক ঋতুস্রাব বিশেষতঃ মাসিক শুরুর সময় এবং শেষের সময়। মাসিক স্রাব অল্প পরিমানে হয়। মাসিকের সময় ব্যথা। মাসিক দেরীতে হয়। দিনের বেলা ব্যথা অনুভূত হয়। জরায়ুর মাংশপেশী সংকোচনের সময় ব্যথা-সন্তান প্রসবের সময়।

মাথা(Head): মাথার চুল পড়ে যায়(Alopecia), যা খুবই শুকনো। দপদপানি মাথা ব্যথা-উচ্চরক্তচাপের সাথে সম্পর্কযুক্ত। মাথা ব্যথা মাথার পিছন দিক থেকে শুরু হয়ে সারভাইক্যাল কলাম এবং কাঁধে ছড়িয়ে পড়ে। মাথা ব্যথা তাপে, বিকালে বাড়ে। রক্তসঞ্চয় জনিত মাথাব্যথা(Congestive Headache)।

হৃৎপিণ্ড(Heart): বুকে ভারবোধ, নড়াচড়ায় বৃদ্ধি। রোগি তার হৃৎপিণ্ডের অনুভূতি অনুভব করতে পারে। হৃৎপিণ্ড সংকোচন বোধ-একটু নড়াচড়া করলে বাড়ে। ক্যারোটিড ধমনীতে উচ্চ রক্তচাপ। করোনারি ধমনীতে প্রদাহ। হৃৎশূল। হৃৎপিণ্ডের ভাল্বের সমস্যা। সেপটিসেমিয়া। হৃৎপিণ্ডে ব্যথা। হৃৎপিণ্ডের অস্বাভাবিক দ্রুত কার্য(Tachycardia)। উচ্চ রক্তচাপ।

কিডনী(Kidneys):কিডনীর অক্ষমতায় শরীরে তরল জমে যায়,শোথ দেখা দেয়,প্রস্রাবে এলবুমেন পাওয়া যায়।মূত্রে শর্করা থাকে।ক্লোরাইড,পটাশিয়াম, সোডিয়ামের পরিমান বেড়ে যায়।কিডনীর প্রদাহ।

ফুসফুস(Lungs):হাঁপানি,হাঁপানিজনিত শ্বাসকষ্ট,যার ফলে নাড়ি ভূড়ি এবং পায়ুপথে সংকোচনবোধ হয়।
কফে-পানির মত এবং তিক্ত স্বাদ।শ্বাসকষ্ট বুক যেন আটকে আসে।

মুখ(Mouth):গর্ভাবস্হায় মুখে কাল ছোপ পরে।মুখ হতে অতিরিক্ত লালাস্রাব। নোনতা স্বাদের লালাস্রাব।বমি বমি ভাব।
নাক(Nose):নাক হতে তরল সর্দিস্রাব নির্গত হয়।

রেকটাম(Rectum):পেট ব্যথাসহ ডায়রিয়া।পায়খানা করার ইচ্ছা পায়খানায় যায় কিন্তু করতে পারে না। রেকটাম প্রদাহ।পায়ুপথে রক্তস্রাব।

পাকস্থলী(Stomach):বমি বমি ভাব, বমি হয়, বিকালে খাবার পর বারে।

গলা(Throat):টনসিল প্রদাহ, ফ্যারিঙ্কজাইটিস।গলা ব্যথা,ঢোক গিলতে কষ্ট।

চর্ম(Skin):ত্বক ঠাণ্ডা, চামড়া কালো হয়ে যায়, রং বদলায় একবার কালো আবার সাদা দাগ পরে।চুলকানি,চামড়ায় আমবাত বার হয়।ত্বক ফোলে যায়, প্রদাহ দেখা দেয়।

হ্রাস-বৃদ্ধি:মুক্ত বাতাসে ভাল থাকে,শুয়ে থাকলে,চাপে,অবিরাম সঞ্চালনে,খোলা বাতাসে আরাম।বসা হতে উঠলে,তাপে বৃদ্ধি,বদ্ধ ঘরে বৃদ্ধি।দিনের শেষেবৃদ্ধি।

শক্তি:সাধারণত ৬ থেকে ৩০ শক্তি বেশি ব্যবহৃত হয়।তবে সকল শক্তিই ব্যবহার করা যায়।উচ্চ রক্তচাপ,পুরাতন মূত্রাশয় প্রদাহ,প্রস্টেট গ্রন্থির প্রদাহে, মাথাঘোরা,মাথায় ভারবোধ প্রভৃতি অবস্থায় W. Boericke ৩০ শক্তি প্রয়োগ করতে বলেছেন। বৃদ্ধ বয়সে পুরুষের প্রস্টেট গ্ল্যাণ্ডের অসুখের কারণে মূত্রত্যাগে কষ্ট বা শয্যামূত্র এসব লক্ষণে নিম্নশক্তি 2X বা 3X বিচূর্ণ ভাল কাজ করে।প্রসব কার্যে সহায়তা ও প্রসবের পরবর্তী রক্তস্রাব নিম্নশক্তি ব্যবহার্য-বোরিক।

ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল,সাভার,ঢাকা।
রোজি নং ২৩৮৭৬
মোবাইল নংঃ ০১৭১৬৬৫১৪৮৮।

২৪.৭.১৭

নাড়ীর গতি দেখে হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন


Homeopathic treatment for basis of pulse rate 


স্বাভাবিক হৃদস্পন্দন বলতে যা বুঝায় তা হলো প্রতি মিনিটে ৬০ এবং ১০০ স্পন্দন।কিন্তু কিছু বিশেষজ্ঞ বলেন যে আদর্শ স্পন্দন হলো ৫০-৭০ স্পন্দন।মানুষের হৃদপিণ্ডের স্পন্দন নিয়মিত একটি ছন্দে চলে।যখন এই ছন্দের পতন ঘটে তখন তাকে ডিস্‌রিদমিয়া (অথবা বহুল ব্যবহৃত এরিদ্‌মিয়া) বা স্পন্দন জনিত হৃদরোগ বলা হয়।যখন মিনিটে ৬০ বারের নিচে চলে যায় তখন তাকে ধীর হৃদস্পন্দন বা ব্র্যাডিকার্ডিয়া বলে।যখন মিনিটে ১০০ বারের উপরে চলে যায় তখন দ্রুত হৃদস্পন্দন বা ট্যাকিকার্ডিয়া বলে।
স্পন্দন জনিত হৃদরোগের ধরণঃ
প্রধানত দুই ভাগে ভাগ করা যায় ১) ধীর স্পন্দন ও ২)দ্রুত স্পন্দন।

***ধীর স্পন্দন যে যে কারণে হয় সেগুলো প্রধানত সাইনাস নোডের রোগসমূহ যেমনঃ- সাইনাস ব্র্যাডিকার্ডিয়া,সাইনা পজ বা এরেস্ট,সিক সাইনাস সিন্ড্রোম;জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া;এবং এট্রিওভেন্ট্রিকুলার ব্লকসমূহ যেমন মবিজ টাইপ ১ ও ২, ২:১ এট্রিওভেন্ট্রিকুলার ব্লক এবং কমপ্লিট হার্ট ব্লক।
***দ্রুত স্পন্দনের রোগসমূহ হলো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফ্লাটার ও ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন; জাংশনাল ট্যাকিকার্ডিয়া;সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া,এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, এট্রিয়াল ফ্লাটার ও এট্রিয়াল ফিব্রিলেশন।এ ছাড়া ভেন্ট্রিকুলার বা সুপ্রাভেন্ট্রিকুলার এক্টপিক বিট অথবা অতিরিক্ত সংকোচন অনেক স্বাভাবিক লোকের মাঝেই থাকে।
***ধীর হৃদস্পন্দনঃ যদি হৃদস্পন্দন মিনিটে ৪০ বারের নিচে হয়, রক্তচাপ কমে যায় ও রুগির অবস্থা আশঙ্কা জনক হয়
***দ্রুত হৃদস্পন্দনঃ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে রুগির রক্তচাপ যদি স্বাভাবিক থাকে তা হইলে ওষুধ ছাড়া কিছু ব্যবস্থা নেওয়া হয় যেমন, গলায় ক্যারোটিড আর্টারিতে মেসেজ করা,মুখে খুব ঠাণ্ডা জলের ঝাপ্টা, অথবা গলায় আঙ্গুল দিয়ে বমি করানো, ইত্যাদি।
কেন্ট রেপার্টরির সাহায্যে  নাড়ীর মন্দ গতির চিকিৎসায় ব্যবহৃত ঔষধ নির্বাচনঃ
PULSE, tremulous, night++ night : Calc.




++ eating, after : Calc.
++ undulating : Ars.camph., crot-h., dig., op., plb.
++ weak : Acet-ac., acon., Act-r., æsc., æth., aloe., am-m., Ant-t., apis., arn.Ars., asaf., aspar.Aur., bapt., bell., Berb., bry., Camph., cann-i., canth.carb-an., Carb-v., cedr., chin-a.chin.cimx.colch., Crot-h., crot-t., cupr.cycl., dig.ferr-m., Gels.glon.ham., hell., hyos., ign.iod., ip.iris., kali-bi.kali-br.kalm.kreos., Lach., lact-ac., Laur., lil-t., lob., lycps.manc., mang., merc-c.merc-cy., merc.mez., mur-ac.Naja., nat-m., nux-v., olnd., op., ox-ac., Ph-ac.phos.phys., phyt., plb., podo., puls.rhod., rhus-t.rhus-v., sang.sec.seneg., sep., spig.staph.stram.sul-ac., tab.verat-v.verat., zinc.
++ wiry : Ars., cupr., dig., gels., ham., kreos., ox-ac., phos., phys., sec., zinc
PULSE, irregular, and slow++ and slow : Acon., Act-r., arn., ars., asaf., bell., camph., cann-i., chel., chin., colch., Dig., dulc., ham., hell., hyos., iod., Kalm., laur., lob., merc-c., merc-cy., mez., naja.nit-ac., nux-v., olnd., op., ox-ac., ph-ac., phys., phyt., plb., rhus-t., seneg., sul-ac., tab., Verat-v., verat., zinc.




++ irritable : Arg-m., ars., colch., dig., iod., kali-bi., meny., ox-ac., stram., tab.
++ jerking : Acon., aur., bar-c., dulc., plb.
++ labored : Cupr., iris., kreos., merc., op., stram.
++ slow : Acet-ac., acon-f., acon.Act-r., æth., agar.agn., amyg.ant-c., ant-t.apoc., arn., ars., asaf., aspar.bapt., bell.benz-ac., Berb., brom., camph.Cann-i.cann-s.canth.caps.caust., chel.chin-s.chin., cic., colch., coloc., con.crot-h.cupr.Dig., dulc., ferr., Gels., glon., ham., hell.hep., hydr-ac., hyos., ign., iod., iris., kali-bi., kali-c., kali-chl., kali-n., Kalm., kreos., lach., lachn., laur.lob.lycps.manc.meny., merc-c., merc-cy., merc., mez., mosch., mur-ac., myric., naja.nit-ac., nux-m.nux-v., olnd., Op., ox-ac., par., petr., ph-ac., phos., phys., phyt., pic-ac., plb., podo.,puls., rhod., rhus-t., ruta., samb., sang.sars., Scil., sec.Sep., sil., spig., spong., Stram.tab.thu., valer., verat-v.verat.zinc.
++ daytime : Mur-ac., sep.
++ morning : Arg-m., chin-s., grat., olnd., petr.
++ forenoon : Cinnb.
++ afternoon : Chin-s., ox-ac.
++ evening : Ars., graph.nat-a., phyt.
++ slower than the beat of heart : Agar., cann-s., dig.dulc., hell., kali-n.laur., sec., verat.
++ small : Acon.agar.alum., ant-c., ant-t.apis., arn., ars-i.Ars., asaf., aur-m.aur.bar-c., bar-m., bell.benz-ac., bism-ox., bry., calad., calc., Camph., cann-i., cann-s., canth., carb-ac., Carb-v.cham.chin.cic., cocc.colch.con.cond., Cupr.Dig.dulc.ferr., gels., grat., Guai.hell.hyos.ign., iod.ip., kali-bi., kali-c.kali-chl., kali-i., kali-n., kreos.lach.lact-ac., Laur., led., lob.lyc., mang., meny., merc-c., merc-cy., merc.mur-ac.nat-m., nit-ac., nux-m.nux-v., op.ox-ac., petr., ph-ac.phos.phys., phyt., pic-ac., plat.plb., podo., puls., ran-b., ran-s., raph.rhod., rhus-t., sabad., samb.Scil., Sec., seneg., Sil., spig., stann.staph., Stram.sul-ac.sulph.ter.thu., valer., Verat., viol-o., zinc.
++ soft : Acet-ac., acon.æsc., æth., agar., agn., ant-c., Ant-t., apis., apoc., arn., ars.aster., aur.bapt., bar-c., bar-m., bell., bism-ox., bry., camph., cann-i., cann-s., canth., carb-ac.Carb-v., cham., chin., cic., cocc., colch.con., conv., crot-h., Cupr.Dig., dulc., eupho., ferr-m., ferr., gels.guai.ham., hell., hep., hydr-ac., hyos., iod., ip., jal., kali-bi., kali-br., kali-c., kali-chl., kali-n., kalm.kreos., Lach., lact-ac., laur., lob.lyc., mang., merc-cy., merc.mez., Mur-ac.naja.nat-a., nat-m., nux-v., olnd., Op.ox-ac.ph-ac., phos.phys., phyt., plat.plb., puls., ran-s., rhus-t., sang.sec., seneg., sil., spig.Stram., sul-ac., tab.Ter., thu., valer., verat-v.Verat., zinc.
++ spasmodic : Ars., bism-ox., cupr., merc., nux-m., sabad., sep., zinc.
++ strong : Acon., aloe., am-c., ant-t., apis., arn., asar., bell.cann-i., chin., con., crot-t., gels., hyos., merc-c., merc-cy., mill., op., phys., raph., sabad., sang., seneg., stram.
++ tense : All-c., am-c., am-m.ant-t.ars., bell., bism-ox., camph., cann-i., canth., cham., chin., clem., colch., con., ferr., hyos., kali-i., mez.nat-c., nit-ac., ox-ac., petr., plb., sabad., sang., sec., verat-v.
++ thready : Acon., alum., arn., ars.bell., camph., canth., carb-v., colch., cupr., dig., hell., hyos., iod., kali-bi., naja., olnd., op., ox-ac., petr., phos., phyt., plb., rhus-t., sulph.
++ tremulous : Acon., ambr., Ant-t.ars.bell.Calc., camph., cann-i., canth., carb-ac., cic.cina., cocc., crot-h., dig., gels., hell.iod., kali-c., kreos.lach., merc-c., merc., nat-m., nux-m., op., ox-ac., phos., plb., rhus-t.,ruta., sabin.sep.Spig.staph.stram., sul-ac., valer.
PULSE, full, morning ++ morning : Phos., phyt., sep., zinc.




++ afternoon : Iod., zinc.
++ evening : Acon., hell., olnd., ran-b., seneg., sulph., thu., zinc.
++ night : Merc.
++ hard : Acon., Act-r., æsc., all-c.am-c., am-m., ant-c., ant-t.arn.ars-i., ars., asaf., asar., aster., bar-c.bar-m., Bell.benz-ac.Berb., bism-ox., brom., Bry.cact.calad., camph., canth.cham., Chel.chin.cina.cocc., coff., colch., coloc., con., cor-r., cupr.cycl., daph., dig.dulc., ferr.gels., glon., ham., hell., hep.Hyos.ign.iod., kali-bi., kali-c.kali-i., kali-n.kreos.lach.led.lyc., merc-c., merc-cy., merc.mez., mosch.mur-ac., nat-m., nit-ac.nux-v.olnd., op., ox-ac., par., petr., ph-ac., phel., phos.phyt., plb., ran-b., ran-s., sabin., samb., Scil., sec., seneg., sep.sil.spig., spong., Stram.sulph.tab., tarent., ter.valer., verat-v., verat., viol-o., zinc.
++ morning : Petr., phyt., zinc.
++ noon : Ox-ac.
++ evening : All-c., bapt.dulc., plb.
++ heavy : Phos., stram.
++ imperceptible : Acon., agn., ant-t., ars.bell., benz-ac., cact.cann-i., cann-s., canth.carb-ac.Carb-v., chel., chin., cic., cocc.Colch., coloc., crot-h., Cupr., dulc., ferr., guai., hell., hyos., ip.kalm., kreos., lach., laur., merc-c., merc.naja.nux-v., op.ox-ac., ph-ac., phos., plat., plb., puls., rhus-t., sec.Sil., stann., stram., sul-ac., sulph., tab., Verat., zinc.
++ imperceptible, almost : Acon., am-c., ant-t., apis.ars.bell., Camph., chin., crot-h., dig., ferr., Gels., glon., ham., hell., ip.kali-bi., lach.laur.mang., merc.naja.olnd., op., ox-ac., ph-ac., phos., plb., podo.puls.rhus-t.seneg., spong.stram.tab.ther., verat.zinc.
++ during convulsions : Nux-v., olnd.
++ stupor : Hep.
++ intermittent : Acet-ac., acon.æth.agar.aloe., alum., am-c., am-m., ang., apis., arg-n.ars.asaf., aur.bell., benz-ac., bism-ox., brom., bry.,camph.canth.caps.carb-ac., carb-v.cedr.chin-s., Chin.cimx.coff., colch.con.conv., crot-h.cupr., daph., Dig., ferr., gels.glon., grat., hep.hyos., ign., iod.kali-bi., kali-c.kali-chl., kali-i.kali-p., kalm.lach.laur.lil-t.lob., lycps.merc-c.Merc., mez., mur-ac., naja., nat-a., Nat-m.nit-ac.nux-m., nux-v., olnd., op.ox-ac.Ph-ac., phos., phyt.plb.rhus-t.,sabin., samb.Sec.sep.spig.stram.sul-ac., sulph.tab.thea., thu., verat-v., verat., zinc.
++ irregular : Acon.Act-r.agar.aloe., alum., aml-n., ang., Ant-c., ant-t., apoc., arg-m., arg-n.arn., ars-i.Ars.asaf.aspar.aur.bapt., bell., benz-ac., bism-ox., bry.cact.calc., camph., cann-i., canth., caps.carb-ac., carb-an., carb-v., cham., chel., chin-a.Chin., cimx., coff., colch.con.cor-r.,crot-h.cupr., Dig.gels.glon., ham., hell., hep.hyos.ign., iod., kali-bi.kali-c.kali-chl., kali-i.kali-p., kalm.Lach., laur., lob., lycps.mang., meny., merc-c.merc-cy., merc.mez., naja.nat-a., Nat-m., nit-ac., nux-v., olnd.op.ox-ac., Ph-ac.phos.phys., phyt.plan.plb.pyrog., rhus-t.,sabad., sabin., samb.sang.Sec., seneg., sep.sil.spig.still.Stram., sul-ac., sulph.tab.thea., thu., valer., Verat-v.verat.zinc.
++ exertion, on slight : Arg-n.meny., nat-m.
++ lying on back, while : Arg-n.
++ stool, after : Agar.
হোমিওপ্যাথিক চিকিৎসা মতে মন্দ হৃদস্পন্দনের সদৃশ ঔষধ নির্বাচনঃ
***মন্দ নাড়ীর গতির রোগীর সদৃশ ঔষধঃ বার্বারিস,ক্যানাবিস ইন্ডিকা, জেলসিমিয়াম,ক্যালমিয়া,ওপিয়াম,সিপিয়া, স্ট্রামোনিয়াম ইত্যাদি।
***মন্দ ও অনিয়মিত নাড়ীর রোগীর সদৃশ ঔষধঃক্যালমিয়া, ভেরেট্রাম ভেরিডি ইত্যাদি।
***কোমল নাড়ীর রোগীর(চাপ দিলেই দমিয়া যায়) সদৃশ ঔষধঃ এন্টিম টার্ট,কার্বোভেজ,কুপ্রম মেট,ল্যাকেসিস,এসিড মিউর, ওপিয়াম, স্ট্রামোনিয়াম,ভিরেট্রাম ভিরেডি ইত্যাদি।
***নাড়ী অত্যন্ত দূর্বল রোগীর সদৃশ ঔষধঃ এন্টিম টার্ট,আর্সেনিক এলবম,বার্বারিস ভল্গারিস, ক্যাম্ফর,কার্বোভেজ,জেলসিমিয়াম, ল্যাকেসিস, ন্যাজা,নাক্স ভূমিকা ইত্যাদি।
***নাড়ী কম্পমান হলে সদৃশ ঔষধঃ এন্টিম টার্ট,ক্যালকেরিয়া, স্পাইজেলিয়া ইত্যাদি।
***নাড়ীর অনুভব না হলে সদৃশ ঔষধ ঃ একোনাইট নেপিলাস, কার্বোভেজ,ন্যাজা,কলচিকাম,কুপ্রম মেট,সাইলেসিয়া ইত্যাদি।
***নাড়ী অত্যন্ত ক্ষীণ হলে সদৃশ ঔষধ ঃ একোনাইট নেপিলাস, আর্সেনিক,ক্যাম্ফর,কার্বোভেজ,কুপ্রম মেট,সিকেলি কর,সাইলেসিয়া, স্ট্রামোনিয়াম ইত্যাদি।
***নাড়ী পূর্ণ ও বেগবতি হলে সদৃশ ঔষধ ঃ একোনাইট নেপিলাস, এন্টিম টার্ট,বেলেডোনা,বার্বারিস ভলগারিস, ব্রাইয়োনিয়া, চেলিডোনিয়াম, হাইয়োসিয়ামাস,স্ট্রামোনিয়াম ইত্যাদি।
***নাড়ীর গতি অত্যন্ত দ্রুত হলে সদৃশ ঔষধ ঃ একোনাইট,এপিস, আর্নিকা মন্টেনা,আর্সেনিক এলবম,অরাম মেট,বেলেডোনা,বার্বারিস, ব্রাইয়োনিয়া,কোনিয়াম,কুপ্রম মেট,জেলসিমিয়াম,গ্লোনইন, আইয়োডিয়াম, মার্কসল,নেট্রাম মিউর,নাক্স ভুমিকা,ওপিয়াম,এসিড ফস, ফসফরাস,পাইরোজেন,রাসটক্স,সিকেলি কর,সাইলেসিয়া,স্পাইজেলিয়া, স্ট্যানাম মেট,স্ট্যামোনিয়াম,সালফার,ভিরেট্রাম বিরেডি,জিঙ্কাম মেট ইত্যাদি।
***নাড়ীর গতি অত্যন্ত কঠিন হলে সদৃশ ঔষধঃ একোনাইট নেপিলাস, বেরেডোনা,বার্বারিস ভলগারিস,ব্রাইয়োনিয়া এলবম, চেলিডোনিয়াম,হাইয়োসিয়ামাস,স্ট্যামোনিয়াম,ভিরেট্রাম ভিরেডি ইত্যাদি।
***নাড়ীর গতি একবার দ্রুত গতির আবার মন্দ গতির হলে সদৃশ ঔষধঃ একোনাইট নেপিলাস,এন্টিম ক্রুড,আর্সেনিক এলবম, চায়না, ল্যাকেসিস,নেট্রাম মিউর,এসিড ফস,সিকেরি কর,স্ট্যামোনিয়াম, ডিভরেট্রাম ভিরেডি ইত্যাদি।
***নাড়ীর গতিবন্ধ হইয়া যায়ঃ চায়না,মার্কসল,নেট্রাম মিউর, এসিড ফস,সিকেরি কর ইত্যাদি।
উপসংহারঃ নাড়ীর গতি বিশ্লেষণ করে সঠিক ঔষধ নির্বাচন একটি জটিল কাজ, যে কেউ আমার লেখা পড়ে একা একা ঔষধ নির্বাচন করবেন না।একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাহায্য নিন।

আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন,আপডেট নিন।আমার মোবাইল এপস লিঙ্কঃ



ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল,সাভার, ঢাকা।
মোবাইল নংঃ০১৭১৬৬৫১৪৮৮
রেজি নং ২৩৮৭৬।