এই ব্লগটি সন্ধান করুন

১৭.৫.১৯

হোমিওপ্যাথিক ঔষধ বাহ্য প্রয়োগের নিয়মনীতি

হোমিওপ্যাথিক চিকিৎসায় বাহ্যপ্রয়োগে ব্যবহৃত ঔষধসমুহঃ



হোমিওপ্যাথিক Law অনুযায়ী অভ্যন্তরীন ঔষধ সেবনেই রোগ আরোগ্য হয়।বাহ্য প্রয়োগের প্রয়োজন হয় না।অনেক ক্ষেত্রে বাহ্য প্রয়োগের কারনে রোগ চাপা পরে রোগীর অনেক ক্ষতির কারণ হয়। আমরা সব সময়ই রোগীদের পরামর্শ দিয়ে থাকি যে আপনারা কখনও মলম জাতীয় কোন ঔষধ দ্বারা রোগ আরোগ্যের চেষ্টা করবেন না।বাহ্যিক স্হানীয় লক্ষণ বিলুপ্ত করিলে বা অপসারণ করিলে পীড়ার গতি অন্তর্মুখী হইয়া আভ্যন্তরীন বিশেষ বিশেষ অংগের মারাত্বক অপকার সাধন করে।তাই ইহা সুস্পষ্ট রুপে প্রতিয়মান হয় যে,ঔষধের বাহ্যিক প্রয়োগ অহিতকর ,নিরর্থক ও ভ্রান্তি উৎপাদক।
জীবনীশক্তি বাহ্যিক স্হানীয় ব্যাধি সৃষ্টির মাধ্যমে আভ্যন্তরীণ মুলব্যাধির স্বরুপ প্রকাশ করে এবং রোগশক্তিকে পরাভূত করিবার জন্য উপযুক্ত সদৃশ ঔষধের সাহায্য কামনা করে।এমতাবস্তায় বাহ্যদেশে স্হানীয় উপসর্গে ঔষধের বাহ্যিক প্রয়োগ দ্বারা পীড়া আরোগ্য সর্বদা সম্ভব নয়।দেহের বাহ্যিক লক্ষণ ও উপসর্গ পীড়া চিকিৎসার পথ প্রদর্শক মাত্র।এবং উপযুক্ত সদৃশ ঔষধ নির্বাচনের একমাত্র ভরসা , ঔষধের বাহ্যিক প্রয়োগ দ্বারা উহাদের অপসারনে আভ্যন্তরীণ ব্যাধির সম্যক জ্ঞান লাভের কোন পথই আর খোলা থাকে না।তবে রোগীর বিশ্বাসের জন্য বিভিন্ন মাদার টিংচার বাহ্য প্রয়োগ হয় ।যে সকল ঔষধ বাহ্য প্রয়োগ হয়; সে সকল ঔষধই আভ্যন্তরীক সেবন হয়।ধরুন আঁচিলের জন্য সি এম পাওয়ারের থুজা খাইতে দিয়ে যদি মাদার টিংচার বাহ্য প্রয়োগ করতে দেয়া হয়; তা হলে রোগ আরোগ্যের ক্ষেত্রে কোন বাধা সৃষ্টি করবে না।কোথাও কেটে গেলে ক্যালেন্ডুলা মাদার বাহ্য প্রয়োগ করেন সেই ক্ষেত্রে পুজ জন্মাতে পারবে না।এমন অনেক বাহ্য প্রয়োগের ম্যাজিক দেখে অনেক ক্ষেত্রেই চমৎকৃত।বাহ্য প্রয়োগের বিরুদ্ধে সবাই একমত।
রোগ আরোগ্যের বাধা সৃষ্টি করতে না পারে, সে দিকটি খেয়াল করে হোমিওপ্যাথিতে যে সকল ঔষধ বাহ্য ব্যবহার করা হয় তার বিস্তারিত আলোচনা করা হলো:
এসিডকার্বল,একোনাইটনেপিলাস,ইচিনেসিয়া,এপিসমেল,আর্নিকামন্টেনা,বেলেডোনা,বেলিসপেরেনিস,ব্রাইয়োনিয়া,লিডমপাল,প্লানেটগো,ফাইটোলক্কা,রাসটক্স,রুটা,সিম্ফাইটম,থুজা,আর্টিকাইউরেন্স,ভেরেট্রামভেরিডি,ইস্কিউলাসহিপ,এমনকষ্টিক,ব্যালাসামম,ষ্ট্যাফিসেগ্রিয়া,কলচেরিয়া,কেলিক্লোর,বার্বারিস ইকিউফেলিনাম,এসিড ক্রাইসো ইত্যাদি।
উপরোক্ত ঔষধসমুহের বাহ্য ব্যাবহারের বর্ণনা দেয়া হলো:
এসিড ক্রাইসো:পাঁচড়া ও ক্ষতে ব্যবহার করা হয়।এসিড কার্বল:পচাঁ বিশ্রী দুর্গন্ধযুক্তক্ষত রসযুক্ত ক্ষতে বাহ্র ব্যবহার হয়।
এপিসমেল:মৌমাছি কামড়ালে ও মৌমাছির কামড়ের কারয়ে যেরুপ ফোলা যেমন হুলফোটানো বেনাযুক্ত স্ফিতিতে এপিসমেল বাহ্য ব্যবহার হয়।
আর্ণিকা মন্টেনা;কোনস্হানে আঘাতের ফলে চামড়ার নিচে ক্ষত হয় কিন্তু ফেঠে রক্ত ক্ষরণ না হয় সেই ক্ষেতেু আর্ণিকা বাহ্য ব্যবহার হয়।
এমন কষ্টিক: বিষাক্ত কিট পতঙ্গ কারড়ালে বাহ্য প্রয়োগ হয়।
ইস্কু্উলাস হিফ:যে অর্শরোগের কোন রক্তকষরণ হয় না সেই অর্শে বাহ্য প্রয়োগ হয়।
ব্যালসামাম পেরু:কোন এলার্জিতে চুলাকানী ও পাঁচড়ার ক্ষত নিরাময়ে বাহ্য ব্যবহৃত হয়।
বেলিস পেরেনিস:ফোড়া, জড়ুল,তিলকে বাহ্য প্রয়োগ হয়।
বেলেডোনা:কোন গ্লান্ড ও রক্তজমাট বাধা জনিত প্রদাহ নিরাময়ে বাহ্য ব্যবহার হয়।
ক্যান্থারিস:কোন স্হানে পুড়িয়াগেলে বাহ্য প্রয়োগ হয়।
ক্যালেন্ডুলা:কোন স্হানে কাঁটিয়া গেলে বাহ্য প্রয়োগে রক্ত বন্ধ হবে এবং ক্ষতে পুজ হয় না।
কন্ডিউর‌্যাঙ্গ:ঠোটের কোনে ফাটায় বাহ্য প্রয়োগ হয়।
ইউফ্রেসিয়া:চক্ষু প্রদাহ নিরাময়ে বাহ্য প্রয়োগ হয়।
হ্যামামেলিস:কোন শিরা কাটিয়া রক্ত ক্ষরণ হলে বাহ্য প্রয়োগ হয়।
হাইড্রাসটিস:বসন্ত ক্ষতে ও ক্যান্সার ক্ষতে বাহ্য প্রয়োগ হয়।
হাইপেরিকাম:আগাত জনিত কারনে স্নায়ু আহত হলে বেদনা নিরাময়ে বাহ্য প্রয়োগ হয়।
প্লান্টেগো:কানের বেদনা,দাাঁতের বেদনা ও অর্শের বেদনা নিরাময়ে বাহ্য প্রয়োগ হয়।
রুটা:বেশী সময় চোখের ব্যবহার করায় বেদনা হলে ,অর্শের বেদনা নিরাময়ে বাহ্য প্রয়োগ হয়।
রাসটক্স:বাতের বেদনায় বাহ্য প্রয়োগ হয়।
সিম্ফাইটম:হা ভাঙ্গা ও হাড়ে আমাতের বেদনা নিরাময়ে বাহ্য প্রয়োগ হয়।
থুজা:শিশুর গায়ে পারদের ব্যবহার বা টিকার কুফলের জন্য র‌্যাশ হলে ও আচিঁলে বাহ্য প্রয়োগ হয়।
এছাড়াও নিম্ন লিখিত ঔষধ বাহ্য ব্যবহারের প্রয়োগক্ষেত্র  উল্লেখিত।
একোনাইটঃ-নিউরালজিয়া নিরাময়েে
এগারিকাস-ঃহাজা ঘায়ে
ব্যাডিয়াগা ঃ-গ্ল্যান্ড ফোলা ও বেদনায় বাহ্য প্রয়োগ হয়
কষ্টিকাম,থুজাঃ -আচিলে
কার্ডুয়াস মেরিঃ- লিভার বেদনায়
ক্যাপ্সিকাম ঃআলজিহ্বা বাড়লে
,ইচিনেসিয়া ঃ-কা্রবঙ্কলে
গ্রাফাইটিসঃ- স্তনবৃন্ত ক্ষতে
ফাইটোলক্কাঃ- স্তন প্রদাহে
এসেটিক এসিড,স্কুকুমচকঃ- শ্বেতীরোগে বাহ্য প্রয়োগ হয়।

ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইর,সাভার,ঢাকা।
গোঃরেজিঃনং-২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮

১৫.৫.১৯

আমবাতের হোমিওপ্যাথিক চিকিৎসা

Homeopathic treatment for allergy

আমবাত কি?
আমবাত হলো আসলে আমাদের ইমিউন সিস্টেম ডিজঅর্ডারেরই আরেক নাম। আমাদের শরীরে কোনো বাহ্যিক পদার্থ গেলে এবং শরীর তা সহ্য করতে না পারলে যে প্রতিক্রিয়া দেয় তাকেই অ্যালার্জি বলা হয়।

লক্ষণাবলী

বারবার হাঁচি হওয়া, সর্দি হওয়া চোখ থেকে জল পড়া, চোখ চুলকানো, লাল হয়ে যাওয়া নাক বন্ধ হয়ে যাওয়া ডায়রিয়া হওয়া নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া শরীরে কোনো র্যাশ বের হওয়া, জ্বর আসা, বমি পাওয়া নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া গলা এবং জিভ শুকিয়ে আসা গলা খুশখুশ করাকীভাবে বুঝবেন: যেকোনো একটি লক্ষণ দেখে যদি বুঝতে না পারেন আপনার অ্যালার্জি হয়েছে কি না তাহলে ডাক্তারের পরামর্শ নিন। সঙ্গে নিজেকে প্রশ্ন করে খাতায় লিখে রাখুন। এতে আপনার এবং যখন চিকিৎসকের কাছে যাবেন তখন তার বুঝতে সুবিধা হবে। যেমন-এই ধরনের প্রতিক্রিয়া কখন হয়। বছরের কোনো নির্দিষ্ট সময়ে না কি নির্দিষ্ট কিছু খেলে এই ধরনের সমস্যায় পড়েন। শরীরের বিভিন্ন অংশে এই ধরনের প্রতিক্রিয়া হয়। এই প্রতিক্রিয়াগুলোর জন্য আপনি কতটা অসুস্হ্য হয়ে পড়েন। বাড়ি পরিষ্কার করার সময় বারবার হাঁচি হয় কি না। কী ধরনের খাবার খেলে অসুস্হ্য হয়ে পড়েন। আপনার পোষ্য কাছে এলে কোনো রকম সমস্যা হয় কি না। বিভিন্ন ধরনের অ্যালার্জি
ডাস্ট অ্যালার্জি
বাড়িতে তোশক, বালিশ, বিছানা বা পুরনো জিনিসে যে ডাস্টমাইট থাকে সেগুলো থেকে ডাস্ট অ্যালার্জি হয়।
কসমেটিক অ্যালার্জি
ময়েশ্চারাইজার, ডিওডরেন্ট, শ্যাম্পু, মেক-আপ থেকে অ্যালার্জি হলে তাকে কসমেটিক অ্যালার্জি বলা হয়। এর ফলে ত্বকে চুলকানি লক্ষ্য করা যায়।
একজিমা
 সাধারণত ত্বক কোনো কিছু সহ্য করতে না পারলে চুলকানি বা র‌্যাস বেরিয়ে একজিমা হয়।
সান এলার্জি
সূর্যের আলো অনেকের সহ্য হয় না। সেই থেকে সান এলার্হজি হয়।
ফুড এলার্জি
অনেক সময় খাবার থেকে নানা ধরনের এলার্জি হয়। যেমন- ডিম, দুধ, ময়দা, সি-ফুড থেকে এলার্জি হতে পারে।
ল্যাটেক্স এলার্জি
ল্যাটেক্স বা প্রাকৃতিক রবার থেকে অনেক সময় এলার্জি হতে পারে।
বদহজম না এলার্জি কোনো খাবারে এলার্জি হলে সাধারণত ২ ঘণ্টার মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া দেখা দেয়। বদহজম হলে প্রতিক্রিয়া শুরু হতে আরও একটু দেরি হয়। বদহজম হলে নানা ধরনের ফুড গ্রুপের খাবার খেলে প্রতিক্রিয়া দেখা যায়। এলাার্জি হলে নির্দিষ্ট খাবার খেলেই এরকম হয়। বদহজম হলে ডায়রিয়া, বমি পাওয়া, মাথাব্যথা করা, কাজে উৎসাহ না পাওয়া ইত্যাদি নানা সমস্যা হয়। এলার্জি হলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সর্দি হয়, শ্লেষ্মা বের হয় , ডায়রিয়া হয়।
এলার্জির টেস্ট
সাধারণত ত্বক আর রক্ত পরীক্ষার মাধ্যমে এলার্জি টেস্ট করা হয়।
এলার্জির হোমিওপ্যাথিক চিকিৎসা
 অ্যালার্জি রোগ নিরাময়ে হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এই রোগে লক্ষণ ভেদে নিচের ওষুধগুলো ব্যবহৃত হয়। যথা- ১) আর্সেনিক এলবাম, ২) আর্টিকা ইউরেন্স, ৩) রাসটক্স, ৪) ইউফর্ব্বিয়ম, ৫) এপিসমেল, ৬)ডালকামরা, ৭)আর্সেনিক আয়োড, ৮)ক্যালি-আয়োড, ৯)সাঙ্গুনেরিয়া, ১০)এলিয়াম-সিপা, ১১) নেট্রাম সালফ, ১২) ডলিকস, ১৩) বেলেডেনা, ১৪) মার্কসল, ১৫) হিপার সালফার উল্লেখযোগ্য।
এলার্জির হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ঔষধের নির্বাচন লক্ষণ আলোচনা করা হলো
v  পালসেটিলা Pulsatilla
গরমকাতর এবং নরম মনের মানুষ, চর্বিযুক্ত খাদ্য যেমন - মিষ্টি, মাংস, পোলাও পিঠা খেয়ে এলার্জিতে পালসেটিলা অতি কার্যকরি ঔষধ।
v  আর্টিকা ইউরেন্স Urtica Urens
খোলসযুক্ত কোন প্রাণীর মাংস যেমন - চিংড়ি মাছ, কাঁকড়া, ঝিনুক, শামুক ইত্যাদি খেয়ে এলার্জি, হাত বোলালে উপশম, শয়নে মিলিয়ে যায়, বিছানা হতে উঠলে আবার বের হয়, চুলকালে ফুলে যায় তাহলে - আর্টিকা ইউরেন্স একটি চমৎকার কার্যকরি ঔষধ।
v  লাইকোপোডিয়াম Lycopodium Claveta - খোলসযুক্ত মাছ খেয়ে এলার্জি, গরম খাদ্য পছন্দ ও কোষ্ঠবদ্ধতা থাকলে লাইকোপোডিয়াম  একটি চমৎকার কার্ষকরি ঔষধ।
v  হিস্টামিন Histamine -ধুলোবালি থেকে এলার্জি, গাঢ় সুগন্ধি থেকে এলার্জিতে হিস্টামিন  কার্যকরী।
v  নেট্রাম মিউর Natrum Mur - রুটি থেকে অতিরিক্ত ঘাম হয়ে, এবং অতিরিক্ত লবন প্রিয়দের এলার্জিতে নেট্রাম মিউর একটি কার্যকরি ঔষধ।
v  সিরিয়া Sepia- গরম দুধ থেকে এলার্জি, ঠান্ডা লেগে চাবুকের দাগের ন্যায় লম্বা এলার্জি বের হয়, তা গরমে মিলিয়ে যায় তাতে সিপিয়া  কার্যকরী।
v  হিপার সাল্ফ Hepar Sulph - কড লিভার তেল থেকে এলার্জিতে হিপার সালফ কার্যকরী।
v  কার্বো ভেজ Carbo Veg - অ্যাসপিরিন থেকে এলার্জি; খারাপ মদ, পচা, বাসীখাবার, লবণ, মাখন, খারাপ ডিম, পোল্ট্রি আইটেম থেকে এলার্জিতে কার্বোভেজ কার্যকরী।
v  সালফার/নাক্স ভুমিকা Sulphur/Nux Vom -এন্টিবায়োটিক বা যে কোন ঔষধ সেবন থেকে এলার্জিতে Sulphur/Nux-Vom  কার্যকরী।
v  ব্রাইয়োনিয়া এলব Bryonia Alb - ক্যাস্টর তেল থেকে এলার্জিতে ব্রায়োনিয়া কার্যকরী।
v  নাক্স ভুমিকা  NuxVom - কফি খেয়ে এলার্জিতে নাক্স ভম  কার্যকরী।
v  এপিস মেল  ApisMel - গরম থেকে বা ঘামের পর এলার্জিতে এপিস মেল  কার্যকরী।
v  আর্সেনিক এলবাম  ArsenicAlb - খোলসযুক্ত মাছ খেয়ে এলার্জি, অস্থিরতা, ঠান্ডায় বৃদ্ধি, গরমে উপশম, ঘনঘন অল্প অল্প পানি পান করে এমনকি ঠান্ডা পানীয়, ফল, পচা খাবার থেকে এলার্জিতে আর্সেনিক কার্যকরী ঔষধ।
v  ডল্কামারা Dulcamara -ঠান্ডা থেকে বা দিনে গরম রাতে ঠান্ডা এ রকম আবহাওয়ায় এলার্জিতে ডালকামারা অতিকার্যকরী।
v  এরান্থাস Ailanthus -ফুলের গন্ধ থেকে এলার্জিতে আইল্যান্থাস কার্যকরী।
v  থুজা Thuja -মিষ্টি, চর্বিযুক্ত খাবার, পেঁয়াজ থেকে এলার্জিতে থুজা  কার্যকরী।
v  আর্জেন্টাম নাইট্রিকাম Argentum night- বেশী চিনি/মিষ্টি খেয়ে এলার্জিতে আর্জেন্টাম নাইট কার্যকরী।
v  পেট্রোলিয়াম Petrolium -বাঁধাকপি থেকে এলার্জিতে, বিশেষ করে শীতকালে, পেট্রোলিয়াম  কার্যকরী।
v  সোরিনাম Psorinum -নোংরা প্রকৃতির শীতকাতর, গম বা গম জাতীয় খেয়ে এলার্জিতে সোরিনাম।
v  ড্রিংকস Dolicos-গর্ভ অবস্থায় এলার্জিতে ডলিকস অতি কার্ষকরি ঔষধ।
v  জাস্টিসিয়া অটোটেডা Justicia adhatoda -ধুলো থেকে এলার্জি; সান্ধ্যকালীন প্রচুর নাক দিয়ে পানি পড়া সাথে হাঁচিতে জাস্টিসিয়া কার্ষকরি ঔষধ।
বোরিক রেপার্টরির সাহায্যে এলার্জির একক ঔষধ নির্বাচন
URTICARIA (hives, nettle rash) -- Acon., Anac., Anthrok., Ant. c., Antipyr., Apium gr., Apis, Ars., Astac., Berb. v., Bombyx, Bov., Calc. c., Camph., Chin. s., Chloral, Cim., Cina, Condur., Con., Cop., Crot. t., Dulc., Fagop., Fragar., Hep., Homar. fl., Ichth., Ign., Ipec., Kali c., Kali chlor., Medusa, Nat. m., Nat. p., Nit. ac., Nux v., Petrol., Puls., Rhus t., Rhus v., Robin., Sanic., Sep., Stann., Stroph., Strych. p., Sul., Tereb., Tetradyn., Triost., Urt., Ustil., Vespa.
Chronic -- Anac., Ant. c., Antipyr., Ars., Astac., Bov., Calc. c., Chloral, Condur., Cop., Dulc., Hep., Ichth., Lyc., Nat. m., Rhus t., Sep., Stroph., Sul., Urt.
Nodosa -- Bov., Urt.
Tuberous -- Anac., Bolet. lur.
CAUSE
Emotion [from] -- Anac., Bov., Ign., Kali br.
CONCOMITANTS
Catarrh [with] -- Cepa, Dulc.
Intermittents [of] -- Ign., Nat. m.
Constipation, fever [with] -- Cop.
MODALITIES
AGGRAVATIONS
Climacteric [At] -- Morph., Ustil.
AMELIORATIONS
Cold water [from] -- Apis, Dulc.
   VACCINIA -- Acon., Ant. t., Apis, Bell., Merc. s., Phos., Sil., Sul., Thuya, Vac.
ERUCCA (warts) -- Acet. ac., Am. c., Anac. oc., Anag., Ant. c., Ant. t., Ars. br., Aur. m. n., Bar. c., Calc. c., Castorea, Cast. eq., Caust., Chrom. oxy., Cinnab., Dulc., Ferr. picr., Kali m., Kali perm., Lyc., Mag. s., Nat. c., Nat. m., Nat. s., Nit. ac., Ran. b., Semperv. t., Sep., Sil., Staph., Sul., Sul. ac., Thuya, X-ray.
Bleed easily -- Cinnab.
Jagged, large -- Caust., Nit. ac.
Condylomata, fig warts -- Calc. c., Cinnab., Euphras., Kali iod., Lyc., Med., Merc. c., Merc. s., Nat. s., Nit. ac., Phos. ac., Sab., Sep., Sil., Staph., Thuya.
Cracked, ragged, with furfuraceous areola -- Lyc.
Flat, smooth, sore -- Ruta.
Horny, broad -- Rhus t.
Large
Seedy -- Thuya.
Lupoid -- Ferr. picr.
Moist
Itching, flat, broad -- Thuya.
Painful
Hard, stiff, shining -- Sil.
Pedunculated -- Caust., Lyc., Nit. ac., Sab., Staph., Thuya.
Location
Body, in general -- Nat. s., Sep.
Small, all over body -- Caust.
Smooth -- Calc. c., Ruta.
Sycotic, syphilitic -- Nit. ac.
Exertion, excessive [from] -- Con., Nat. m.
Exposure [from]

Exposure [from] -- Chloral., Dulc., Rhus t.
Gastric derangement [from]

Gastric derangement [from] -- Ant. c., Ars., Carbo v., Cop., Dulc., Nux v., Puls., Robin., Triost.
Menstrual conditions [from]

Menstrual conditions [from] -- Bell., Cim., Dulc., Kali c., Mag. c., Puls., Ustil
Shellfish, roe [from]

Shellfish, roe [from] -- Camph.
Suppressed malaria [from]

Suppressed malaria [from] -- Elat.
Sweat [from]

Sweat [from] -- Apis.
Chill [with]
Croup [with], alternating -- Ars.
Diarrh

Diarrhśa [with] -- Apis, Bov., Puls.Edema [with] -- Apis, Vespa.
Erosion [with], on toes

Erosion [with], on toes -- Sul.
Itching [with], burning after scratching; no fever

Itching [with], burning after scratching; no fever -- Dulc.
Liver disturbance [with]

Liver disturbance [with] -- Astac.
Petechial disturbance, or erysipelatous eruption [with]

Petechial disturbance, or erysipelatous eruption [with] -- Fragar.
Rheumatic lameness, palpitation, diarrh

Rheumatic lameness, palpitation, diarrhśa [with] -- Bov., Dulc.
Rheumatism [with], alternating

Rheumatism [with], alternating -- Urt.
Sequel

Sequelć [with], from suppressed hives -- Apis, Urt.
Sudden coming and going [with]

Sudden coming and going [with] -- Antipyr.
Sudden, violent onset; syncope [with]

Sudden, violent onset; syncope [with] -- Camph.
Menstrual period [At] -- Cim., Dulc., Kali c., Mag. c.
Night [At]

Night [At] -- Ant. c., Ars.
Bathing, walking in A. M. [from]

Bathing, walking in A. M. [from] -- Bov.
Cold [from]

Cold [from] -- Ars., Dulc., Rhus t., Rumex, Sep.
Exertion, exercise [from]

Exertion, exercise [from] -- Apis, Calc. c., Hep., Nat. m., Psor., Sanic., Urt.
Fruit, pork, buckwheat [from]

Fruit, pork, buckwheat [from] -- Puls.
Open air [from]

Open air [from] -- Nit. ac., Sep.
Spirituous drinks [from]

Spirituous drinks [from] -- Chloral.
Warmth [from]

Warmth [from] -- Apis, Dulc., Kali c., Lyc., Sul.
Children [In]

Children [In] -- Cop.
Periodically, every year

Periodically, every year -- Urt.
Hot drinks [from] -- Chloral.
Open air [from]

Open air [from] -- Calc. c.
Warmth [from]

Warmth [from] -- Ars., Chloral, Sep.
Smooth, fleshy, on back of hands -- Dulc.
Oozing -- Nit. ac.
Sticking -- Nit. ac., Staph., Thuya.
Breast -- Castor.
Face, hands

Face, hands -- Calc. c., Caust., Carbo an., Dulc., Kali c.
Forehead

Forehead -- Castorea.
Genito-anal surface

Genito-anal surface -- Nit. ac., Thuya.
Hands

Hands -- Anac., Bufo, Ferr. magnet., Kali m., Lach., Nat. c., Nat. m., Rhus t., Ruta.
Neck, arms, hands, soft, smooth

Neck, arms, hands, soft, smooth -- Ant. c.
Nose, finger tips, eye brows

Nose, finger tips, eye brows -- Caust.
Prepuce

Prepuce -- Cinnab., Phos. ac., Sab.

আমবাতের রোগীর জন্য অবশ্য পালনীয় 
ধুলোময়লায় সমস্যা হলে বাড়িতে কার্পেট ব্যবহার করবেন না। বেড কাভার বা বালিশের ওয়াড় বদলানোর সময় নাকে রুমাল বেঁধে নিন। সপ্তাহে একবার সারা বাড়ি ভালো করে পরিষ্কার করুন। বাড়ির সব জানালা দরজা সকাল বেলা খুলে দিন যাতে ঘরে যথেষ্ট আলোবাতাস আসতে পারে। বাড়িতে কোনো পোষা প্রাণী থাকলে কখনও বেডরুমে রাখবেন না। ওদের শোয়ার ঘর হতে আলাদা ঘরে করুন। ডিটারজেন্ট বা সলভেন্ট ব্যবহার করার সময় গ্লাভস পড়ুন। যে সব খাবার খেলে অসুস্হ্য হয়ে পড়েন তা যত সুস্বাদুই হোক না কেন, খাওয়া বন্ধ করুন। যদি দেখেন দুধ খেলে শারীরিক সমস্যা হচ্ছে তা হলে দুধের বদলে ছানা বা দই খান। অনেকেই বেগুন খেতে পারেন না। খেলেই মুখ চুলকায়, সেক্ষেত্রে বেগুন ভাজা বা বেগুনের তরকারির বদলে বেগুন ভর্তা খেতে পারেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে বেগুনের বিচি থেকেই মুখ চুলকায়। বেগুনের ভর্তা বা বেগুন পোড়া খেলে সেই সমস্যা থাকে না। চিংড়ি মাছে সমস্যা থাকলে যতটা সম্ভব কম খান। তার বদলে ভাত বা নুডলসের ভিতরে অল্প পরিমাণে কুচো চিংড়ি দিয়ে খেতে পারেন। খাদ্য, পরিবেশ, ঔষধ দ্বারা এলার্জি হলে এই সবই নিয়ন্ত্রন করা জরুরী।

ডাঃ ইয়াকুব আলী সরকার 
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গোঃ রেজিঃ নং-২৩৭৮৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৮৬৬

১২.৫.১৯

নাক্স ভুমিকার পরিচিতি ও রোগীচিত্র



নাক্স ভুমিকা

দৈনিক আহারের মধ্যে লবন যেমন প্রয়োজনীয় তেমনি হোমিওপ্যাথিক চিকিৎসায় নাক্স ভুমিকাও প্রয়োজনঔষধ। কেউ যদি প্রশ্ন করেন হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রধান ঔষধটি কি? তার সহজ উত্তর একোনাইট ও নাক্স ভুমিকা। তরুন রোগে একোনাই এছাড়া নাক্স ভুমিকা মানব শরীরে প্রায় এক-তৃতীয়াংশ রোগ আরোগ্যে ব্যবহার করা হয়।
ডাঃ বোরিক বলেন " If you do not know what is to given--give Nux Vomica" বাস্তবিকই এই ঐষধটির ভুমিকা হোমিওপ্যাথিকে উজ্জল করেছে। নাক্স ভুমিকা সেবন করিলে ক্ষুধা বল ও রোতি শক্তি বৃদ্ধি করে।
বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে মানুষ কৃত্তিম জিনিষের উপর অতি নির্ভরতার কারণে প্রকৃতি থেকে অনেক সড়ে গেছে। এর প্রভাবে মানব জীবনের যে বিশৃংখলা দেখা দিয়াছে
  তা থেকে রেহাই পেতে নাক্স ভুমিকার কোন বিকল্প নেই। যে হারে যৌণরোগ, গ্যাষ্টি্কর, লিভারের সমস্যা, অনিদ্রাসহ মানসিক  বিশৃংখলা দেখা দিচ্ছে , এই রোগসমুহ নিরাময়ের জন্য নাক্স ভুমিকার অবদানের কথা বিবেচনা করে নাক্স ভুমিকাকে এ যুগের ঔষধ বলা হয়েছে।
বোরিকের রেপার্টরীর আলোকে নাক্স ভুমিকার পরিচয় আলোচনা করা হল।

নাক্স ভমিকা- Nux Vomica এর অপর নাম ষ্টিকনাস নাক্স ভমিকা Strychnine, Nux Vomica, পয়জন নাট। Poison Nut কুচিলা-Kuchela। পদার্থ পরিচয়  কুঁচিলার বীজ বা পয়জন নাট। এর বীজবিচূর্ণ করে টিংচার প্রস্তুত হয়।
ক্রিয়াস্থান
সেরিব্রোস্পাইন্যাল রেখা, নার্ভস, পরিপাক যন্ত্রসমূহ, পাকস্থলী, লিভার, উদর, শ্বাস প্রশ্বাস যন্ত্রসমূহ।
ধাতুদোষ
অ্যান্টিসোরিক(জে, এইচ এলেন)। কাতরতা, প্রচণ্ড শীত কাতর।
ক্রিয়াকাল
১ হইতে ৭ দিন।

দৈহিক লক্ষণ: পিঙ্গলকেশী পুরুষের জন্য বেশী উপযোগী।

অবিরাম মানসিক পরিশ্রমের পর পীড়া। অধ্যয়নরত ব্যক্তিগণের অবসাদবায়ু রোগ (Hypochondria-sis) অত্যন্ত, অধিকক্ষন ঘরে বসে থাকে, তৎসহ পেটের পীড়া ও কোষ্ঠবদ্ধতা। মাথার লক্ষণের উপচয় প্রাতে, মানসিক, পরিশ্রমে, খোলা বাতাসে অঙ্গচালনায়, ভোজনের পরে, কিংবা দ্রাক্ষামদ্য (Wine) বা কফি পানে, উহার উপশম গরম ঘরে এবং স্থির ভাবে বসে বা শুয়ে থাকায়। চোখের শ্বেতাংশের বেদনাশূন্য রক্তপূর্ণতা (কালশিরা)। দিনের বেলায় সর্দি নাক দিয়ে গড়ায়, রাত্রে বন্ধ হয়ে যায়। পচা গন্ধসহ মুখে ছোট ছোট জারি ঘা (Aphthae) জনিত ক্ষত, রাত্রে রক্তাক্ত লালা, মাড়ি হতে রক্তস্রাব, জমাট বাঁধা রক্ত থুতুর সঙ্গে বার হয়। গলার ব্যথা, যেন চাঁচা গেছে মলত্যাগের পরক্ষণেই। ঘন ঘন নিস্ফল মল-প্রবৃত্তি কিংবা প্রতি চেষ্টায় অল্প অল্প মল নিঃসরণ। নিস্ফল মল বা মুত্রত্যাগের ইচ্ছা সহ প্রসব বেদনা। ঋতু যথাসময়ের পূর্বে, এবং অতিরিক্ত অধিক পরিমাণে অথবা অতিরিক্ত অধিককাল স্থায়ী তৎসহ নিস্ফল মল বা মুত্রত্যাগের ইচ্ছা ঋতু আরম্বে এবং অবসানেও বর্তমান থাকে। কঠিন শুকনো কাশি তার সহিত উদ্রে অত্যন্ত টাটানি অথবা উদরের উরদ্ধভাগে ( এপিগ্যাষ্টিয়ামে ) চোটলাগার মত বেদনা। পিঠে প্রসব-বেদনার মত বেদনা তার সঙ্গে বাহ্যের বেগ। পৃষ্ঠেবেদনা পার্শ পরিবর্তন করে। পার্শ ফেরবার জন্য বিছানায় উঠে বসতে হয়। সন্ধ্যাকালে, শয়ন সময়ের কয়েক ঘণ্টা পূর্বে যখন বসে থাকে, তখন না ঘুমিয়ে বসে থাকতে পারে না। রাত্রি ৩ টার সময় চিন্তার হুড়হুড়িতে ঘুম ভেঙ্গে যায় এবং কয়েক ঘণ্টা জেগে থাকে, উজ্জল প্রাতকালে স্বপ্নের উপদ্রবসহ পুনরায় ঘুমিয়ে পড়ে এবং সন্ধ্যা অপেক্ষা আরও ক্লান্ত হয়ে ওঠে। অত্যন্ত উত্তাপ, সমস্ত দেহে জ্বালাকর উত্তাপ, তবুও আবৃত থাকতে হয় কেননা আবরণ অতি সামান্য খুললে অথবা নড়াচড়া করলে শীত করে। একটু ঢাকা খুলেই শীতের সঙ্গে ঘাম। অত্যন্ত শীত বা শীতলতা, তৎসহ নীলবর্ণ নখ, চুলোর (Stove) উত্তাপে অথবা আবরণে কমে না, প্রায়ই পূর্বাহ্ণে। বাহ্য সংস্কারে (External Impression) অতিরিক্ত অনুভুতি, শব্দ, কথা, উগ্র গন্ধ, উজ্জল আলোক সহ্য করতে পারে না। খাদ্য অথবা ঔষধে সুগন্ধি মসলা, বিশেষত আদা, গোলমরিচ প্রভৃতি সেবনের পড়ে এবং তথা-কথিত অনেক “ গরম ঔষধ ” ব্যবহারের পরে উপযুক্ত। প্রাতে জাগরণের পরক্ষণেই, আরও মানসিক পরিশ্রমের পরে, এবং ভোজনের পরে খুব খারাপ বোধ করে। তেজস্বী, উত্তেজিত, রোগা, রাগী, পিত্ত-প্রধান ব্যক্তি, ঘোরাল চুল, এবং যারা দীর্ঘকাল মানসিক পরিশ্রম করেছে, অথবা যারা বহুক্ষণ উপবেশনে অভ্যস্ত। পাতলা ও রাগী ব্যভিচারীগন।

নাক্স ‍ভুমিকার মানসিক লক্ষণসমূহ 
কুশলতার অভাব, হস্ত হইতে ধৃত বস্তুর পতন। মস্তিস্কের ক্লান্তিবোধ। বিকার, মাদক দ্রব্যের কুফলহেতু কম্প-প্রলাপ। বুদ্ধিবিনাশ হস্তমৈথুন হেতু। মানসিক উত্তেজনা, ক্রোধ, দুঃসংবাদ, নৈরাশ্য ও বিরক্তিকর কুফল। ভয়, মৃত্যু, মারাত্বক রোগ, অমঙ্গল ইত্যাদির। সঙ্গীতে ভয়, গোলমালের ভয়। ভয়, নির্জনতা কামনা করিলে। জনতা ভীতি, স্পর্শে, সংস্পর্শে ভয়। অবসাদ বায়ু, মনে হয় কোন পাপের কাজ করেছে, যেন শত্রুগনের দ্বারা নির্যাতিত হচ্ছে। সময়ের পরিমাণ যেন পরিবর্তিত, সময়ের গতি অতীব ধীর। ভুল, সাধারণ ঔষধাবলী। বাতিক , সাধারণ ঔষধাবলী। বিষাদোম্মাদ, বিষয় বিশেষে অযথা মত্ততা। বিষাদোম্মত্ততাঃ সাধারণ ঔষধাবলী। বিষয় বিশেষে অযথা মত্ততাঃ যৌন সম্বন্ধীয়। বিষয় বিশেষে অযথা মত্ততাঃ স্মৃতিশক্তিঃ সবকিছু ভুলে যায় দুর্বল অথবা লুপ্ত। মনসংযোগ করতে পারে না। লিখতে অক্ষর অথবা কথা বাদ পড়ে যায়। চিন্তাধারা ধীর, চিন্তা করতে পারে না।

যৌন অত্যাচার হেতু স্মৃতিশক্তির দুর্বলতা। মানসিক আচ্ছন্নতা, বিভ্রান্তি, শৈতিল্য, আবসাদ। উত্তেজনা অতিশয় আনন্দ। বিষয় বিশেষে অযথা মত্ততাঃ চিন্তিত। উদাসীনতা, সব কিছুর প্রতি বিরাগ। মানসিক ও শারীরিক শ্রমে বিরক্তি। খুঁতখুঁতে মন, অসুখী ও অসন্তুষ্ট। সহজেই হতাশ, নিরাশ, বিশ্বাসের অভাব। অন্যের দোষ ধরে, অতিমাত্রায় সূক্ষ্মদর্শী সতর্ক। খিটখিটে, রাগপ্রবন, কোপনস্বভাব, ঝগড়াটে এবং ঘ্যানঘ্যানে স্বভাব। কেবল মাত্র রাত্রিতে খিটখিট করা। খিটখিটে শিশু, স্পর্শ, তার দিকে তাকান বা তারসঙ্গে কথা বলা কোনটাই সহ্য করতে পারে না। অতি অনুভুতি, প্রতিবাদ সহ্য করিতে পারে না, সামান্য কারণে চটে যায়। অতিশয় আবেগময়। বিবেচনাহীন, অপমান করার স্বভাব, বিদ্বেষ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ, হিংসুক। কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারে না, মতিস্থির তারঅভাব। অলস অমনোযোগী, অপরকে হিংসা করে। বিষণ্ণ, হতাস, অবসাদগ্রস্থ, নিস্তেজ, বিমর্ষ, ভবিষ্যৎ ভয়ে ভীত। দুর্বলচেতা, উত্তেজিত, চঞ্চল, উদ্বিগ্ন। মানসিক ও শারীরিক অস্থিরতা।
অল্পে দুঃখিত, ভাবপ্রবন, দীর্ঘশ্বাস ফেলা। জেদি, অবাধ্য, দুর্দমনীয়, স্বেচ্ছাচারি। আত্মহত্যা করার প্রবণতা, সকলকে সন্দেহ করে, অবিশ্বাসী। অল্পভাষী বিরক্ত হতে অথবা প্রশ্নের উত্তর দিতে
 অনিচ্ছুক। স্বল্পভাষী, কথার উত্তর দিতে পছন্দ করে না। নির্দয়, উগ্র, এবং অমানুষিক হতে চায়। আত্মহত্যা করতে চায়, প্রিয়জন দিগকে হত্যা করতে চায়। অপরকে গালমন্দ করতে চায়। চেতনা শক্তি প্রখর, চমকে উঠাঃ সহজেই ভয় পায়।

ডাঃ ইয়াকুব সরকার।

সভাপতি 

বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম 

ইভা হোমিও হল

বাইপাইল, সাভার, ঢাকা।

মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
গভঃ রেজি নং: ২৩৭৮৬