এই ব্লগটি সন্ধান করুন

২৫.৩.১৯

বন্ধ্যাত্ব চিকিৎসায় হোমিওপ্যাথির সাফল্য।

বন্ধ্যাত্বের হোমিওপ্যাথিক চিকিৎসা।

বন্ধ্যাত্ব কি ?
বন্ধ্যাত্ব নিজে কোন রোগ নয় অন্য রোগের প্রতিক্রিয়াতেই এইরোগ হয়ে থাকে।
জরায়ুতেটিউমার,স্বাদা স্রাব,ক্ষত,জরায়ু সংকোচন,মেদভুরী,এবং অন্যকোন রোগ যাহা স্ত্রীলোককে দুর্বল করে বন্ধা করে ফেলে।অসাস্হকর পরিবেশে ও অপুষ্টিকর খাদ্যের জন্যও স্ত্রীদের সন্তান উৎপাদন ক্ষমতা কমে যায়।শরীরের প্রাকৃতিক বিধান জনিত কারনে বন্ধ্যাত্ব হলে কোন চিকিৎসাতেই সফল হয় না।কিন্তু অন্যরোগের পরিনামে বন্ধ্যাত্ব হলে হোমিওপ্যাথিক চিকিৎসায় আরোগ্য হয়ে স্তান জন্ম দিতে সক্ষম হয়। নারীর মনের বাসনা একজন মা হওয়া।কোন কারনে মা হতে না পারা খুবই কষ্টের ।মাতৃত্বেই নারীর পুর্নতা।নারীর আজীবনের লালিত স্বপ্ন একটি সন্তান লাভ।যার সন্তান হচ্ছেনা তার কষ্ট সে ছাড়া কেউ জানে না।সন্তানের আশায় নারী পুরুষ উভই পাগলের মত দিকবেদিক ছুটতে থাকেন।নানা আপচিকিৎসার ফলে সন্তানের আশায় নিজের জীবন বিষময় করে ফেলেন।চিকিৎসা।নেওয়ার পুর্বেই বন্ধ্যাত্ব সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকা প্রয়োজন।চিকিৎসার প্রথমেই গুরুত্বপুর্ণ বিষয় হলো রোগের কারন নির্নয় ও কারন অনুযায়ী প্রাকৃতিক চিকিৎসা নেয়া।চিকিৎসকের কাছে রোগের বর্ণনা দেয়ার প্রয়োজনের কথা বিবেচনায় নিচে রোগের কারনসহ বিস্তারিত আলোচনা করা হল।
সন্তানের জন্ম দিতে অসামর্থকে বন্ধ্যাত্ব বলা হয়।যে সমস্ত স্ত্রীলোক এক বা একাধিক কারনে সন্তান উৎপাদনের ক্ষমতা বিলুপ্ত হইয়া যায় তাহাকে বন্ধ্যা বলে।
প্রাচিন কামশাস্ত্রে ১২ প্রকার বন্ধাত্বের উল্লেখ রয়েছে।নারী বায়ু,পিত্ত, কফস এই ত্রিদোষের কারনে বন্ধ্যা হয়।রক্ত দোষ জনিত রোগসমুহ।ভূতজ বা জীবানু ঘটিত সার্ব দৈহিক রোগ সমুহ।দৈবকৃত বা মৃত ও অভিচারজ জন্ম দাত্রী । প্রাচীন চিকিৎসা শাস্ত্র অনুযায়ী নারীর বন্ধ্যাত্বের প্রকারভেদঃ 
১)আদিবন্ধা
২)কাকবন্ধা
৩)গর্ভস্রাবিনী।
গর্ভোৎপত্তির জন্য চারটি উপাদান প্রয়োজন।যথা:**ঋতু **ক্ষেত্র **জল **বীজ।
এই চার বস্তুর সান্নিধ্যে বীজ হইতে অঙ্কুর উৎপত্তিহয়।এই প্রকার ঋতুকাল গর্ভাশয় মাতৃশরীরে রস ও বীজ (শৈুক্রানু ও ডিম্বানু )সমাবেশে নারীতে গর্ভোৎপত্তি হয়।এই চারটি বস্তুর কোন একটি বা একাধীক বস্তুর অভাব বা বিকৃতি হইলে সন্তান উৎপত্তি হয না।সন্তান লাভের জন্য নারী ও পুরুষ উভয়েরই সক্ষমতা থাকতে হবে।
পুরুষের বন্ধ্যাত্বের কারনসমুহঃ
পুরুষের অক্ষমতা গুলো শুক্রানুর অভাব অথবা বিকৃতি,শুক্রাণুর গতিহীনতা,বীজবাহিনীর অবরোধ,পুরুসাঙ্গ ছোট বা যোনি ছেদন করিতে অক্ষম,সঠিক সময়ের পুর্বেই বীর্যপাত, অন্তকোষ না থাকা ও যৌনরোগাক্রান্ত হওয়া ইত্যিাদি কারনে পুরুষেরা সন্তান দানে অসমর্থ হয়।পুরুষের অন্ডগ্রন্হি হতে নির্গত শুক্রানুর সুস্হতার অভাব ও মৈথুনের অক্ষমতা এই দুইটি কারনের জন্য যেহেতু পুরুষ সন্তান উৎপাদনে অসমর্থ হয সেই হেতু এই কারনের পিছনে যে সকর রোগদায়ী তাহার চিকিৎসা জরুরী।

নারীর বন্ধ্যাত্বের কারনঃমানসিক কারনসমুহ যেমন মৈথুনের সময়ে মানসিক অস্হিরতা,দাম্পত্য কলহ,পারিবারিক অশান্তি,মানসিক আঘাত ইত্যাদি।মৈথুন বিষয়ে বিঘ্ন যেমন মৈথুন সহ্য না হওয়া,মৈথুন বিদ্বেষ,মৈথুন ইচ্ছাহীনতা।জননাঙ্গ সম্বন্ধীয় বিকৃতি যেমন গর্ভাশয় একেবারে ছোট অথবা সংকীর্নতা,বীজগ্রন্হির অভাব।শোধ অবরোধ যেমন -গনেরিয়া বা অন্যকোন যৌণ রোগ দ্বারা শোধ,অম্লস্রাব,মৈথুন শেষে শুক্রানু বের হয়ে আসা,গর্ভাশয়ের রোগসমুহ,গর্ভাশয়ের বিকৃতি বীজবাহিনীর অবরোধ ও বিকৃতি বা টিউমার হওয়া ইত্যাদি।দৈহিক অপুষ্টি,রক্তহীনতা,হরমোন জনিত গোলযোগ ইত্যাদি কারনে নারীর সন্তান হয়না।
সম্ভাব্য কারন নির্নয় করে হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা সুফল পাওয়া যায়।হোমিওপ্যাথিক চিকিৎসা এই ক্ষেত্রে অত্যন্ত সফল।

নারীর বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের লক্ষণভিত্তিক আলোচনা ঃ

কালোফাইলম:সাদা স্রাবের কারনে নারী গর্ভধারনে অসমর্থ হলে কলোফাইলম উপযোগী।
নেট্রাম কার্ব:স্বামী-স্ত্রী সহবাসের পর স্বামীর বীর্য স্রীর যোনি হইতে বাহির হইয়া আসে বিধায় স্তান লাভ করতে অসমর্থ হয় তবে নেট্রাম কার্ব উপযোগী।
হেলোনিয়াস:অতত্যন্ত খিটখিটে স্বভাব,গভীর বিষাদপুর্ন।জরায়ুর নানা রোগ ভোগগের কারনে সন্তান না হলে এ ঔষধটি উপযোগী।
কোনিয়াম:নারীর অনিয়মিত মাসিক,মাসিক কম,মাসিকের সময় স্তনে বেদনা এই লক্ষণ সমষ্টি যে নারীর মাঝে পাওয়া যায় তার জন্য উপযোগী।
অরাম মিউর নাট:জরায়ু রোগাক্রান্ত রোগিনীর জন্য অরাম মিউর নাট উপযোগী।জরায়ুতে ছোট ছোট টিউমার,বেশী বেশী রক্ত প্রদর ইত্যাদি লক্ষনে উপযোগী।
বোরাক্স:ডিমের সাদা অংশের মত প্রচুর সাদা স্রাব সব সময় যোনী ভিজিয়া থাকে।চুল জরিয়ে যায়,উপর হতে নিচে নামতে ভয় নেই বন্ধ্যা নারীল জন্য উপযোগী।
অরাম মেট:সন্তান না হওয়ার কারনে ভীষণ মনোকষ্ট,সর্বদা মনমরা,সন্তান পাওয়ার চিন্তা সবসময় চিন্তিত সেইরোগীর জন্য অরাম মেট উপযোগী।
এগনাস্টাস ক্যাকটাস:যে রমনীর মাসিক অনিয়মিত,স্বল্পস্রাব,সাদা বা হলুদ প্রদর স্রাব কাপড়ে দাগ পরে সেই নারীর বন্ধ্যাত্বের জন্য উপযোগী।
উথানিয়া:ইহার অপর নাম অশ্বগন্ধা এই ঔষধটি নিয়মিত বন্ধ্যা নারীকে নিয়মিত দিলে সে সন্তান লাভের উপযোগী হয়।এ ঔষধটি সেবনে নারীর স্বাস্হ্য সবল হয় ডিম্বানু উৎপন্ন হয় ও সন্তান লাভের উপযুক্ত হয়।
আয়োডিয়াম:রাক্ষুষে ক্ষুধা রোগিনী ঠিকমত খায় কিন্তু শরীর ক্রমশ: শুকাইয়া যায়।স্তন শুষ্ক,ডিম্বকোষ,জরায়ুর রোগ ভোগ ইত্যাদির কারনে নারী সন্তান উৎপাদনে অসমর্থ হলে আইয়োডিয়াম উপযোগী।
প্লাটিনা:রোগিনী প্রবল কামাতুর,নিজেকে শ্রেষ্ঠ মনে করে তলপেটে একটি জীবিত কোন বস্তুর নড়াচড়া অনুভব করেনমণ মণ সর্বদা পরিবর্তনশীল এই রমনীর জন্য প্লাটিনা উপযোগী।
পালসেটিলা:নম্র স্বভাবের রমনী,ক্রন্দনশীল,মন পরিবর্তনশীল,জরায়ু তলপেট,কোমর বেদনায় কাতর,বাধক বেদনা মাসিক কম ইত্যাদি লক্ষণ সমষ্টি যে নারীর মাঝে পাওয়া যায় তার জন্য পালসেটিলা উপযোগী।
জরায়ু ও ডিম্বাশয়ের বিকৃতির জন্য অধিকাংশ স্ত্রীলোক বন্ধ্যা হইয়া থাকে।এই জন্য জন্য সকল লক্ষণ বিবেচনায় ঔষধ প্রয়োগ জরুরী।ধাতু দোষের কারনে ও বন্ধ্যাত্ব হতে পারে তাহার জন্য
ক্যালকেরিয়াকার্ব,সিমিসিফুগা,ব্যাসিলিনাম,ফেরামমেট,ডাস্কোরিয়া,ফসফরাস,এসিডফস,স্যাবাইনা,সিপিয়া,সালফার প্রভৃতি ঔষধ ব্যবহার করা যেতে পারে।
কেন্ট রেপার্টরির সাহায্যে বন্ধ্যত্বের সদৃশ ঔষধ নির্বাচনঃ
STERILITY[মহিলাদের বন্ধ্যাত্ব) : Agn., alet.am-c.anag., anan., apis., Aur.bar-m.Bor., brom., calc.cann-s., canth., carb-s., caul.caust., cic., coff.con.dulc., ferr-p.ferr.goss., graph.helon., hyos.iod.kali-bi.kreos.lach.merc.Nat-c.Nat-m., nat-p., nux-m., orig.phos.phyt., plat.ruta., senec.Sep.sil.sul-ac.sulph., zinc.
++ copious menstrual flow, from : Calc.merc., mill., nat-m.phos., sul-ac., sulph.
++ excessive sexual desires from : Kali-br.orig.phos.plat.

বোরিক রেপার্টরির সাহায্যে বন্ধ্যাত্বের সদৃশ ঔষধ নির্বাচনঃ
Difficult (sterility) -- Agn., Alet., Am. c., Aur. m., Bar. m.Bor., Calc. c., Can. ind., Caul., Con., Eup. purp., Gossyp., Graph., Helon., Iod., Lecith., Med., Nat. c., Nat. m., Nat. p., Phos., Plat.Sabal.

নারীর বন্ধ্যাত্বের বাইয়োকেমিক চিকিৎসাঃ


নেট্রামমিউর:লবনপ্রীয় রোগীনির মাসিকের গোলযোগ,সহবাসে অনিচ্ছাসহ নেট্রাম মিউরের সার্বলাক্ষনিক।বিবেচনায় যদি নেট্রাম মিউরের উপযোগী রোগী হয় তবে এ ঔষধটি একটি মুল্যবান ঔষধ।মাত্রা: ২০০শক্তির ৪ বড়ি দিনে ২বার আহারের পরে।
ক্যালকেরিয়া ফ্লোর:জরায়ুতে টিউমার,পলিপাস সাদাস্রাব ও ওভারীর রোগসমুহ যে রোগীর মাঝে আছে সেই।রোগীর জন্য ক্যালকেরিয়া ফ্লোর উপযোগী।মাত্রা: ২০০শক্তির ৪ বড়ি দিনে ২বার আহারের পরে।
সাইলেসিয়া:ঋতুর পরিবর্তে সাদাস্রাব,স্রাবের পরিমান অনেক বেশী,হাজাকারক,স্রাব হওয়ার আগে তলপেটে বেদনা অনুভব ,ফেলোপিয়ান টিউবে পুজ বা পানি জমা।যোনি ফোলা,স্রাবে অত্যন্ত দুর্গন্ধ,অনিয়মিত মাসিক ,ইত্যাদি লক্ষন যে রেগিনীর মাঝে আছে তার জন্য অত্যন্ত প্রযোজনীয় ঔষধ।মাত্রা: ২০০শক্তির ৪ বড়ি দিনে ২বার আহারের পরে।
ক্যালকেরিয়া ফস:জরায়ুর দুর্বলতা,মনে হয় জরায়ু নিচে নেমে যাচ্ছে,পায়খানা প্রস্রাবের পরে রোগ বেশী মনে হয়,জরায়ুর স্হানচ্যুতি।সাদা স্রাব দুধেরমত সাদা।মাসিকের পরে সাদা স্রাব।মাসিকের রং কখনও লাল কখনও কাল ইত্যাদি রোলক্ষন যে রোগিনীর মাঝে পাওয়া যাবে তার জন্য ক্যালকেরিয়া ফস উপযোগী।মাত্রা: ২০০শক্তির ৪ বড়ি দিনে ২বার আহারের পরে।
নেট্রাম ফস:জরায়ু ও যোনির স্রাহ হলুদ,পাতলা,অম্ল গন্ধ যুক্ত ঘ্রানে বমি আসলে সেই রোগিনীর জন্য নেট্রাম ফস অত্যন্ত উপযোগী ঔষধ।মাত্রা: ৬,১২শক্তির ৪ বড়ি দিনে তিন বার আহারের পরে।

  • বন্ধ্যাত্ব সমস্যা সমাধানে সফল কেস হিস্ট্রিঃ ( ডাঃ মুহিবুর রহমান )
ইনফার্টিলিটি কেস :১৯৮৬ সালের ঘটনা।
 রোগীনির নাম লাকী বেগম,তখন বয়স ছিল উনিশ বৎসর এর মতো।
বাড়ির নাম রাজা মিয়া সারেং বাড়ি,গ্ৰাম শানকহালি, থানা চাটখিল, জেলা নোয়াখালী।
 সম্পর্কে আমার আপন মামাতো ভাই এর স্ত্রী, আমার মামাতো ভাইয়ের নাম আবু সিদ্দিক, বয়সে আমার তিন বৎসরের বড়।
বিয়ে হয়েছিল প্রায় দুই বৎসর, কিন্তু বাচ্চা হচ্ছে না।
এ ফাঁকে উনি বিদেশে যাবেন, আমার নানা আমাকে বললেন ভাই,লাকির তো বাচ্চা হচ্ছে না, এখন সিদ্দিক বিদেশে গেলে এই মেয়ে কি ভাবে থাকবে ?
একটি সন্তান হওয়া খুব প্রয়োজন, তুমি কথা বলে চিকিৎসা দাও, আমি তোমাকে টাকা দেব সমস্যা নেই।
আমি বললাম নানা ভাই টাকার প্রয়োজন নেই, আমি ফ্রি ঔষধ দেব।
আমার চিন্তা ছিল আমার অভিজ্ঞতা বাড়ুক এবং আমার মামাতো ভাইয়েরও উপকার হউক।
যাই হোক ভাইয়ের সাথে কথা বলে তেমন কোন সমস্যা পেলাম না।
ভাবীর সাথে আলাপ করে জানতে পারলাম, উনার মাসিকের সময় তলপেটে প্রচন্ড ব্যথা করে,হাত,পা মাথার তালু সহ পুরো শরীর জ্বালাপোড়া করে,লিউকোরিয়া আছে, কাপড়ে লাগলে ভাতের মাড় কাপড়ে লাগার পরে শুকিয়ে গেলে যেমন মড়মড়ে হয় যায়, তেমনি কাপড় মড়মড়ে হয়ে যায়।
শরীরে বাতের আক্রমণ আছে, আমি একটু অবাক হলাম এই বয়সেই বাতের আক্রমণ,ভাবী বললেন উনার বাবা ও মায়ের ও বাতের আক্রমণ আছে।
আর একটি গুরুত্বপূর্ণ লক্ষন ছিল লিউকোরিয়া স্রাব অত্যন্ত গরম, পশ্রাবের চেয়েও গরম এবং ক্ষতকর, গায়ে লাগলে চুলকায়।
খোলা বাতাস ভালো লাগে,ভুলো মন,স্বরন শক্তি কম, পড়ালেখা বেশি করতে পারেন নি।
উনার অন্য ভাই বোনরা ও বেশি পড়ালেখা করতে পারেন নি, তবে সেটা অভাবের কারণে নয়।
আমি উনাকে প্রথম ঔষধ হিসেবে বোরাক্স ১০০০, এক ফোঁটা দিয়ে ছয় মাত্রা তৈরি করে দুই দিন সেবন করতে দিলাম, এবং দুই মাস অপেক্ষা করলাম,এই দুই মাসে লিউকোরিয়া প্রায় নব্বই ভাগ ভালো, কিন্তু বাচ্চা গর্ভে আসেনি।
দুই মাস পর আমি ভাবীকে মেডোরিনাম পঞ্চাশ হাজার শক্তি,দিন তিনবার করে দুই দিন দিয়ে বললাম, ইনশা আল্লাহ এবার গর্ভে সন্তান আসবে।
আমি মেডোরিনাম দিয়েছিলাম উনার পিরিয়ড ভালো হবার দুই তিনদিন পর।
আলহামদুলিল্লাহ উনার পরের মাসে আর পিরিয়ড হয়নি, বাচ্চা গর্ভে এসে গেছে।
আমি আমার প্রায় ৩৭ বৎসরের অভিজ্ঞতায় দেখেছি যে সকলে মেয়েদের ডাইসমেনোরিয়া প্রচন্ড ভাবে থাকে, সাধারণত ওটা ভাল না হওয়া পর্যন্ত তাদের গর্ভে সন্তান আসে না।
যদি মেডোরিনামের লক্ষন থাকে, তবে আমার মনে পড়ে না, আমি ডাইসমেনোরিয়া অথবা ইনফার্টিলিটি রোগীনির ক্ষেত্রে কখনো মেডো উচ্চ শক্তি ব্যবহার করে ব্যর্থ হয়েছি বলে।
*******************************
উপসংহারঃ
বন্ধ্যাত্বের মুল কারন অনুসন্ধান করিয়া তার প্রতিকার প্রয়োজন।বন্ধ্যাত্ব চিকিৎসা একটি জটিল ব্যাপার।বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য সময়ের প্রয়োজন।নারীর বন্ধাত্ব চিকিৎসার সফলতার জন্য নারীর সুস্হ্যতা প্রয়োজন এ জন্য পুষ্টিকর খাদ্য যেমন ঘী ও দুগ্ধজাত দ্রব্য পথ্য দিলে প্রজনন ক্ষমতা বৃদ্ধি হয়।

আমার ফ্রী মোবাইল এপসটি ডাউনলোড করুন এবং আমার সকর লেখা আপডেট নিন নিয়মিত।

HomeoTips https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall

ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা।
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।

২৪.৩.১৯

ধ্বজ-ভঙ্গের হোমিওপ্যাথিক চিকিৎসা।

ধ্বজভঙ্গের হইতে মুক্তি হোমিওপ্যাথিক চিকিৎসা।

ধ্বজ-ভঙ্গ কি? এর কারণ কি ?

পুরুষাঙ্গে উত্তেজনার অভাব, উত্তেজনা হীনতা বা সল্পতা হেতু রতি শক্তির অভাবকেই ধ্বজভঙ্গ (Impotence) বলা হয়ে থাকে। ইহাতে পুরুষদের রতি ক্রিয়ার আংশিক বা সম্পূর্ণ সামর্থ হীনতার ভাব প্রকাশ পায় এবং এ সমস্যায় পুরুষের পৌরষত্ব ভাব ধীরে ধীরে লোপ পায়। অনেকেরই Impotence বা ধ্বজভঙ্গ সম্পর্কে ভালো জ্ঞান না থাকার দরুন নিজেকে মনে মনে এই রোগে আক্রান্ত বলে মনে করেন। তার একটি বিশেষ কারণ হলো- আমাদের দেশের রাস্তা ঘাটে হারবাল, কবিরাজি আর ভেষজ ঔষধের পসরা সাজিয়ে বসা তথাকথিত চিকিৎসকদের বিভ্রান্তিকর লেকচার।

 

ধ্বজভঙ্গের কারণ সমূহ

 হস্তমৈথুন, অতিরিক্ত স্ত্রী সঙ্গম, আঘাত প্রাপ্তি, বহুমূত্র, সিফিলিস, গনোরিয়া, পুরাতন অন্ডকোষ প্রদাহ, দীর্ঘকাল যাবৎ অজীর্ণ রোগ, স্নায়বিক রোগ ইত্যাদি কারণে এই লক্ষণটি দেখা দিতে পারে। ইহাতে সন্তান উৎপাদন শক্তি লোপ পায়। অনেক চিকিৎসা বিজ্ঞানী ইহাকে রোগ বলে অভিহিত করতে চান না। ইহা যে কোন কঠিন জাতীয় পুরাতন রোগের লক্ষণ বিশেষ বলে তারা মনে করেন। পুরুষের যৌন উত্তেজনা ও যৌনতার স্থায়ীত্ব কম বেশি হয় কারণ তার দেহের হরমোনের ক্রিয়ার কম বেশি অবস্থা ঘটে। যৌন উত্তেজনা ও যৌন স্থায়ীত্ব কম হাওয়াই ধ্বজভঙ্গের লক্ষণ নয়।


ধ্বজ-ভঙ্গ নিরাময়ে হোমিওপ্যাথিক চিকিৎসা
 

 

ঔষধের লক্ষণ  ও রোগীর ধাতুগত লক্ষণ বিশ্লেষন করে রোগীর চিকিৎসা করলে রোগটি সহজেই নিরাময় হয়। রোগটি চিকিৎসার ক্ষেত্রে সময় নেয়ার প্রয়োজন হয় এতে হতাশার কোন কারণ নেই।


ধ্বজভঙ্গের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের লক্ষণভিত্তিক আলোচনা
 

Ø সেলিনিয়াম

বীর্য অতিশয় পাতলা পানির মতো,লিঙ্গ নরম, সহজে দন্ডায়মান হয়না, যদিও হয়- স্ত্রী লিঙ্গে প্রবেশের আগেই বা প্রবেশের পর মূহুর্তেই বীর্যপাত হইয়া লিঙ্গ সংকুচিত হয়ে আসে। তখন রোগী দিশেহারা হয়ে বিভিন্ন ভাবে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে। কিন্তু প্রকৃত আরগ্যের জন্য প্রয়োজন সিলিনিয়াম। এই রোগীর কামেচ্ছা প্রবল কিন্তু প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হয়। সপ্তাহে ২/৩ বার স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষের পর ভয়ানক দূর্বলতা ও কোমরে বেদনা দেখা যায়। স্ত্রী সহবাসের পরেও শারীরিক ও মানুষিক দূর্বলতা আসে।

Ø ইউহেবিনাম

অনেক প্রাচীন কাল হতে ব্যবহৃত হয়ে আসা একটি মূল্যবান ঔষুধ। পুরাতন পাপী অর্থাৎ যৌবনের শুরুতেই যারা অত্যধিক হারে যৌন অত্যাচার করে যৌন শক্তি হারায়ে বৈবাহিক জীবনে পদার্পণ করতে ভয় পায়, কারণ লিঙ্গ ছোট, মাথা মোটা, গোড়া চিকন এবং নরম হয়ে গেছে। তাই বিবাহ করতে ভয় পায়। মন এত দূর্বল যে মেয়েদের দিকে তাকাতে ভয় পায়, মেয়েদের থেকে দূরে থাকতে চায়- তাদের সে ভয় দূর করতে পারে ইউহেবিনাম। ইহা নিয়মিত দুই থেকে তিন মাস সেবন করলে লিঙ্গ সতেজ ও শক্তিশালী হয়ে যৌন শক্তি ফিরিয়ে আনে।

Ø কেলি ব্রোম

প্রাপ্তির শুরুতেই যারা যৌন চিন্তা অধিক করে, সর্বদা জননেন্দ্রিয় হাত দিয়ে নাড়াচাড়া করে, সঙ্গম চিন্তায় বিভোর থাকে এবং কিভাবে এই কার্য সম্পন্ন করা যায় সেই পন্থা খুজতে থাকে। অতঃপর উক্ত চিন্তা দূর করতে না পেরে যেভাবেই হোক শুক্র ক্ষয় করে স্নায়বিক দূর্বলতা দেখা দেয়, লেখাপড়া করতে পারে না, মাথা ঘোরে, শরীর দূর্বল হয়ে পড়ে, মুখে বয়ঃব্রণ দেখা দেয়। বিষন্নতা জনিত কারণে যৌন দুর্বলতায় এটি প্রযোজ্য। স্মরণশক্তির দুর্বলতা, স্মায়বিক দুর্বলতা, হাত দুটি সর্বদাই ব্যস্ত থাকে, মৃগী ইত্যাদি।

Ø আর্জেন্টা নাইট্রিকাম

হস্তমৈথুন, স্বপ্নদোষ, অতি স্ত্রী সম্ভোগ বা অবৈধ যৌন মিলনের ফলে যাদের লিঙ্গ শুকাইয়া একেবারে ছোট হয়ে গিয়েছে। স্বাস্থ্য শীর্ন যুবককে বৃদ্ধের ন্যায় দেখায়, ধাতু ক্ষয়ের ফলে দুর্বলতা, পেটের দোষ, কানের মধ্যে ভোঁ ভোঁ করে, উপরের দিকে তাকাইলে মাথা ঘোরে, বসা থেকে দাড়াইলে মাথার ভিতর চক্কর দিয়ে ওঠে, পড়া মনে থাকে না জীবনে নিরাশ হয়ে পড়েছে। স্ত্রী সম্ভোগে অক্ষম, যদিও দূর্বল অবস্থায় দুই একবার স্ত্রী সহবাস করে কিন্তু বেশি পরিমান পাতলা ধাতু নির্গত হওয়ার ফলে দেহ মন নিস্তেজ হয়ে পড়ে।

Ø এভেনা সেটাইভা

যৌন উপভোগ বা অপব্যবহারের ফলে ধাতু দূর্বলতার সাথে সাথে শরীর দূর্বল হয়ে পড়ে, রক্তশুন্যতা দেখা দেয়, লিঙ্গ ভালো ভাবে শক্ত হয়না বা আংশিক শক্ত হয়, চিন্তা শক্তি লোপ পায়। সামান্য চিন্তা করলে বা পড়াশোনা করলে মাথা ব্যাথা বা মাথা ঘোরা দেখা দেয়, স্মৃতিশক্তি হ্রাস পায়। এভাবে যারা শারীরিক ও মানুষিক দূর্বলতা প্রাপ্ত হয় এবং যৌন দূর্বলতা খুবই বেশি ঔষুধটি তাদের প্রভূত উপকার সাধন করে থাকে।

Ø এনাকার্ডিয়াম ওরিয়েন্টাল

যে সকল যুবক অতিরিক্ত যৌন চিন্তা ভাবনা করে নোভেল নাটক পড়ে, নায়ক-নায়িকাদের অভিনয় দেখে,পশুদের যৌন ব্যবহার দেখে নিজের মন থেকে যৌন চিন্তা দূর করতে না পেরে ধাতু ক্ষয় করে। স্বপ্নদোষ হয়, মস্তিস্কে দূর্বলতা এসে গেছে। পড়া মনে থাকে না, সর্বদা মন মরা হয়ে থাকে, একদিন হয়তো মেধাবী ছাত্র ছিল পরে খারাপ ছাত্রে পরিণত হয়েছে আর পড়ালেখা করতে চায় না,অন্য কোন কিছু নিয়ে ভাবে। যেসব যুবকেরা বিবাহ করতে ভয় পায়, আস্তে আস্তে রোগী হয়ে ওঠে, বিবাহ প্রস্তাবে গালাগালি করে ঔষুধটি তাদের জন্য অতীব প্রয়োজন।

Ø ওরিগেনাম

ওরিগেনাম ঔষধটি পুরুষ এবং নারীদের যৌন উত্তেজনা বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ। তবে এটি নিম্নশক্তিতে খাওয়া উচিত কেননা উচ্চশক্তিতে কোন ফল পাওয়া যায় না। মস্কাস: ডায়াবেটিস রোগীদের ধ্বজভঙ্গে এটি ভালো কাজ করে। এটি ক্ষুদ্রাকৃতি হয়ে যাওয়া পুরুষাঙ্গকে পূর্বের আকৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারে।

Ø স্টেফিসেগ্রিয়া

পুরুষদের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া একটি শ্রেষ্ট ঔষধ।বিশেষত অতিরিক্ত যৌনকর্ম করার কারণে বা মাত্রাতিরিক্ত হস্তমৈথুনের ফলে যাদের ধ্বজভঙ্গ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বেশী প্রযোজ্য। এটি Q, ৩, ৬, ৩০, ২০০ ইত্যাদি যে-কোন শক্তিতে খেতে পারেন, তবে যত নিম্নশক্তিতে খাওয়া যায় তত উত্তম। রোজ পাঁচ ফোটা করে সকাল-সন্ধ্যা দু’বার।বিয়ের প্রথম কিছুদিনে মেয়েদের প্রস্রাব সম্পর্কিত অথবা যৌনাঙ্গ সম্পর্কিত কোন সমস্যা হলে নিশ্চিন্তে স্টেফিসেগ্রিয়া নামক ঔষধটি খেতে পারেন। কারণ স্টেফিসেগ্রিয়া একই সাথে যৌনাঙ্গ সম্পর্কিত রোগে এবং আঘাত জনিত রোগে সমান কার্যকর।

Ø সেলিক্স নাইয়েগ্রা

মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ প্রভৃতি কারণে সৃষ্ট পুরুষদের যৌনকর্মে দুর্বলতা বা অক্ষমতার একটি শ্রেষ্ট ঔষধ হলো স্যালিক্স নাইগ্রা। এসব কারণে যাদের ওজন কমে গেছে, এই ঔষধ একই সাথে তাদের ওজনও বাড়িয়ে দিয়ে থাকে যথেষ্ট পরিমাণে। পাশাপাশি অবিবাহিত যুবক-যুবতী বা যাদের স্বামী স্ত্রী বিদেশে আছেন অথবা মারা গেছেন, এই ঔষধ তাদের মাত্রাতিরিক্ত উত্তেজনা কমিয়ে দিয়ে স্বাভাবিক জীবন যাপনে সাহায্য করে।

মাদার টিংচার (Q) শক্তিতে ২০ থেকে ৫০ ফোটা করে রোজ দুবার করে খেতে পারেন।এই ঔষধটি যাদের যৌনশক্তি স্বাভাবিকের চেয়ে কম তাদেরটা বাড়িয়ে স্বাভাবিক করবে এবং যাদেরটা স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বেশী তাদেরটা কমিয়ে স্বাভাবিক করবে।

Ø সেবাল সেরু

সেবাল সেরুলেটা পুরুষদের যৌনশক্তি বৃদ্ধি করে এবং পাশাপাশি হজমশক্তি, ঘুম, শারীরিক শক্তি, ওজন ইত্যাদিও বৃদ্ধি পায়।এটি মেয়েদেরও যৌন উত্তেজনা বৃদ্ধি করে থাকে এবং ক্ষুদ্রাকৃতির স্তনবিশিষ্ট মেয়েদের স্তনের আকৃতি বৃদ্ধি করে থাকে। বয়ষ্ক পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত যে-কোন সমস্যা এবং ব্রঙ্কাইটিস নির্মূল করতে পারে। এটি মাদার টিংচার (Q) শক্তিতে ২০ থেকে ৫০ ফোটা করে রোজ দুবার করে খেতে পারেন।

Ø লাইকেপোডিয়াম

লাইকোপোডিয়াম ধ্বজভঙ্গের একটি উৎকৃষ্ট ঔষধ। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে ধ্বজভঙ্গ হলে এটি খেতে পারেন। লাইকোপোডিয়ামের প্রধান প্রধান লক্ষণ হলো এদের পেটে প্রচুর গ্যাস হয়, এদের ব্রেন খুব ভালো কিন্তু স্বাস্থ্য খুব খারাপ, এদের প্রস্রাব অথবা পাকস্থলী সংক্রান্ত কোন না কোন সমস্যা থাকবেই, অকাল বার্ধক্য, সকাল বেলা দুর্বলতা ইত্যাদি।

Ø ক্যালকেরিয়া কার্ব

ক্যালকেরিয়া কার্ব যৌনশক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি উৎকৃষ্ট ঔষধ।বিশেষত মোটা, থলথলে স্বাস্থ্যের অধিকারী লোকদের বেলায় এটি ভালো কাজ করে। এটি ৩০ শক্তিতে ৫ ফোটা করে রোজ সকালে একবার করে খেতে পারেন।

Ø নেট্রাম কার্ব

যে সব নারীদের পুরুষরা আলিঙ্গন করলেই বীযর্পাত হয়ে যায় (সহবাস ছাড়াই) অর্থাৎ অল্পতেই তাদের তৃপ্তি ঘটে যায় এবং পরে আর সঙ্গমে আগ্রহ থাকে না, তাদের জন্য উৎকৃষ্ট ঔষধ হলো নেট্রাম কার্ব। এই কারণে যদি তাদের সন্তানাদি না হয়। নেট্রাম কার্বে সেই বন্ধ্যাত্বও সেরে যাবে।

Ø কেলাডিয়াম সেগা

যারা যৌনমিলনে কোন আনন্দ পান না বা যৌনমিলনের পর বীর্য নির্গত হয় না বা যাদের বীরয তাড়াতাড়ি নির্গত হয়ে যায় বা যারা মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করে দুবর্ল হয়ে পড়েছেন, তারা ক্যালাডিয়াম খান মাদার টিংচার (Q) শক্তিতে প্রতিদিন ১০ ফোটা করে দুইবেলা।

Ø এগনাষ্টাস ক্যাক্টাস

সাধারণত গনোরিয়া রোগের পরে যৌন দুর্বলতা দেখা দিলে এটি ভালো কাজ করে। পুরুষাঙ্গ ছোট এবং নরম হয়ে যায়, পায়খানা এবং প্রস্রাবের আগে-পরে আঠালো পদার্থ নির্গত হয়, ঘনঘন স্বপ্নদোষ হয়।

Ø নাক্স ভোমিকা

নাক্স ভমিকা ঔষধটি যৌন শক্তি বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ বিশেষত যারা শীতকাতর, যাদের পেটের সমস্যা বেশী হয়, সারাক্ষণ শুয়ে-বসে থাকে, শারীরিক পরিশ্রম কম করে, মানসিক পরিশ্রম বেশী করে ইত্যাদি। ভালো ফল পেতে এটিও নিম্ন শক্তিতে ঘনঘন খাওয়া উচিত।

Ø এসিড ফস

সাধারণত টাইফয়েড বা এরকম কোন মারাত্মক রোগের ভোগার কারণে, মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ ইত্যাদি কারণে যৌন ক্ষমতা কমে গেলে অথবা একেবারে নষ্ট হয়ে গেলে এবং সাথে অন্য আরো যে কোন সমস্যা হউক না কেন এসিড ফস আপনাকে সব ফিরিয়ে দিবে।

Ø সেলিনিয়াম

যৌন শক্তির দুর্বলতা, দ্রুত বীর্য নির্গত হওয়া, স্বপ্নদোষ, মাথার চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় সেলিনিয়াম একটি প্রথম শ্রেণীর ঔষধ।বিশেষত যাদের কোষ্টকাঠিন্যের সমস্যা আছে,তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে।

বোরিক রেপার্টরির সাহায্যে ধ্বজভঙ্গের সদৃশ ঔষধ নির্ণয়

SPERMATORRHŚA (sexual debility, deficient physical power, nocturnal pollutions) -- Absinth., Agn., Anac., Arg. m., Arg. n., Arn., Ars., Aur., Avena, Bar. c., Calad., Calc. c., Calc. p., Camph. monobr., Can. ind., Canth., Carbon. s., Carbo v., Chlorum, Cim., Cinch., Cob., Coca, Cocc., Con., Cupr. m., Dig., Digitaline, Diosc., Eryng., Ferr. br., Formica, Gels., Gins., Graph., Hyper., Ikshug., Iod., Iris, Kali br., Kali c., Kali p., Lyc., Lyssin, Lupul., Med., Mosch., Nat. m., Nit. ac., Nuph., Nux v., Onosm., Orchit, Phos. ac., Phos., Picr. ac., Plumb. phos., Sabal, Salix n., Scutel., Selen., Sep., Sil., Staph., Strych., Sul., Sul. ac., Sumb., Thuya, Thymol, Titan., Turnera, Upas., Ustil., Yohimb., Zinc. picr., Viola tr.

Brain fag, mental torpidity [with] -- Phos. ac.

Debility, backache, weak legs [with] -- Aur., Calc. c., Calc. p., Cinch., Cob., Con., Cupr. m., Dig., Diosc., Eryng., Formica, Gels., Kali c., Lyc., Med., Nat. p., Nux v., Phos. ac., Picr. ac., Sars., Selen., Staph., Sul., Turnera, Zinc. m.

Dreams [with]

Absent (See Sleep.) -- Anac., Arg. n., Dig., Gels., Hep., Nat. p., Picr. ac.Amorous (See Sleep.) -- Ambra, Calad., Can. ind., Cob., Con., Diosc., Lyc., Nux v., Phos., Sars., Selen., Senec., Staph., Thymol, Ustil., Viola tr.

Emission [with]

Orgasm absent [And] -- Calad, Calc. c., Selen.

Bloody -- Ambra, Canth., Led., Merc., Petrol., Sars.

Diurnal, straining at stool (See Prostatorrhśa.) -- Alum., Canth., Cim., Cinch., Digitaline, Gels., Kali br., Nuph., Phos. ac., Phos., Picr. ac., Selen., Tribul.

Premature -- Agn., Bar. c., Calad., Calc. c., Carbo v., Cinch., Cob., Con., Graph., Lyc., Ol. an., Onosm., Phos. ac., Phos., Selen., Sep., Sul., Titan., Zinc. m.

Profuse, frequent; after coitus -- Phos. ac.

Slow, Too -- Calc. c., Lyc., Nat. m., Zinc. m.

Erections [with]

Deficient -- Agar., Agn., Arg. m., Arg. n., Calad., Calc. c., Caust., Con., Graph., Hep., Kali c., Lyc., Mag. c., Nit. ac., Nuph., Phos. ac., Phos., Selen., Sul., Zinc. m.

Painful -- Can. ind., Canth., Ign., Merc., Mosch., Nit. ac., Nux v., Picr. ac., Puls., Sabad., Thuya.

Irritability, despondency -- Aur., Calc. c., Calad., Cim., Cinch., Con., Diosc., Kali br., Nux v., Phos. ac., Phos., Selen., Staph.

Masturbatic tendency -- Ustil.

Rheumatic Pains -- Gins.

Vision weak -- Kali c.

Wasting of testes -- Iod., Sabal.

কেন্ট রেপার্টরির সাহায্যে ধ্বজভঙ্গের সদৃশ ঔষধ নির্বাচন

SEXUAL excesses, after : Acon., Agar., agn., alum., anac., ant-c., arn., ars., asaf., aur., bar-c., bell., bor., bov., bry., calad., calc-s., Calc., cann-s., canth., caps., carb-an., carb-v., caust., cham., chin-a., chin., cina., cocc., coff., Con., dig., dulc., ferr., gels., graph., ign., iod., ip., kali-br., kali-c., kali-n., Kali-p., led., lil-t., Lyc., mag-m., merc., mez., mosch., nat-c., Nat-m., Nat-p., nit-ac., Nux-v., op., petr., Ph-ac., Phos., plat., plb., puls., ran-b., rhod., rhus-t., ruta., sabad., samb., Scil., sec., Sel., Sep., Sil., spig., stann., Staph., Sulph., thu., valer., zinc.

++ desire, suppression of agg. : Apis., berb., calc., Camph., carb-o., Con., hell., lil-t., ph-ac., pic-ac., plat., Puls.

++ amel. : Calad.

++ excitement agg. : Bufo-r., Lil-t., sars.

wanting (impotency) : Agar., Agn., alum., am-c., ant-c., arg-m., arg-n., ars-i., ars., aur-s., aur., Bar-c., bor., bufo-r., Calad., Calc-s., Calc., camph., cann-s., caps., carb-s., caust., chin-s., Chin., cob., coc-c., coch., coff.,coloc., Con., corn., crot-t., dig., dios., dulc., elaps., eug., ferr-i., ferr., fl-ac., gels., graph., ham., hell., helon., hyos., ign., iod., kali-br., kali-c., kali-p., kali-s., kreos., lach., lec., Lyc., mag-c., Med., merc., mosch., mur-ac., nat-c., nat-m., nat-p., nit-ac., nuph., nux-m., Nux-v., onos., op., ph-ac., Phos., phyt., plb., psor., puls., rhod., sabad., Sel., Sep., sil., spong., stann., staph., stram., Sulph., sumb., tab., teucr., ther., thu., tus-p., uran., ust.

++ morning : Graph., lact.

++ evening and night : Agar., kali-p., pall.

++ awake, when : Op.

++ chronic : Lyc.

++ cold, from a : Mosch.

++ continence, from : Con., phos.

--- desire, with (See Sexual Passion)

++ gonorrhœa, after : Agn., cob., cub., hydr., med., sulph., thu.

++ penis relaxed when excited : Calad.

++ small and cold : Agn., bar-c., berb., caps., Lyc., sulph.

++ stultified by sudden laxness of penis : Camph.

++ syphilis, from : Merc.

SEXUAL PASSION diminished : Acon., agar., Agn., alum., am-c., apis., arg-m., arg-n., aur., Bar-c., bell., berb., bor., calc-p., carb-ac., carb-an., clem., cycl., dios., ferr., Graph., hell., hep., ign., ind., indg., kali-br., kali-c., kali-i., kali-p., kali-s., Lyc., mag-c., mur-ac., nat-m., nat-p., nit-ac., nuph., op., petr., ph-ac., psor., rhod., sabad., sel., sep., Sil., spong., Staph., sulph., teucr., ther.

++ increased : Acon., agar., agn., all-c., aloe., alum., am-c., anac., Anan., ant-c., ant-t., apis., arn., ars., arund., aur-m., aur., bar-c., Bar-m., bell., bov., brom., bry., bufo-r., cahin., Calc-p., Calc., camph., Cann-i., cann-s., Canth., carb-ac., carb-v., cast., caust., cedr., cham., chin., cinnb., coc-c., cocc., coff., colch., Con., croc., dig., dios., ferr-i., ferr-p., ferr., fl-ac., gels., gins., graph., helon., hep., hipp., hyos., ign., iod., kali-bi., kali-br., kali-c., kali-i., kali-n., kali-p., lac-c., lach., laur., led., lil-t., Lyc., Lyss., manc., mang., meny., merc., mez., mosch., naja., nat-c., nat-h., nat-m., nat-p., nat-s., nit-ac., nux-m., Nux-v., op., ox-ac., par., ph-ac., Phos., Pic-ac., Plat., plb.,psor., Puls., rhus-t., ruta., sabin., sacc., sang., sars., seneg., sep., Sil., stann., Staph., stram., sulph., sumb., tarent., tell., thu., Tub., ust., verat., Zinc.

++ morning : Agar., anac.

++ attempt to satisfy, it, by every, until it drives him to onanism, and madness : Anan.

++ emission, after an : Aloe., ars., grat., kali-c., mez., nat-m., nit-ac., ph-ac., rhod., sep.

++ old man, in an : Fl-ac., staph., sulph.

++ paralytic diseases : Sil.

++ eating, after : Aloe., colch.

++ erection, without : Agar., agn., alum., am-c., anan., arg-m., arg-n., aur-s., aur., bar-c., Calad., calc.,camph., carb-s., chin., cob., Con., corn., crot-h., dig., ferr-ma., Graph., hep., ign., lach., Lyc., meny., naja., nat-m., nat-p., nuph., nux-m., nux-v., op., ph-ac., phos., psor., puls., sabad., sel., sep., sil., staph., sulph.

++ excessive : Agar., alum., calc., cann-i., colch., coloc., ham., hyos., kali-br., kali-c., lach., lyc., mosch., nat-c., nat-m., nit-ac., Phos., phys., plat., plb., psor., sil., Stram., tarent., ther., tub., ust., Zinc.

++ complaints, from : Lyss.

++ excitement of, easy : Cinnb., con., graph., kali-c., lyc., nux-v., Phos., pic-ac., plat., plb., Zinc.

++ with discharge of prostatic fluid : Nit-ac.

++ sleep, after : Agar.

++ suppressing the, complaints from : Apis., berb., calc., Camph., carb-o., Con., hell., lil-t., Lyss., ph-ac., pic-ac., plat., Puls.

++ violent : Acon., am-c., anac., Anan., ant-c., arn., bufo-r., Cann-i., Canth., cop., fl-ac., graph., grat., kali-br., lach., lyss., merc., mosch., mygal., nat-h., Phos., Pic-ac., Plat., Sil., stann., stram., sulph., tarent., Tub., Zinc.

++ sexual mania : Phos., tarent.

++ trembling, with : Am-c., graph., Plat.

++ wanting : Agn., alum., am-c., anac., anan., arg-n., bell., berb., calc., camph., caps., carb-ac., carb-an., Carb-s., carb-v., cop., ery-a., ferr-ma., ferr-p., ferr., graph., hell., hep., ign., iod., Kali-bi., kali-br., kali-c., kali-p., kali-s., lach., lyc., lyss., mur-ac., myric., nat-m., nat-p., nit-ac., nuph., nux-m., onos., ph-ac., phos., plb., psor., sel., sil., spong., sulph., sumb., tab., thu.

++ fleshy people, in : Kali-bi.

উপসংহার

উপরে বর্ণিত লক্ষণগুলির সব কয়টি বা কোন কোনটি ধ্বজ ভঙ্গ আক্রান্ত রোগীর ক্ষেত্রে পরিলক্ষিত হয়ে থাকে। যেহেতু এই অবস্থায় আক্রান্ত ব্যক্তি মানসিক ভাবে অনেক দুর্বল থাকে তাই রাস্তা ঘাটের তথাকথিত হারবাল, কবিরাজ, ভেষজ নামধারী চিকিৎসক তাদের খুব সহজেই প্রতারিত করে থাকে। কিন্তু দেখা যায় তাদের চিকিৎসায় এই সমস্যাটি পুরােপুরি নির্মূল হয় না।আর তখন ঐসব চিকিৎসকরা আক্রান্ত ব্যক্তিকে নানা প্রকার উত্তেজক ঔষধ দিয়ে এইগুলি সব সময় খেয়ে যেতে বলেন। আর সহজ সরল ব্যক্তিরা আসল সত্যটা না জানার কারণে তাদের দেয়া ক্ষতিকর উত্তেজক ঔষধগুলি দিনের পর দিন ব্যবহার করে করে সমস্যাটিকে আরো জটিল থেকে জটিলতর করে তুলে। রাস্তায় বিভিন্ন বিজ্ঞাপন দেখে দেখে নিজের ভিতরে নানা কল্পনা বাসা বাধে। রোগ না হওয়া সত্বেও নানা অপচিকিৎসার স্বীকার হন।কখনও কখনও নিজেকে অসহায় ভাবে। বিবাহ করতে অস্বীকার করেন নানা ভয়ে সংকিত হন। তাদের সহজ সরল সমাধান হলো একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নেয়া। আমার লেখা পড়ে নিজে নিজে ঔষধ খেয়ে চিকিৎসা করলে বিফল হয়ে হোমিওপ্যাথির সুনাম নষ্ট করবেন না। এই রোগের সহজ আরোগ্য হোমিওপ্যাথিতেই সম্ভব এতে কোন সন্দেহ নেই।

আমার লেখা হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক মোবাইল এপসের লিঙ্ক দেয়া হলো।

ফ্রী ডাউনলোড করুন, আমার লেখা একসাথে পড়ুন নিয়মিত আপডেট নিন।

https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg


ডাঃ ইয়াকুব আলী সরকার

ইভা হোমিও হল।
বাইপাইল, সাভার, ঢাকা।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬।