এই ব্লগটি সন্ধান করুন

৮.৩.১৮

স্বাস্হ্যহীনতা আরোগ্যে বাইয়োকেমিক চিকিৎসা

বাইয়োকেমিক কম্বিনেশন-এক স্বাস্হ্যহীনতা আরোগ্যে কার্যকর

স্বাস্হ্যের উন্নতির বাইয়োকেমিক চিকিৎসা বা বাইয়োকেমিক কম্বিনেষন ২৮ প্রয়োগক্ষেত্র
শারীরিক পুষ্টি সাধনের জন্য খাদ্য এবং ভিটামিন যেমন প্রয়োজন হয় তেমনি প্রয়োজন হয় খনিজ পদার্থের যা কোষ,বিপাক,অক্সিজেন,পানি,রক্ত কণিকার ইত্যাদির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কম্বিনেষন ২৮ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বায়োওকেমিক কম্বিনেশন আটাইশের উপাদানসমুহ ঃ
1*ক্যালকেরিয়া ফ্লোর।
2*ক্যালকেরিয়া ফস।
3*ক্যালকেরিয়া সালফ।
4*ফেরম ফস।
5*ক্যালি মিউর।
6*ক্যালি ফস।
7*ক্যালি সালফ।
8*ম্যাগ ফস।
9*নেট্রাম মিউর।
10*নেট্রাম ফস।
11*নেট্রাম সালফ।
12*সাইলিসিয়া।
প্রস্তুত করণঃ-নিম্ন লিখিত ঔষধগুলো থেকে সমান পরিমাণে গ্রহণ করে মিশ্রিত করে এই কম্বিনেষন ২৮ তৈরী।

প্রয়োগ ক্ষেত্রঃ-শ্বাস কষ্ট,ক্ষয়জাতীয় রোগ এবং জ্বর,নিউমোনিয়া,ডায়ারিয়া থেকে আরোগ্য লাভের পর শারীরিক দুর্বলতা মোচনের জন্য এটি প্রয়োজন।
বাইয়োকেমিক কম্বিনেশন ২৮ একক ভাবে প্রয়োগ হলে যেমন স্বাস্হ্যের উন্নতি বা স্বস্হ্যক্ষয় রোধ হয় তেমনি এই বারটি বাইয়োকেমিক পৃথকভাবে স্বস্ব নির্বাচক লক্ষণ অনুযায়ী উপযুক্ত মাত্রা ও প্রয়োগ ক্ষেত্রে মেজিকের মত কাজ করে।নিচে প্রতিটি বাইয়োকেমিক ঔষধ নির্বাচক লক্ষণ সংক্ষেপে বর্ণনা করা হলেঅ।
1.Calcarea Fluorica:অস্থির,সন্ধির এবং গ্রন্থির পরিপুষ্টি।
2.Calcarea phosphorica:অস্থির রোগ,অস্থির ভঙ্গের মেরামতি কাজে,রক্তহীনতা,পুরাতন ক্ষয়কারী রোগ, ক্যালসিয়ামের অভাব পুরন করে।
3.Calcarea Sulphuricum:প্রদাহ,পূজ সৃষ্টি,চোখের কর্ণিয়ার দুর্বলতাজনক রোগ,কান,নাক,গলার রোগ,পূজময় হলদে স্রাব আরোগ্যে প্রয়োজন।
4.Ferrum Phosphoricum:রক্তবৃদ্ধি,টিসূর পরিপুষ্টি এবং প্রদাহ তৎসহ জ্বরে প্রয়োগ হয়।
5.Kalium Muriaticum:কান,বুক এবং লিভারের রোগে প্রয়োজন হয়।
6.Kalium Phosphoricum:স্নায়ু,মস্তিষ্কের টিসু,খনিজ জাত খাদ্যের অভাব হেতু শরীরের অবক্ষয় দূর করে।
7.Kalium Sulphuricum:ত্বক,সন্ধির এবং বুকের কোন দূর্লক্ষণ এবং উহা দূর করে পরিপুষ্টি সাধনে সহায়তা করে।
8.Magnesium phos:পেশির পরিপুষ্টি,জরায়ুর দুর্বলতা এবং বেদনা তৎসহ স্নায়ুব্যাথা এবং হৃদযন্ত্রে ব্যাথা আরোগ্য করে।
9.Natrum Muriaticum:কিডনী,সন্ধি এবং শ্লেষ্মা ঝিল্লী আবরনের বৈকল্য দূর করে পরিপুষ্টি সাধণে সাহায্য করে।
10.Natrum Phosphoricum:চর্বি বা তৈলাক্ত জাতীয় খাদ্যের বিপাকীয় কাজে সাহায্য এবং হজমশক্তি বৃদ্ধি করে।অম্লাধিক্য ভাব নিয়ন্ত্রণে সাহায্য করে।
11.Natrum Sulphuricum:দেহে পানির ভারসাম্য রক্ষা করে।
12.Silicea:আমরা দৈনন্দিন যে খাদ্য ও পানিয় গ্রহণ করি তার পু্ষ্টির সুসম বন্টন করতে সাহায্য করে।পুষ্টি জনিত অভাব দূর করে,শরীরে অবান্চিত নেশা বা বিষক্রিয়া নিবারণ করতে ঔষধটির যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পার্শ্বপ্রতিক্রিয়াঃ কোন পার্শপ্রতিক্রিয়া নেই।এই কম্বিনেষণ সেবণ নিরাপদ। এর কোন বিষক্রিয়া নেই বা কোন নেশার সৃষ্টি করে না।

মাত্রাঃ বাইয়োকেমিক কম্বিনেশন ও বাইয়োকেমিক ঔষধসমুহ বড়দের চার বড়ি দিনে তিন বার আর ছোটদের দুই বড়ি দিনে তিনবার।

ডাঃ ইয়াকুব আলী সরকার
গোঃ রেজি নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
ইভা হোমিও হল
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা। 

৬.৩.১৮

রক্তশুন্যতার বায়োকেমিক চিকিৎসা


Anaemia বা রক্তশুণ্যতা ?
যদি WBC এবং Hbএর স্বাভাবিক মান বা Normal Volume কমিয়া যায় বা বিকৃত ধরনের RBC তৈরী হয় তাকে এনিমিয়া বলে।এটি একটি অপুষ্টি জনিত রোগ।বাইয়োপ্লাজম এক বা বাইয়োকেমিক কম্বিনেশন এক রক্তশুন্যতা নিরাময়ে কার্য্কর।
*বায়োওকেমিক কম্বিনেশন নং এক(এনিমিয়া) উপাদানসমুহের নাম ঃ
1*ক্যালকেরিয়া ফস।
2*নেট্রাম মিউর।
3*ক্যালি ফস।
4*ফেরাম ফস।
কম্বিনেশন এক( রক্ত শুন্যতার) এর প্রয়োগক্ষেত্রঃ
১)অস্বাস্হ্যকর পরিবেশে বসবাস করার জন্য এবং পরিপাকের গোলযোগ হেতু ভুক্ত দ্রব্য যথাযথ ভাবে হজম না হয়ে এনিমিয়া হলে।
২}দেহ হতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে এনিমিয়া হলে।
৩)সেরিব্রোস্পাইনাল এনিমিয়া হলে।
৪)টিসুর ক্ষয় হেতু এনিমিয়ায় গায়ের চর্ম সাদা,হলুদ বর্ণ,মোমেরমত হলে,বুক ধড়ফড়,কম্পন,শরীরের দুর্বলতা দেখা দিলে।
৫)দীর্ঘদিন মানসিক অশান্তিতে বা চাপের জন্য এনিমিয়া বা ব্রেইন এনিমিয়া হলে প্রয়োগ করা হয়।

কম্বিনেশনে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান সমুহের  রক্তশুন্যতা নিরাময়ের শক্তি রয়েছে।প্রত্যেকটি উপাদানের নির্বাচক লক্ষণ বিস্তারিত আলোচনা করা হলো।

এনিমিয়া বা রক্তশুন্যতার বাইয়োকেমিক ঔষধ সমুহের নির্বাচক লক্ষণঃ

ক্যালকেরিয়া ফসঃ-রক্তহীনতা,মুখমন্ডল ফেকাসে,পাকাশয়ের গোলযোগে রক্ত শুন্যতা এবংয় যে কোন প্রকার ক্ষয় রোগের পরশরীরের ভাইটাল ফ্লুইড কমে গেলে ইহা প্রধান ঔষধ (আর বি সি) গঠনে ও নিয়ন্ত্রণে ইহা অদ্বিতীয়।

ফেরাম ফসঃ-রক্ত শুন্যতার প্রধান ঔষধ,হিমোগ্লোবিন বর্দ্ধক।রক্তাপ্নতাসহ পান্ডুবর্ণ লক্ষণে প্রযোজ্য এবং৮৫% নিচে হিমোগ্লোবিন গেলে ইহা প্রযজ্য।

নেট্রাম মিউরঃ-রোগীর (আর বি সি) কম,সামান্য পরিশ্রমেই বুক ধড়ফড় করে,কোষ্ঠ কাঠিন্য,মানসিক অবসন্নতা,চর্ম ফোকাসে ও শুস্ক,নুনে খুব আসক্ত জল পীপাসা খুব প্রভৃতি লক্ষণে প্রযোজ্য।

কেলি ফসঃ-রোগীর মানসিক ও শারীরিক অবসন্নতা,দিন রাত্র অপ্রয়োজনীয় চিন্তা স্পাইনাল কর্ড এর কোন গোলযোগ লক্ষণে উত্তম ঔষধ।

কেলি মিউরঃ-নেট্রাম সালফ এবং নেট্রাম ফস,শক্তি পর্যায়ক্রমে প্রয়োগ যখন রোগীর রক্তশুন্যতার কারণ খাদ্য দ্রব্য হজম করতে না পারার দরুন,অল্ম রোগ অর্থাৎগ্যাসট্রিটিস,হিপাটিটিস ইনফেকটিভ ফেভার প্রভৃতি ইতিহাস লক্ষণে তিন মাস পর্যন্ত ঔষধ সেবনে উপকার হয়।

সাইলেসিয়াঃ-কোন শিশুর রক্ত শুন্যতার কারণ পূর্ণমাসে শিশুর জন্ম হয়নি,জীর্ণ শীর্ণ ও অপুষ্ট লক্ষণে নেট্রাম মিউর সহ পর্যায়ক্রমে প্রয়োগে উপকার হয়।

হোমিওপ্যাথিকঃ-ক্যালকেরিয়া ফস,চায়না,ফেরাম মেট,নেট্রাম মিউর,ক্যালকেরিয়া কার্ব,হেলোনিয়াস,সিকেলি কর ইত্যাদি ঔষধ সঠিক মাত্রায় প্রয়োগে এনিমিয় চিকিৎসা আরো কার্যকর হয়।
উপসংহারঃবাইয়োকেমিক চিকিৎসার সাথে কোন ঔষধের নিষিদ্ধতা নেই।ইহা অতি নিরাপদ ও বিষক্রিয়া মুক্ত।কম্বিনেশন বড়ি বড়দের চারটি ও ছোটদের দুইটি বড়ি দিনে তিনবার।জরুরী ক্ষেত্রে তিন ঘন্টা পর পর দেয়া যেতে পারে।

ডাঃ ইয়াকুব আলী সরকার
গোঃ রেজি নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
ইভা হোমিও হল
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা।