জনপ্রিয় পোস্ট

মঙ্গলবার, মার্চ ১৩, ২০১৮

অসহ্য খাদ্যগ্রহনের কুফলের হোমিওপ্যাথিক চিকিৎসা।


Homeopathic solution to remove bad food intake.
এক এক ব্যাক্তির খাদ্যের রুচি এক এক রকম।এক এক ব্যাক্তি এক একটি খাদ্য গ্রহনের ইচ্ছা অনিচ্ছা রয়েছে।আরার কোন কোন রোগীর একএকটি খাদ্য গ্রহনের ফলে বিভিন্ন পার্শপ্রতিক্রিয়া দেখা যায়।এই বিষয়ের ভিত্তিতে সদৃশ ঔষধ রয়েছে।আমরা আজ আলোচনা করব কোন কোন খাবারে দ্বার রোগী অসুস্হ হলে বা পার্শপ্রতিক্রিয়া হলে কি কি সদৃশ ঔষধ রয়েছে।কেন্ট রেপার্টরির সাহায্যে এই বিষয়টি সমাধানের চেষ্টা করব।

অসহ্য খাদ্যের নাম ঃ ঔষধের নাম।
**অম্ল সহ্য হয় না ঃ
অ্যান্টিমক্রুড,আর্জেন্টনাইট্রিকাম,আর্সেনিক,বেল,ফেরাম,ল্যাকেসিস,সালফার,সিপিয়া ইত্যাদি।
**আলু সহ্য হয় না ঃ
এলুমিনা,কলোফাইলাম,নেট্রামসালফ,সিপিয়া,ভিরেট্রাম।
**বাঁধাকপি সহ্র হয় না ঃ
ব্রাইও,চায়না,লাইকো,ম্যাগকার্ব,নেট্রামসালফ,পেট্রোলিয়াম,পালসেটিলা ইত্যাদি।
**কড়াই বা গুটি সহ্য হয় না ঃ
ব্রাইয়োনিয়া,ক্যাল্কেরিয়াকার্ব,লাইকো,পেট্রোলিয়াম ইত্যাদি।
**মাখন সহ্য হয় না ঃ
আর্সেনিক,কার্বোভেজ,চায়না,সাইক্লামেন,ফেরামফস,টিলিয়া,পালস,সিপিয়া ইত্যাদি।
**পাউরুট সহ্য হয় না ঃ
অ্যান্টিম ক্রুড,ব্যারাইটা কার্ব,ব্রাইও,কষ্টিকাম,নেট্রাম মিউর,নাইট্রিক অ্যাসিড, নাক্সভম,পালস,রাসটক্স,সারসা,সিপিয়া, সালফার ইত্যাদি।
**ডিম সহ্য হয় না ঃ কলচিকাম,ফেরাম।
**মাছ সহ্য হয় না ঃ প্লাম্বাম,নেট্রাম-সালফ।
**ফল সহ্য হয় না ঃআর্সেনিক,ব্রাইও,চায়না,কলোফাইলাম,নেট্রাম-সালফ,পালস,ভিরেট্রাম।
**তরমুজ সহ্য হয় না ঃ আর্সেনিক।
**মাংস সহ্য হয় না ঃকলচিকাম,ফেরাম,কেলি-বাই,ট্রিলিয়া,পালস।
**দুধ সহ্য হয় না ঃ
ইথুজা,ক্যাল্কেরিয়া কার্ব,ক্যাল্কেরিয়া সালফ,চায়না,কোনিয়াম, ম্যাগমিউর, নাইট্রিক অ্যাসিড,সিপিয়া,সালফার ইত্যাদি।
**স্তন্য সহ্য হয় না ঃ ইথুজা,স্যানিকুলা,সাইলিসিয়া।
**পেঁয়াজ সহ্য হয় না ঃ লাইকো,পালস,থুজা।
**চা সহ্য হয় না ঃ ইস্কুলাস, চায়না,ফেরাম,সেলিনিয়াম,থুজা।
**খfদ্যদ্রব্য গরম সহ্য হয় না ঃ
আম্ব্রাগ্রেসিয়া,অ্যানাকার্ডিয়াম,ব্যারাইটাকার্ব,বেলেডোনা,ব্রাইওনিয়াএলবম,কার্বোভেজ,ক্যামোমিলা,কক্কাসক্যাক,কুপ্রাম,ইউফ্রেসিয়া,কেলিকার্ব,ল্যাকেসিস,ম্যাগমিউর,মেজেরিয়াম,নাইট্রিক অ্যাসিড,ফসফরিক অ্যাসিড, ফসফরাস,পালস, রাসটক্স ইত্যাদি।
**খাদ্যদ্রব্য ঠাণ্ডা সহ্য হয় না ঃ
অ্যান্টিমক্রুড,আর্জেন্টনাইট্রিক,আর্সেনিক,বোভিষ্টা,ব্রাইও,ক্যাল্কেরিয়াফস,কার্বোভেজ,ককুলাস,কোনিয়াম,ডালকামরা,গ্র্যাফাইটিস,হিপার,ক্যালিকার্ব,ক্রিয়োজোট,ল্যাকেসিস,লাইকোপোডিয়াম,ম্যাঙ্গানাম,মার্কসল,নেট্রামসালফ,নাইট্রিকঅ্যাসিড,নাক্সভম,ফসফরিকঅ্যাসিড,পালস,রডোডেনডন,রাসটক্স, সিপিয়া,সাইলি,সালফার,ভিরেট্রাম ইত্যাদি।
**খাদ্যের গন্ধ সহ্য হয় না ঃ
আর্সেনিক,ককুলাস,কলচিকাম,ডিজিটেলিস,ইপিকাক,ল্যাকেসিস,সিপিয়া,ষ্ট্যানাম মেট ইত্যাদি।
অসহ্য খাদ্যের সদৃশ ঔষধ নির্বাচন(কেন্ট রেপার্টরির সাহায্যে)ঃ
FOOD, farinaceous food agg.

++ farinaceous food agg. : Caust.lyc., nat-c.Nat-m.Nat-s., nux-v., sulph.
++ fat agg. : Acon., ant-c., ant-t., ars.asaf.bell., bry., carb-an., carb-s., Carb-v.caust.chin., colch.Cycl.dros.,eupho., ferr-ar.ferr-m.Ferr.hell.hep., ip.kali-ar., kali-c., kali-chl.kali-n., mag-c., mag-m.meny., merc-c., merc., nat-a.nat-c., nat-m., nat-p.nit-ac.nux-v., phos., ptel.Puls., rob., ruta., sep.sil., spong.staph., sulph.Tarax.thu.verat.
++ fish agg. : Calad., carb-an., chin-a., kali-c., plb.
++ shell, agg. : Carb-v., lyc.urt-u.
++ spoiled, agg. : Ars., carb-v.chin., puls.
++ flatulent food agg. : Ars., Bry., calc., carb-v., chin.cupr., hell., kali-c., Lyc., nat-m., Petr., puls., sep., sil., verat.
++ frozen agg. : Arg-n., ars.bry., calc-p.carb-v.dulc., ip., Puls., rumx.
++ fruit agg. : Acon., aloe.ant-c.ant-t.Ars.bor.Bry.calc-p.calc., carb-v.chin-a.Chin.cist.Coloc.crot-t.cub., ferr.ign.ip.iris.kreos., lach., lith., lyc.mag-c., mag-m.mur-ac.nat-a.nat-c.nat-p., Nat-s.olnd.,ph-ac.phos., podo.psor.Puls., rheum., rhod.ruta., sel.sep., sul-ac., tarax., trom., Verat.
++ sour : Ant-c.ip.ph-ac.psor.
++ amel. : Lach.
++ heavy agg. : Bry., calc., caust.cupr., Iod., lyc., nat-c., puls.sulph.
++ honey agg. : Nat-c.
++ hot agg. : Arum-t., bry.caps., carb-v., coff., ferr., graph., nat-s.phyt., puls.sep.
--- amel. (See Cold food)
++ lemonade agg. : Phyt., sel.
++ meat agg. : Carb-an., caust., colch.cupr., ferr.kali-bi.lyss.mag-c., mag-m., merc., ptel.puls.ruta., sil., staph., sulph., ter.
++ bad, agg. : Ars.carb-v.chin., crot-h.lach.puls.pyrog.
++ fresh, agg. : Caust.
++ odor of cooking, agg. : Ars., colch.
++ milk agg. : Æth.alum.ambr.ant-c.ant-t., arg-m.ars.brom., bry.Calc-s.Calc., carb-an., carb-s., carb-v.cham.chel.Chin.cic.Con., crot-t., cupr.ham., hell., ign., iris.kali-ar., kali-c.kali-i.kali-p., Lac-d., lach., lyc.mag-c.Mag-m.nat-a.nat-c.nat-m.nat-p.nat-s.Nit-ac., nux-m., nux-v.ol-j.phos.psor.puls.rhus-t., sabin., samb., Sep., sil., spong., stram., sul-ac., Sulph., valer., zinc.
++ amel. : Apis.ars.iod., mez., ruta., verat.
++ warm agg. : Ambr.
++ amel. : Chel.
++ mutton agg. : Lyss., ov.
++ onions agg. : Lyc., nux-v., puls.thu.
++ oysters agg. : Aloe.brom.bry., lyc.podo.sul-ac.
++ pancakes agg. : Bry.ip., kali-c.Puls., verat.
++ pastry agg. : Ant-c., arg-n., ars., carb-v., ip., kali-chl.lyc.phos.Puls.
++ peaches, after : Psor.
++ pears agg. : Bor., bry., verat.
++ pepper agg. : Ars., cina.nat-c., sep., sil.
++ pork agg. : Acon., ant-c.ant-t., ars., asaf., bell., Carb-v., caust., colch.Cycl., ham., ip.nat-a.nat-c.nat-m.,Puls.Sep., tarax., thu.
++ potatoes agg. : Alum.am-m., calc., coloc.mag-s., merc-c., nat-s.sep.verat.
++ raw, agg. : Ars., bry., chin., lyc., puls.Ruta.verat.
++ rich, agg. : Ant-c., arg-n., bry.carb-an., Carb-v., cycl., dros., ferr., ip.kali-chl., nat-m., nat-s.nit-ac.phos.,Puls.sep.staph., tarax., thu.
++ salad agg. : Ars., bry., calc.carb-v., lach., lyc.
++ salt agg. : Alum.ars., calc., carb-v.dros.lyc., mag-m., nux-v., Phos.sel.
++ sauerkraut agg. : Ars., Bry.calc.carb-v., chin.cupr., hell., lyc.nat-m., Petr.phos.puls.sep., verat.
FOOD, sausages, spoiled, agg.

++ sausages, spoiled, agg. : Ars.Bell.bry.ph-ac., rhus-t.
++ sight of, agg. : Ant-t., Colch.kali-bi.kali-c., lyc.merc-i-f., mosch., ph-ac., sabad., spig., Sulph., xan.
++ smell of, agg. : Ars.cocc.Colch.dig.eup-per., ip.sep.stann., thu.
++ smoked food agg. : Calc.sil.
++ sour agg. : Ant-c., ant-t., arg-n.ars.bell.bor., brom., calad., caust., chin., cub., dros., ferr-ar., ferr-p., ferr.kreos., lach., merc-c., nat-c., nat-m., nat-p.nux-v., ph-ac., phos., ran-b., sel., sep.staph.sulph.
++ odors agg. : Dros.
++ spices agg. : Phos.
++ strawberries : Ant-c., ox-ac., sep.
++ sweets agg. : Acon., am-c., ant-c.Arg-n., calc., cham.fl-ac., graph.Ign.merc.nat-c., ox-ac., phos., sel.spig., sulph.thu., zinc.
++ tea agg. : Æsc.chin.coff., dios., ferr.lach., rumx., Sel.thu.verat.
++ amel. : Carb-ac., dig., ferr.
++ turnips agg. : Bry.calc-ars., lyc.puls.
++ veal agg. : Ars., calc.caust.chin., Ip.Kali-n., nux-v., sep.sulph., verat., zinc.
++ vegetables (green) agg. : Alum.ars., bry.cupr., hell.lyc., nat-c.Nat-s., verat.
++ vinegar agg. : Aloe., Ant-c.ars.bell.bor., calad., caust., dros., ferr-ar., ferr.kreos., lach., nat-a., nat-c., nat-m., nat-p.nux-v., ph-ac., phos., ran-b., sep.staph., sulph.
++ amel. : Asar.bry., ign., meny., op., puls.stram.
++ warm drinks amel. : Alum.arg-n., Ars.bry.carb-s.cedr.chel.graph.guare., lyc.mang.nux-m.Nux-v., pyrus., Rhus-t., spong., sulph.verat.
++ warm food agg. : Acon., agn., all-c., alum., am-c., ambr.anac.ant-t., asar., bar-c.bell.bism-ox., bor., Bry., calc., canth., carb-s., carb-v.caust., cham.clem., coc-c.cupr.dros., eupho.ferr., gran., hell., kali-c.Lach., laur., mag-c.mag-m., merc., mez.nat-m., nit-ac.nux-m., nux-v., par., ph-ac.Phos.Puls., rhod., rhus-t.sars., Scil., sep., sil., spig., stann., sul-ac., sulph., thu., verat., zinc.

আমার ফ্রী মোবাইল এপস এর লিঙ্ক আপনাদের উপহার দিলাম।হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে বিস্তারিত জানতে সহায়ক হবে।

https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg                                                                                       
 ডা: ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল, আশুলিয়া, সাভার, ঢাকা।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
গো ঃ রেজি নং ২৩৮৭৬

পাইরিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসায় বাইয়োকেমিক কম্বিনেশন ১৮ কার্যকর

Bio-Combination 18,pyorrhea Homeopathic Treatment

পাইরিয়ার রোগ বিবরন
পাইরিয়া কথাটির মানে প্রচুর পুজ ক্ষরণ।দাত সংক্রান্ত রোগে কথাটি ব্যবহৃত হয়।এই রোগে মাড়ীর গহর ফোলে বা প্রচুর পুজ জমে দাতের গোড়া থেকে অনবরত দুর্গন্ধ যুক্ত পুজ বের হতে থাকে।এটি দাতের এবং মাড়ীর একটি ক্রণিক রোগ।পায়োরিয়ার একাধিক কারণ থাকতে পারে তবে প্রধান কারণ হিসেবে জিজ্নিভাইটিস(মাড়ির প্রদাহ) উল্লেখযোগ্য।জিজ্নিভাইটিসে বেশি দিন বা বার বার ভুগলে পরিনামে রোগটি দাতের আরো গভিরে প্রবেশ করে এবং বিভিন্য গঠন প্রনালীকে আক্রমন করে এবং পেরিও ডেন্টাল বোনের ক্ষয়ক্ষতি জন্মায়।সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে এ্যাবসেস হয়,পুজ জমে।লিওকোপেনিক গোলযোগে ভোগা,অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী এবং এইডস রোগিরা সহজেই Peridonitis এর শিকার হয়ে থাকে।

এইরোগের প্রধান প্রধান লক্ষণ হচ্ছে-মাড়ি লাল হয়ে ফুলে উঠে।সেখান থেকে রক্ত পড়ে এবং মুখ থেকে ভয়ানক দুর্গন্ধ বের হয়।এইসব রোগিদের প্রায়ই দাতের গোরায় প্লাক বা টার্টার জমতে থাকে।দাত ও মাড়ির খাজে দীর্ঘ দিন ধরে প্লাক ও পাথর জমার ফলে সেখানে থলি বা পকেট তৈরী হয়।এই থলি ক্রমে বড় হয়।সেখানে বেশী করে পাথর জমতে থাকে।ক্রমে এই থলি আরো বিসৃত হয়ে বিস্তৃত হয়ে নীচের দিকে দাঁতের রুট ও তার নিচে অবস্থিত এ্যালভিওলার বোনে পৌছে যায় এবং সেখান থেকে হাড়ের ক্ষয়ক্ষতি শুরু হয়।এই পেরিওডেন্টাল পকেটের মধ্যে ময়লা আবর্জনা জমে পচে সেখানে কক্কাই শ্রেণীর জীবানুদের সংক্রমণ হয়।তারা সেখানে আটকা পড়া খাদ্যকণা খেয়ে বেচে থাকে এবং বংশ বৃদ্ধি করে।এইভাবে রোগটি জটিল হতে থাকে।ক্রমেই দাতের মাড়ি আলগা হয়ে দাত নড়তে থাকে এবং শেষে দাঁত নষ্ট হয়ে যায়।বেশিদিন ভূগলে অন্যান্য দাঁত ও মাড়ি আক্রান্ত হয়ে পায়োরিয়ার সৃষ্টি হয়।এই রোগে সাধারণত দাত বা মাড়িতে কোন ব্যথার অনুভুতি হয় না তবে দাঁত নড়তে থাকে কিন্তু খাওয়ার সময় চাপ পড়লে ব্যথা করে।আবার সেখানে একিউট ফোড়া হয়ে পচন ধরে পূজ বের হয় এবং তখন ব্যথা হয় এবং মুখথেকে ভয়ানক পচা দুর্গন্ধ বের হয় বিশেষ করে সকালে ঘুম থেকে উঠার পরে।মুখ বিস্বাদ লাগে। অনেক সময় এই পুজ খাবারের সাথে পেটে গিয়ে নানা প্রকার ক্রনিক রোগ হয় যেমন ক্রনিক ডায়ারিয়া,কোলাইটিস ইত্যাদি।

বা্পাইয়োকেমিক কম্দাবিনেশন ১৮ ্এর উপাদান-নিম্ন লিখিত উপাদান গুলো থেকে সম পরিমাণে গ্রহণ করে একত্রে মিশ্রিত করে এই কম্বিনেষণ ১৮ প্রস্তুত করা হয়। 1.Calcarea Florica, 2.Calcarea Sulph, 3.Silicea.

বাইয়ো-কম্বিনেশন ১৮ সংশ্লিষ্ট ঔষধগুলোর পরিক্ষিত গুনাগুণঃ-

1.Calcarea Florica:-মাড়িতে ফোড়া,অকালে দাঁত নড়ে,কখনো ব্যাথা থাকে  আবার কখনো থাকে না। বিশেষ খাবার সময় ঐ নড়া দাতের সামান্য চাপ বা আঘাত লাগলে খুব যন্ত্রণা হয়,ব্যথা করে।দাতের গোড়া মাড়ির সকেট থেকে আলগা হয়ে যায়,দাতের এনামেল ক্ষয় হয়ে যায় এবং অতি সহজেই দাত সংবেদনশীল হয় অর্থাৎ সামান্য চাপে বা আঘাতেই শির শির করে ওঠে বেদনাার উদ্রেক হয়।ঠান্ডা আদৌ সহ্য করতে পারে না।শুধু ঠান্ডা নয়,গরম,টক এবং স্পর্শও সহ্য করতে পারে না।এই ঔষধে মাড়ি ফোলা কমে।

2.Calcarea Sulph:-মাড়িতে পুজ সৃষ্টি বন্ধ করে।এছাড়া্ নানা প্রকার সংক্রমনের পথ বন্ধ করে।ইতি মধ্যে সংক্রমন হেতু যে পুজ সৃষ্টি হয়েছে তাও দুর করে।মাড়ি থেকে নির্গত পুজ দেখতে হলদে আভাযুক্ত এবং ভয়ানক দুর্গন্ধ।মুখে অসহ্য দুর্গন্ধ বের হয়।মারিতে ফোড়া,ক্ষত এবং পুজ সৃষ্টির সুযোগ থাকে না।সকেট ক্যাভিটিতে খাদ্যকণা আটকে পচতে থাকে এবং জীবাণু সংক্রমণ ঘটে অবস্থা আরো জটিল করে।

3.Silicea:-বিপাক ক্রিয়ার বৈকাল্য হেতু খাদ্য দ্রব্য যথাযথ ভাবে জীর্ণ হয় না ফলে দেহ তার প্রয়োজন মত পুষ্টি সংগ্রহ করতে পারে না,পুষ্টির অভাব,মাড়িতে ফোড়া,ক্ষত,এবং তাতে পুজ সঞ্জয়।ঔষধটি পুজ সৃষ্টি বন্ধ করে।পুজ নিবারণে ইহা অতি গুরুত্যপূর্ণ।মাড়ি সংবেদনশীল,সামান্য কারণেই বেদনার উদ্রেগ।দাঁতের গোড়ায় ফোড়া এবং পুজ তথা পায়োরিয়া নিবারণ করে।

উপসংহারঃ বাইয়োকেমিক কম্বিনেশন ১৮ পাইরিয়ার চিকিৎসায় বড়দের চারটি ছোটদের দুইটি দিনে তিনবার কাদ্য গ্রহনের পূর্বে সামান্য গরম পানিতে েমিশিয়ে খেতে হবে।নির্বাচিত সদৃশ হোমিপ্যাথিক চিকিৎসার পাশাপাশি গ্রহন করতে পারেন।এই রোগের চিকিৎসার পাশাপাশি স্বাস্হ্যবিধি মেনে চলা জরুরি।মুখ পরিস্কার পরিচ্ছন্ন রাখা,ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য গ্রহন প্রয়োজন।জর্দা,পানপাতা কিম্বা তামাক ও সিগারেটের নেশা ত্যাগ করা উচিত।

আমার ফ্রী মোবাইল এপসটি ডাউনলোড করুন এবং আমার সকর লেখা আপডেট নিন নিয়মিত।
HomeoTips https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall

ডা: ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গোঃ রেজিঃ নং ২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮


সোমবার, মার্চ ১২, ২০১৮

স্নায়বিক দুর্বলতা আরোগ্যে বাইয়োকেমিক কম্বিনেষন ১৬ কার্যকর।


স্নায়বিক অবসন্নতাঃ-
স্নায়ুর যথারীতি ক্রিয়ার সামান্য বৈকল্য দেখা দিলেই নানা প্রকার স্নায়বিক রোগ প্রকাশ পায়।অবসাদ,দুর্বলতা,অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়াহীনতা,পক্ষাঘাত,মাথা ধরা,অনিদ্রা ক্ষুধাহীনতা,বুক ধরপড়ানি ইত্যাদি সবই স্নায়বিক রোগ।
বাইয়োকম্বিনেশন ১৬ প্রস্তুতে ব্যবহৃত বাইয়োকেমিক ঔষধের নামসমুহঃ

1.Calcarea Phosphorica,
2.Ferrum Phosphorica,
3.Kalium Phosphorica,
4.Natrum Muriaticum,
5.Magnesia Phosphoricum

এই মিশ্রণটি প্রস্তুত করতে উপরোক্ত বাইয়োকেমিক  সমপরিমাণ ব্যবহার করা হয়েছে।

প্রয়োগ ক্ষেত্রঃ-স্নায়বিক অবসন্নতা,ক্লান্তি যে কোন কারণেই হোক,হৃদযন্ত্রের দুর্বলতা,পাকস্থলীর এবং স্নায়ুর গোলযোগ,নিদ্রাহীনতা,উদ্বেগ।

সংশ্লিষ্ট ঔষধগুলোর পরিক্ষিত গুনাগুণঃ-

1.Ferrum Phosphorica:-রক্ত সল্পতা,রোদ বা ঠান্ডা সহ্য করতে পারে না।খামচানো ভাবের যন্ত্রনা,শিরঘূর্ণন।ঠান্ডা প্রয়োগে উপশম।গোলমাল আদৌ সহ্য করতে পারে না,প্রায়ই অস্থির বোধ করে এবং স্নায়ু শূলে বেশ কষ্ট বোধ করে তাদের পক্ষে উপযোগী।

2. Kalium Phosphorica:-উদ্বেগ,স্নায়বিক দুর্বলতা,লোকসভা বা মিটিং এ কথা বলতে পারে না,হাত পা হাঁটু কাপে।কাজ করতে অনীহা,মনমরা,খিটখিটে মেজাজ,মাথার যন্ত্রনা,মাথা ধরা,স্মৃতি শক্তির অভাব,কিছুই মনে রাখতে পারে না,লাজুক প্রকৃতির।কোন কাজে মন লাগাতে পারে না।

3.Calcarea Phosphorica:-বেশ মোটাসোটা তৎসহ হজম শক্তি দুর্বলতা এবং ভুলমনা ব্যক্তি।অতি সামান্য কারনেই বিরক্ত,বাড়ি ছেড়ে কোথাও চলে যেতে চায়।অন্যন্য লক্ষণের মধ্যে মাথা ধরার এবং পেটে বায়ু সঞ্চয়ের লক্ষণ প্রকট।

4.Magnesia Phosphoricum:-পেশীর আক্ষেপ,পেশীগুলো যেন খিচে ধরে,পেশীর বেদনা ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পঢ়ে।মৃদু ধরনের স্নায়ুশুল।ক্লান্তি,অবসন্ন বা অবসাদগ্রস্হ,এক সময় অনেকগুলো বিষয় চিন্তা করে গোলমাল পাকিয়ে ফেলে ইত্যাদি লক্ণণে ইহা প্রযোজ্য।হজমশক্তির অভাবের জন্য রাত্রে ভাল ঘুম হয় না।

5.Natrum Muriaticum:-দুর্বলতা,ক্লান্তি,মানসিক অস্হিরতা,যে কোন সাধারণ ব্যাপারে বা বিষয়ে অতি সংবেদনশীল,মানষিক বৈকাল্য।শোক দুঃখ ভয় উদ্বেগউত্যাদির কুফল হেতু স্নায়বিক রোগ।খিটমিটে একাকি থাকতে চায়।মাথায় হাতুড়ি পেটার মত যন্ত্রনা,অবশতা,ঝিনঝিন করা ইত্যাদি লক্ষণ।

উপসংহাঃউপরোক্ত পাঁচটি বাইয়োকেমিক ঔষধ পৃথকভাবে স্বস্ব লক্ষণ ভেদে স্নায়বিক দুর্বলতা আরোগ্যে কার্যকর।কোন প্রকার পার্শপ্রতিক্রিয়া ছাড়াই স্নায়ুরোগ আরোগ্যে কার্যকর।বড়দের ৪টি ছোটদের জন্য ২টি খাবার পরে সামান্য গরম পানিতে সেবন করতে হয়।

ডাঃ ইয়াকুব আলী সরকার
ডি.এইচ.এম.এস(ঢাকা)
রেজি নং ২৩৮৭৬
ইভা হোমিও হল।
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা।

শনিবার, মার্চ ১০, ২০১৮

সহজ প্রসব বা নরমাল ডেলিভারির জন্য বাইয়োকেমিক কম্বিনেষন ২৬ কার্যকর ঔষধ।

Bio-combination -26 for Normal delivery 

সহজ প্রসব
প্রসব ক্রিয়াকে সহজ করতে হলে কতগুলো সাধারণ স্বাস্থ বিধি আগে থেকে পালন করতে হয়।গর্ভ ধারনের বিভিন্ন পর্যায়ে সাবধানতা,খাদ্য পানীয় গ্রহণ এবং পুষ্টি সাধন,উপযুক্ত মাত্রায় খনিজ এবং ভেষজ গ্রহণ।জরায়ু এবং জরায়ু পেশির প্রসারণ ও সংকোচণ শক্তি প্রসব ক্রিয়া পদ্ধতিকে সহজতর করে এবং এবং এই ক্ষেত্রে কম্বিনেষন ২৬ এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কম্বিনেশন ২৬ প্রস্তুত করণঃ-
  • 1.Calcarea Fluorica.
  • 2.Calcarea Phosphorica.
  • 3.Kalium phosphoricum.
  •  4.Magnesium Phosphoricum.
ঔষধগুলো হতে সমপরিমান গ্রহণ করে একত্রে মিশ্রিত করে কম্বিনেষণ ২৬ তৈরী করা হয়।

প্রয়োগ ক্ষেত্র
গর্ভসঞ্চারের শুরু থেকে শেষ পর্যন্ত এই ঔষধ গ্রহণ করলে যথা সময় সহজেই প্রসব হয়।এছাড়া মায়ের স্বাস্থও ঠিক থাকে এবং গর্ভস্থ শিশু সুস্থ থাকে।অকাল প্রসব বা গর্ভস্রাব হয় না।

সংশ্লিষ্ঠ ঔষধগুলোর পরিক্ষিত গুনাগুণ

বাইয়োকম্বিনেশন ২৬ শে ব্যবহৃত প্রতিটি উপাদানের গর্ভবতী মায়ের ও গর্ভস্থ শিশুর পুষ্টির চাহিদা পূরণ করে উভয়ের সুস্থ ও সবল করে।গর্ভবতী মায়েদের জন্য উপযুক্ত নির্বাচিত ঔষধ অত্যন্ত কার্যকর।নিম্নোক্ত প্রতিটি উপাদানের মধ্যে রয়েছে মা ও শিশু উভয়ের পুষ্টির উপাদান।।

1.Calcarea Fluorica
পেশীর কাঠিন্য ভাব বা শক্ত ভাব এবং টিউমার সৃষ্টি দুর করে।পেশী এবং পেশী তন্তুকে প্রয়োজন মত সম্প্রসারণ এবং সংকোচণ,প্রয়োজন মত কঠিন বা নরম করতে সাহায্য করে।উদরের বা তলপেটের সংযুক্ত লিস্ফেটিক এবং সংযোগ টিসুর পরিপুষ্টিতে সাহায্য করে।জরায়ু থেকে রক্তস্রাব নিবারণ করে।স্তন অতিশয় শক্ত।প্রসবের পরে আর ভ্যাদল ব্যথা হবে না।জরায়ু সতেজ করে।

 2.Calcarea Phosphorica
অস্থির পুষ্টি সাধনে সাহায্য করে।হাড়ের ভঙ্গুর প্রবণতা দুর করে।অস্থিমজ্জা,টিসুর সংগঠন এবং এলবুমেন এর মাত্রা ঠিক রাখে ।স্তনের দুধ সরবরাহ,চুলকাণি,জরায়ুর দুর্বলতা, লিষ্ফোমেনিয়া দূর করে। প্রদর স্রাবের দোষও নিবারণ করে।স্তনে জ্বালাপোড়া ভাব এবং ক্ষতবৎ বেদনাবোধ।স্তন স্ফীতি এবং দুধ লবনাক্ত।

3.Kalium phosphoricum
মস্তিষ্ক, স্নায়ু, পেশী এবং রক্ত কণার পরিপুষ্টি যোগায়।টিসু সংগঠনে এর যথেষ্ট গুরুত্ব।দুর্বল নারীদের প্রসব ক্রিয়া সহজ করে এবং প্রসব বেদনা নিবারণ করে।নিষ্ফল বার বার প্রসব বেদনা দুর করে। স্নায়বিক দুর্বলতার জন্য গর্ভস্রাবের ভয়। সুতিকাগারে শারীরিক ও মানষিক অস্থিরতা,জ্বর,স্তন প্রদাহ,প্রসবান্তিক ক্লেদ স্রাব ও উহাতে ভয়ানক দুর্গন্ধ ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য।

4.Magnesium Phosphoricum
পেশী, স্নায়ু, অস্থি, মস্তিষ্ক, মেরুদন্ড এবং রক্ত কণিকার পরিপুষ্টি দান করে।পেশির আক্ষেপ,খিচুনিভাব দুর করে এবং সম্প্রসারণ-সংকোচণ ক্রিয়ার সহায়তা করে।ডিম্বাশয়ের,জরায়ুর ও তার আশেপাশে স্নায়ু শূল তৎসহ প্রসব বেদনা নিবারণ করে।

পার্শ্ব প্রতিক্রিয়া
কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যে কোন ঔষধের সাথে খাওয়া যায়।

মাত্রা
গর্ভাবস্থায় প্রথম থেকেই চার বড়ি দিনে তিনবার খাবারের পর কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে খাবেন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।
উপসংহার
সন্তান জন্ম একটি প্রাকৃতিক প্রক্রিয়া।নরমাল ডেলিভারি হবে স্বাভাবিক ভাবেই।কোন অস্ত্রপ্রচার ছাড়াই ডেলিভারি হবে এটাই স্বাভাবিক।এদানিং কালে কোন কোন শিক্ষিত মেয়েরা সিজারিয়ান ডেলিভারিকে পছন্দ করেন এবং মানসিক ভাবে প্রস্তুত থাকেন।তাদের জন্য সুখবর হলো,তারা যদি বাইয়োকেমিক কম্বিনেশন ২৬ নিয়মিত সেবন করেন এবং সাধারন স্বাস্হ্যবিধি মেনে চলেন সিজার করার প্রয়োজন হবে না।

ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল, আশুলিয়া, সাভার ঢাকা
রেজিঃ নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮

বৃহস্পতিবার, মার্চ ০৮, ২০১৮

স্বাস্হ্যহীনতা আরোগ্যে বাইয়োকেমিক চিকিৎসা

বাইয়োকেমিক কম্বিনেশন-এক স্বাস্হ্যহীনতা আরোগ্যে কার্যকর

স্বাস্হ্যের উন্নতির বাইয়োকেমিক চিকিৎসা বা বাইয়োকেমিক কম্বিনেষন ২৮ প্রয়োগক্ষেত্র
শারীরিক পুষ্টি সাধনের জন্য খাদ্য এবং ভিটামিন যেমন প্রয়োজন হয় তেমনি প্রয়োজন হয় খনিজ পদার্থের যা কোষ,বিপাক,অক্সিজেন,পানি,রক্ত কণিকার ইত্যাদির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কম্বিনেষন ২৮ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বায়োওকেমিক কম্বিনেশন আটাইশের উপাদানসমুহ ঃ
1*ক্যালকেরিয়া ফ্লোর।
2*ক্যালকেরিয়া ফস।
3*ক্যালকেরিয়া সালফ।
4*ফেরম ফস।
5*ক্যালি মিউর।
6*ক্যালি ফস।
7*ক্যালি সালফ।
8*ম্যাগ ফস।
9*নেট্রাম মিউর।
10*নেট্রাম ফস।
11*নেট্রাম সালফ।
12*সাইলিসিয়া।
প্রস্তুত করণঃ-নিম্ন লিখিত ঔষধগুলো থেকে সমান পরিমাণে গ্রহণ করে মিশ্রিত করে এই কম্বিনেষন ২৮ তৈরী।

প্রয়োগ ক্ষেত্রঃ-শ্বাস কষ্ট,ক্ষয়জাতীয় রোগ এবং জ্বর,নিউমোনিয়া,ডায়ারিয়া থেকে আরোগ্য লাভের পর শারীরিক দুর্বলতা মোচনের জন্য এটি প্রয়োজন।
বাইয়োকেমিক কম্বিনেশন ২৮ একক ভাবে প্রয়োগ হলে যেমন স্বাস্হ্যের উন্নতি বা স্বস্হ্যক্ষয় রোধ হয় তেমনি এই বারটি বাইয়োকেমিক পৃথকভাবে স্বস্ব নির্বাচক লক্ষণ অনুযায়ী উপযুক্ত মাত্রা ও প্রয়োগ ক্ষেত্রে মেজিকের মত কাজ করে।নিচে প্রতিটি বাইয়োকেমিক ঔষধ নির্বাচক লক্ষণ সংক্ষেপে বর্ণনা করা হলেঅ।
1.Calcarea Fluorica:অস্থির,সন্ধির এবং গ্রন্থির পরিপুষ্টি।
2.Calcarea phosphorica:অস্থির রোগ,অস্থির ভঙ্গের মেরামতি কাজে,রক্তহীনতা,পুরাতন ক্ষয়কারী রোগ, ক্যালসিয়ামের অভাব পুরন করে।
3.Calcarea Sulphuricum:প্রদাহ,পূজ সৃষ্টি,চোখের কর্ণিয়ার দুর্বলতাজনক রোগ,কান,নাক,গলার রোগ,পূজময় হলদে স্রাব আরোগ্যে প্রয়োজন।
4.Ferrum Phosphoricum:রক্তবৃদ্ধি,টিসূর পরিপুষ্টি এবং প্রদাহ তৎসহ জ্বরে প্রয়োগ হয়।
5.Kalium Muriaticum:কান,বুক এবং লিভারের রোগে প্রয়োজন হয়।
6.Kalium Phosphoricum:স্নায়ু,মস্তিষ্কের টিসু,খনিজ জাত খাদ্যের অভাব হেতু শরীরের অবক্ষয় দূর করে।
7.Kalium Sulphuricum:ত্বক,সন্ধির এবং বুকের কোন দূর্লক্ষণ এবং উহা দূর করে পরিপুষ্টি সাধনে সহায়তা করে।
8.Magnesium phos:পেশির পরিপুষ্টি,জরায়ুর দুর্বলতা এবং বেদনা তৎসহ স্নায়ুব্যাথা এবং হৃদযন্ত্রে ব্যাথা আরোগ্য করে।
9.Natrum Muriaticum:কিডনী,সন্ধি এবং শ্লেষ্মা ঝিল্লী আবরনের বৈকল্য দূর করে পরিপুষ্টি সাধণে সাহায্য করে।
10.Natrum Phosphoricum:চর্বি বা তৈলাক্ত জাতীয় খাদ্যের বিপাকীয় কাজে সাহায্য এবং হজমশক্তি বৃদ্ধি করে।অম্লাধিক্য ভাব নিয়ন্ত্রণে সাহায্য করে।
11.Natrum Sulphuricum:দেহে পানির ভারসাম্য রক্ষা করে।
12.Silicea:আমরা দৈনন্দিন যে খাদ্য ও পানিয় গ্রহণ করি তার পু্ষ্টির সুসম বন্টন করতে সাহায্য করে।পুষ্টি জনিত অভাব দূর করে,শরীরে অবান্চিত নেশা বা বিষক্রিয়া নিবারণ করতে ঔষধটির যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পার্শ্বপ্রতিক্রিয়াঃ কোন পার্শপ্রতিক্রিয়া নেই।এই কম্বিনেষণ সেবণ নিরাপদ। এর কোন বিষক্রিয়া নেই বা কোন নেশার সৃষ্টি করে না।

মাত্রাঃ বাইয়োকেমিক কম্বিনেশন ও বাইয়োকেমিক ঔষধসমুহ বড়দের চার বড়ি দিনে তিন বার আর ছোটদের দুই বড়ি দিনে তিনবার।

ডাঃ ইয়াকুব আলী সরকার
গোঃ রেজি নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
ইভা হোমিও হল
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা। 

মঙ্গলবার, মার্চ ০৬, ২০১৮

রক্তশুন্যতার বায়োকেমিক চিকিৎসা


Anaemia বা রক্তশুণ্যতা ?
যদি WBC এবং Hbএর স্বাভাবিক মান বা Normal Volume কমিয়া যায় বা বিকৃত ধরনের RBC তৈরী হয় তাকে এনিমিয়া বলে।এটি একটি অপুষ্টি জনিত রোগ।বাইয়োপ্লাজম এক বা বাইয়োকেমিক কম্বিনেশন এক রক্তশুন্যতা নিরাময়ে কার্য্কর।
*বায়োওকেমিক কম্বিনেশন নং এক(এনিমিয়া) উপাদানসমুহের নাম ঃ
1*ক্যালকেরিয়া ফস।
2*নেট্রাম মিউর।
3*ক্যালি ফস।
4*ফেরাম ফস।
কম্বিনেশন এক( রক্ত শুন্যতার) এর প্রয়োগক্ষেত্রঃ
১)অস্বাস্হ্যকর পরিবেশে বসবাস করার জন্য এবং পরিপাকের গোলযোগ হেতু ভুক্ত দ্রব্য যথাযথ ভাবে হজম না হয়ে এনিমিয়া হলে।
২}দেহ হতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে এনিমিয়া হলে।
৩)সেরিব্রোস্পাইনাল এনিমিয়া হলে।
৪)টিসুর ক্ষয় হেতু এনিমিয়ায় গায়ের চর্ম সাদা,হলুদ বর্ণ,মোমেরমত হলে,বুক ধড়ফড়,কম্পন,শরীরের দুর্বলতা দেখা দিলে।
৫)দীর্ঘদিন মানসিক অশান্তিতে বা চাপের জন্য এনিমিয়া বা ব্রেইন এনিমিয়া হলে প্রয়োগ করা হয়।

কম্বিনেশনে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান সমুহের  রক্তশুন্যতা নিরাময়ের শক্তি রয়েছে।প্রত্যেকটি উপাদানের নির্বাচক লক্ষণ বিস্তারিত আলোচনা করা হলো।

এনিমিয়া বা রক্তশুন্যতার বাইয়োকেমিক ঔষধ সমুহের নির্বাচক লক্ষণঃ

ক্যালকেরিয়া ফসঃ-রক্তহীনতা,মুখমন্ডল ফেকাসে,পাকাশয়ের গোলযোগে রক্ত শুন্যতা এবংয় যে কোন প্রকার ক্ষয় রোগের পরশরীরের ভাইটাল ফ্লুইড কমে গেলে ইহা প্রধান ঔষধ (আর বি সি) গঠনে ও নিয়ন্ত্রণে ইহা অদ্বিতীয়।

ফেরাম ফসঃ-রক্ত শুন্যতার প্রধান ঔষধ,হিমোগ্লোবিন বর্দ্ধক।রক্তাপ্নতাসহ পান্ডুবর্ণ লক্ষণে প্রযোজ্য এবং৮৫% নিচে হিমোগ্লোবিন গেলে ইহা প্রযজ্য।

নেট্রাম মিউরঃ-রোগীর (আর বি সি) কম,সামান্য পরিশ্রমেই বুক ধড়ফড় করে,কোষ্ঠ কাঠিন্য,মানসিক অবসন্নতা,চর্ম ফোকাসে ও শুস্ক,নুনে খুব আসক্ত জল পীপাসা খুব প্রভৃতি লক্ষণে প্রযোজ্য।

কেলি ফসঃ-রোগীর মানসিক ও শারীরিক অবসন্নতা,দিন রাত্র অপ্রয়োজনীয় চিন্তা স্পাইনাল কর্ড এর কোন গোলযোগ লক্ষণে উত্তম ঔষধ।

কেলি মিউরঃ-নেট্রাম সালফ এবং নেট্রাম ফস,শক্তি পর্যায়ক্রমে প্রয়োগ যখন রোগীর রক্তশুন্যতার কারণ খাদ্য দ্রব্য হজম করতে না পারার দরুন,অল্ম রোগ অর্থাৎগ্যাসট্রিটিস,হিপাটিটিস ইনফেকটিভ ফেভার প্রভৃতি ইতিহাস লক্ষণে তিন মাস পর্যন্ত ঔষধ সেবনে উপকার হয়।

সাইলেসিয়াঃ-কোন শিশুর রক্ত শুন্যতার কারণ পূর্ণমাসে শিশুর জন্ম হয়নি,জীর্ণ শীর্ণ ও অপুষ্ট লক্ষণে নেট্রাম মিউর সহ পর্যায়ক্রমে প্রয়োগে উপকার হয়।

হোমিওপ্যাথিকঃ-ক্যালকেরিয়া ফস,চায়না,ফেরাম মেট,নেট্রাম মিউর,ক্যালকেরিয়া কার্ব,হেলোনিয়াস,সিকেলি কর ইত্যাদি ঔষধ সঠিক মাত্রায় প্রয়োগে এনিমিয় চিকিৎসা আরো কার্যকর হয়।
উপসংহারঃবাইয়োকেমিক চিকিৎসার সাথে কোন ঔষধের নিষিদ্ধতা নেই।ইহা অতি নিরাপদ ও বিষক্রিয়া মুক্ত।কম্বিনেশন বড়ি বড়দের চারটি ও ছোটদের দুইটি বড়ি দিনে তিনবার।জরুরী ক্ষেত্রে তিন ঘন্টা পর পর দেয়া যেতে পারে।

ডাঃ ইয়াকুব আলী সরকার
গোঃ রেজি নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।
ইভা হোমিও হল
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা। 

শুক্রবার, মার্চ ০২, ২০১৮

হিক্কার হোমিওপ্যাথিক চিকিৎসা

Homeopathic treatment for Hiccough

হিক্কা কি ?
খাদ্য দ্রব্য পরিপাকের গোলযোগ,দুর্বলকর রোগ ভোগের পর পেট গরম হইয়া কিংবা কৃমি জনিত কারণে হিক্কা হইয়া থাকে।কলেরা পীড়ায় হোক, স্নায়ুবিক হোক,অজির্ন দোষহেতু হোক,আর ডায়াফ্রাম পেশির প্রবল আক্ষেপিক আকুঞ্চন বশতঃ হোক,হিক্কা দেখিলেই আমরা প্রায় অনেকস্হলে প্রথমই-নাক্স ভুমিকাটি ব্যবস্হা করিয়া বসি,নাক্সে উপকার না হলে পরে অন্যন্য ঔষধের খোজ পড়ে।কলেরার হিক্কা একটি সাংঘাতিক উপসর্গ, ইহাতে নাড়ী শীগ্রই বিলুপ্ত হয় এবং অনেকস্হলে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটিয়া থাকে।কলেরায়-পাকস্হলির উত্তেজনা হেতুই প্রায় হিক্কা হইয়া থাকে।অনেক গুলি হিক্কা একত্রে হলে ও তাহার সহিত সর্ব্বশরীর কাপিয়া উঠেলে উহাকে সাংঘাতিক প্রকারের বলিয়া জানিবেন।কলেরার হিমাঙ্গ অবস্হার পর প্রতিক্রিয়া আরাম্ব হইবার পূর্বে অল্প হিক্কা হইলে তাহা শুভ লক্ষন বলিয়া জানিবেন।উহাতে শিরায় রক্ত-চলাচলের ক্রিয়া আরাম্ভ হইতেছে বুঝিতে হইবে।কুপ্রাম-আর্সই-কলেরার হিক্কা নিবারনণের শ্রেষ্ঠ ঔষধ।এখানে আমাদের ডায়াফ্রাম সম্পর্কে একু ধারণা দেয়া যেতে পারে-
ডায়াফ্রfম একটি মোটা পর্দা বিশেষ,বুকের এবং পেটের মধ্যস্হলে থাকিয়া ইহা বুক ও পেটকে দুইভাগে বিভক্ত করিয়াছে,ডায়াফ্রাম এইভাবে ঠিক মধ্যে থাকায় বুকের ভিতরের যন্ত্রসহ পেটের ভিতর যন্ত্রাদিকে এবং পেটের ভিতরের যন্ত্রগুলি বুকের ভিতরের কোন যন্ত্রাদিকে স্পর্শ করিতে পারে না,ডায়াফ্রামের উপর ফুসফুস,হৃৎপিন্ড এবং নিম্নে লিভার, পাকস্হলী,প্লিহা পৃভুতি অবস্হিত।

হিক্কার  হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের বর্ণনা ঃ

নাক্স ভুমিকাঃ-গুরুপাক দ্রব্য ভোজন,রাত্রি জাগরণ,পেটফাপা,টক ঢেকুর ইত্যাদি লক্ষণের সহিত হিক্কায় নাক্স ভুমিকা উপকারী।

ইগ্নেসিয়াঃজলপান কিম্বা আহার করিলেই হিক্কা বৃদ্বি পায়।তিক্ত বমিসহ হিক্কা এবং নাভীর চারপাশে বেদনা থাকলে উগ্নেসিয়া উপযোগী।

বেলেডোনাঃহিক্কার পর হিক্কা সময় পায়না আরেকটি হিক্কা হয়,কানে তালা লাগে,স্বশরীরে কম্প ও মাথা বেদনা থাকিলে বেলেডোনা উপযোগী।

লাইকোপোডিয়ামঃপেটফাপার সাথে হিক্কা,পেটে প্রচুর বায়ু জমিলে লাইকোপোডিয়াম উপযোগী।

এসিড হাইড্রোঃসজ্ঞালোপসহ ঘনঘন ক্ষুদ্র শ্বাসপ্রশ্বাসসহ হিক্কা হলে এসিড হাইড্রো উপযোগী।

ক্যালি ব্রোমঃ-অত্যাদিক ইন্দ্রিয়া চালনা ও শুক্রক্ষয় জনিত স্মৃতি শক্তিহীন রোগীদের হিক্কায় এই ঔষধ উপকারী।

সাইকিউটাঃ-হেউ হেউ শব্দ যুক্ত হিক্কা মাঝে মাঝে কিছু কমে বাড়ে।পরক্ষনেই আবার সমানে চলিতে থাকে।উক্ত প্রকারের হিক্কায় ইহা উপকারী।

ভাইবর্ণাম প্রুনিঃ-বিরামহিন হিক্কা,কোন ঔষধে উপকার না হইলে ইহা অব্যর্থ।

এমিল নাইটঃ-ঔষধ সেবন করিয়া কোন উপকার না পাইলে ইহার Q ৫-৬ ফোটা রুমালেট ঢালিয়া রোগীকে ঘন ঘন ঘ্রান লইতে দিলে সঙ্গে সঙ্গে উপকার হয়।

ষ্ট্যাফিসেগ্রিয়াঃঅনবরত হিক্কা,পিপাসাহীন রোগীর বমির ভাবসহ হিক্কা হলে ষ্টেফিসেগ্রিয়া উপযোগী।

এমন মিউরঃ-সর্ব প্রকার হিক্কায় ইহা মহৌষধ।কলেরায় হিক্কা কিংবা যে কোন কঠিন রোগে হিক্কা হইলে ইহা উপকারী।

সাইক্লামেনঃ-গর্ভবতীর হিক্কা রোগে সাইক্লামেন উৎকৃষ্ট ঔষধ।
হিক্কার রোগীর সদৃশ চিকিৎসায় গুরুত্বপূর্ণ টিপস:
#উদরের অস্ত্রপাচারের পারে হিক্কা হলে সদৃশ ঔষধ হায়োসিয়ামস।
#ঠান্ডা পানি পানের পর হিক্কা হলে সদৃশ ঔষধ আর্সেনিক এলবাম ও পালসেটিলা।
#গরম পানি পানের পর হিক্কা হলে সদৃশ ঔষধ ষ্ট্রামোনিয়াম ভিরেট্রাম এলবাম।
#শিশুর স্তন্যপানের পারে হিক্কা হলে সদৃশ ঔষধ টিক্রিয়াম।
#ভরপেটে আহার করলেও পেটে শুন্যতা অনুভব করে, বুকের মধ্যে সূচফোটানো বেদনা হলে সদৃশ ঔষধ এমন মিউর।
#বালকদের চিত্তবিকারের সাথে হিক্কা হলে সদৃশ ঔষধ ইগ্নেসিয়া উপযোগী।

বোরিকস রেপার্টরির সাহয্যে সদৃশ ঔষধ নির্বাচনঃ
HICCOUGH (singultus) -- Æth., Agar., Amyl, Ars., Bell., Cajup., Caps., Carbo an., Carbo v., Cic., Cocaine, Cocc., Cupr. m.Cycl., Diosc., Eup. perf., Gins., Hep., Hydroc ac., Hyos., Ign.Kali br., Mag. p., Morph.Mosch., Nat. m., Niccol., Nicot., Nux m., Nux v., Ol. succin., Ran. b., Stram., Sul. ac., Tab., Ver. a., Ver. v., Zinc. oxy., Zinc. v.






Smoking, after -- Ign., Selen.
Spasm, followed by -- Cupr. m.
Belching [with] -- Ant. c., Cajup., Cic., Cinch., Diosc.Nux v., Wyeth.
Hysterical, nervous symptoms [with] -- Gels., Ign.Mosch., Nux m., Zinc. v.
Pains in back, after eating, nursing [with] -- Teucr.
Retching, vomiting [with] -- Jatropha, Mag. p., Merc., Nux v.
Spasm of œsophagus [with] -- Ver. v.
Yawning [with] -- Amyl, Carls., Cocc.

উপরোক্ত ঔষধ ছাড়াও এমন মিউর, ও পালসেটিলা,কার্ব-ভেজ,লাইকোপডিয়াম,ভিরেট্রাম এলবাম, বেলেডোনা,এসিটিক এসিড,এগনাস্টাস ক্যাকটাস, জিঙ্কাম মেট আর্সেনিক এলবমসহ আরো আনেক ঔষধ রয়েছে।সঠিক লক্ষণ মিলিয়ে ্উপযুক্ত ঔষধ নির্বাচনই হোমিওপ্যাথিক চিকিৎসার মূলমন্ত্র।

হিক্কার বাইওকেমিক চিকিৎসাঃ

কেলি মিউরঃ-কোষ্ঠবদ্ধ,জিহ্বায় সাদা বর্ণের প্রলেপ রোগীদের হিক্কায় ক্যালি মিউর উপযোগী।

ম্যাগ্নেশিয়া ফসঃ-হিক্কা রোগের প্রধান ঔষধ ম্যাগ্নেশিয়া ফস।

প্রয়োজনিয় টিপস ঃ রোগীকে ঠান্ডা পানি পান করতে দিলে,রোগীকে চমকে দিলে,পেটফাপা সমস্যার সমাধান করলে কিম্বা নিদ্রার ব্যবস্হা করলেই সাধারনতঃ আরোগ্য হয়ে যায়।

ডা: ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গোঃ রেজিঃ নং ২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮ 

শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০১৮

ব্রঙ্কাইটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা

Homeopathic treatment for bronchitis.

ব্রঙ্কাইটিস ?

ঠান্ডা লাগা এই রোগের প্রধান কারণ।ধূলা,ধোয়া,কুয়াশা,শ্বাস নালীতে প্রবেশ করে ও এই রোগ উৎপত্তি হয়ে থাকে।শিশু ও বুড়া বয়সে এই রোগ বেশি হতে দেখা যায়।বক্ষস্থলে চাপ বোধ,কাঁশতে কষ্ট,অক্ষুধা,কোষ্টবদ্ধ,শ্বাস কষ্ট,বুকের ভিতর নানা প্রকার শব্দ,অনিদ্রা প্রভৃতি লক্ষণ প্রকাশ পায় ব্রঙ্কাইটিস শীত কালে বৃদ্ধি পায়।

ব্রঙ্কাইটিসের হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন গাইডঃ

একোনাইট ন্যাপঃ- এই রোগ প্রথম অবস্থায় সর্দি,জ্বর,গলা সুড় সুড় করে শুষ্ক কাশির জন্য রোগি ঘুমাতে পারে না।পানি পিপাসা,অস্থিরতায় এটি উপকারী।

এন্টিম টার্টঃ-শ্বাস নালীর মধ্যে অধিক কফ জমে বুকের ভিতর গর গর শব্দ।গলায় শুর শুর করে কাশি,কাশলে মনে হয় কফ বের হবে কিন্তু বের হয় না।শ্বাস-প্রশ্বাসের সংগে বুকের পাজর চেপে যায়।অনেক সময় কেশেও কফ বের করতে না পেরে রোগি ঝিমাইয়া পড়ে।

এন্টিম সালফঃ-প্রতি বছর শীত কালে ব্রঙ্কাইটিস বৃদ্ধি।গলায় খুক খুক করে কাশি,কাশির সাথে প্রচুর পরিমানে কফ উঠে।শ্বাস-প্রশ্বাসে কষ্ট ইত্যাদি লক্ষনে এটি প্রয়োজনীয়।

বেলসাম পেরুঃ-পুরাতন ব্রঙ্কাইটিসের একটি উৎকৃষ্ট ঔষধ।সবুজ বর্নের মাখনের মত গাঢ় অত্যন্ত দুর্গন্ধ কফ উঠে।শ্বাস-প্রশ্বাসে কষ্ট ইত্যাদি লক্ষণে এটি উপকারি।

ক্যালি হাইপোঃ-পুরাতন ব্রঙ্কাইটিসে এটি একটি উৎকৃষ্ঠ ঔষধ।কাশিতে অল্প পরিমানে কফ উঠে।কফ অত্যন্ত গাঢ় অত্যন্ত দুর্গন্ধ কফ উঠে।কফ অত্যন্ত গাঢ় ও ভিষণ দুর্গন্ধ।

ইউক্যালিপটাসঃ-বৃদ্ধ বয়সে কষ্টকর ব্রঙ্কাইটিস।কাশিতে কাশিতে বুক ধড়ফর করে।অনেকক্ষণ কাশিবার পর পুজ মিশ্রিত শ্লেষ্মা দুর্গন্ধ,শ্বাস কষ্ট।প্রভৃতি লক্ষণে  ইহা উপকারী।

এমন কার্বঃ-পুরাতন ব্রঙ্কাইটিস বুক ধরফর করে।শেষ রাতে কাশি বৃদ্ধি।অবসন্নতা,রাতে নাক বন্ধ হয়ে যায়।মুখ দিয়ে নিশ্বাস ফেলে মুখ দিয়ে,ঘুমের ঘোরে দম বন্ধ হয়ে ঘুম ভেঙ্গে যায়,শ্বাস কষ্ট ইত্যাদি লক্ষনে এমন কার্ব উপকারী।

ব্রাইয়োনিয়াঃ-শুষ্ক কাশি,বুকে সুঁচ ফোটানো ব্যাথা।বুক চেপে ধরে কাশে।অনেক সময় কাশির পর অল্প পরিমানে কফ আসে।কফের রং হলদে বর্ণের বা রক্তের ছিট মিশ্রিত।কোষ্টবদ্ধ নড়াচড়ায় সকল যন্ত্রনার বৃদ্ধিতে ইহা অব্যর্থ।

সলিডেগোঃ-ব্রঙ্কাইটিস রোগের প্রধান ঔষধ।কাশির সাথে প্রচুর কফ বের হয়।মাঝে মাঝে কফের সাথে রক্তের ছিট দেখা যায়।কাশির সাথে শ্বাস কষ্ট।

বোরিকের রেপার্টরির সাহায্যে ব্রঙ্কাইটিসের সঠিক ঔষধ নির্বাচন ঃ
REPERTORYby Oscar E. BOERICKE, M.D
BRONCHITIS, Inflammation



Acute -- Acon., Am. c., Am. iod., Am. phos., Ant. ars., Ant. iod., Ant. t., Ars. iod., Ars., Asclep. t., Aviare, Bell., Blatta or., Brom.Bry.Caust., Cham., Cinch., Colch., Cop., Dulc., Eup. perf., Euphras., Ferr. p., Gels., Grind., Hep., Hyos., Ipec.Kali bich., Lob. infl., Mang. ac., Merc. s., Naph., Nat. ars., Nit. ac., Phos., Piloc., Puls., Rhus t., RumexSang.Sang. n.Scilla, Solid., Spong., StictaSul., Sul. ac., Thuya, Tub., Ver. a., Ver. v., Zinc. m.
Capillary -- Am. c., Am. iod., Ant. ars., Ant. t., Ars., Bac., Bell., Bry., Calc. c., Camph., Carbo v., Chel., Cupr. ac., Ferr. p.Ipec., Kali c., Kali iod., Kaolin, Nit. ac., Phos. ac., Phos., SenegaSolanine, Sul., Tereb., Ver. a.
Chronic (winter catarrhs) -- Alumen, Alum., Ammon.Am. c., Am. caust., Am. iod., Am. m., Ant. ars., Ant. iod., Ant. s. a.,Ant. t.Ars. iod.Ars., Bac., Bals. per., Bar. c., Bar. m.Calc. c., Calc. iod., Calc. sil., Canth., Carbo an., Carbo v., Ceanoth., Chel., Cinch., Coccus, Con., Cop., Cub., Dig., Dros., Dulc., Eriod., Eucal., Grind., Hep., Hydr., Hyos., Ichth., Iod., Ipec.Kali bich., Kali c., Kali hypophos., Kali iod., Kali s., Kreos., Lach., Lyc.Merc. s., Myos., Myrt. ch., Nat. m., Nat. s., Nit. ac., Nux v., Phos., Pix l., Puls., Rumex, Sabal, Sang., Scilla, Sec., Senega, Sep., Sil., Silph., Spong., Stann., Strych., Sul., Taxus, Tereb., Tub., Ver. a.
Fibrinous -- Calc. acet., Bry., Brom., Kali bich., Phos.
Toxemic -- Am. c., Ant. t., Bry., Colch., Diphtherotox., Merc. c.

Irritation of tubes (See Bronchitis.) -- Acet. ac., Acon., Alumen, Ambros., Brom., Bry., Chlorum, Ferr. p., Hep.Phos., Piloc., Rumex, Sang. n., Spong.

Sensitiveness, to cold air -- Allium s., Aral., Bac., Calc. sil., Cham., Cinch., Coral.Dulc.Hep., Iod., Kali c., Mang. ac., Merc. s., Naja, Psor.Sil.Tub.

ব্রঙ্কাইটিসের বাইওকেমিক চিকিৎসা ঃ

ফেরাম ফসঃ- রোগের প্রথমাবস্থায় জ্বর,শ্বাস কষ্ট,বুকে ব্যাথা।যন্ত্রনাদায়ক খুক খুক কাশি ইত্যাদি লক্ষনে ইহা উপকারী।

ক্যালি মিউরঃ-পীড়ার দিতীয়াবস্থায় কাশির সাথে চটচটে শ্লেষ্মা উঠে,জিহ্বায় সাদা ময়লা আবৃত থাকে তখন ফেরাম ফসের সাথে ক্যালি পর্যায়ক্রমে সেবনে উপকার হয়।

ক্যালি সালফঃ-রোগের তৃতীয় অবস্থায় কাশির সাথে হলুদ বর্ণের প্রচুর শ্লেষ্মা উঠলে ক্যালি সালফ দিতে হবে।


ব্রঙ্কাইটিসের রোগীর পথ্য ও আনুসঙ্গিক ব্যাবস্থা ঃ

সরিষার তেল গরম করে বুকে মালিশ করলে উপকার হয়।গরম কাপড়ে শরীর জরিয়ে রাখলে ভাল।ঠান্ড না লাগার দিকে লক্ষ রাখতে হবে।জ্বর থাকলে দুধ,সাগু,দুধ,বার্লি,হরলিক্স সুপথ্য।জ্বর না থাকলে পুরাতন চিকন চালের ভাত,তাজা মাছের ঝোল,বলকারক পথ্য দিতে হবে।গরম পানি পান করতে হবে।

ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা।
গো: রেজিস্ট্রেশন নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।

বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০১৮

মুখে জল উঠার বাইয়োকেমিক চিকিৎসা

হজমের গোলযোগের কারনেই মুখে জল উঠে।পেটে জ্বালা,গরম বোধ,এসিডিটি,পেট বেদনা,মুখে কটু তিক্তস্বাদ সহ মুখে জল উঠতে দেখা যায় ।হৃৎযন্ত্রের জ্বালাপোড়া,লিভার দোষ,অজীর্ণরোগের কারনেই মুখে জল উঠে । লক্ষণ বিবেচনায় নিচের ঔষধ সঠিকটি নির্বাচন করতে সক্ষম হলে সহজেই জল উঠা নিবাময় সম্ভব।

নেট্রাম সালফ:রেগীর তিক্ত বমন,সবুজ উদরাময়,বায়ু নি:স্বরণ কালে অসারে মল ত্যাগ করে ।মল তরল হলেও কুন্থন ছাড়া বের হয় না ।মাত্রা:3x,6x শক্তির বয়স্কদের চারটি,শিশুরোগীর দুইটি বড়ি দিনে চার বার গরম জলে মিশিয়ে খাবেন ।

নেট্রাম ফস :কোষ্ঠবদ্ধ ও উদরাময় পর্যায়ক্রমে রোগীর চলতে থাকে সাথে মুখে অম্ল-স্বাদ যুক্ত,জল উঠলে ,উদরাময়ে মলের রং সবুজ ও হরিদ্রা সাথে টক গন্ধযুক্ত হলে উপযোগী ।মাত্রা:3x,6x শক্তির বয়স্কদের চারটি,শিশুরোগীর দুইটি বড়ি দিনে চার বার গরম জলে মিশিয়ে খাবেন ।
নেট্রাম মিউর :অজীর্ণ্ রোগের সাথে পাতলা জলেরমত শ্লেষাময় বমি, সথে বারবার মুখে জল উঠে ,জিহ্বা ভিজা,থুতু ভরা লবনাক্ত জল উঠলে , লবণপ্রীয় রোগীর জন্য উপযোগী।মাত্রা:3x,6x শক্তির বয়স্কদের চারটি,শিশুরোগীর দুইটি বড়ি দিনে চার বার গরম জলে মিশিয়ে খাবেন।
কেলিফস :স্নায়ুবিক দুর্বলরোগীর,পরিপাক ক্রিয়ার দুর্বলতা,পেটফাপা,সর্বদা ক্ষুধা ভাব থাকে,সাথে মুখে জল উঠলে উপযোগী ।মাত্রা:3x,6x শক্তির বয়স্কদের চারটি,শিশুরোগীর দুইটি বড়ি দিনে চার বার গরম জলে মিশিয়ে খাবেন।

আমার লেখা হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক ফ্রী মোবাইল এপস লিঙ্ক ঃ
ইভা হোমিও হল
বাইপাইল,সাভার,ঢাকা
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
গোঃ রেজিঃ নং ২৩৮৭৬

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০১৮

খাদ্য ইচ্ছা-অনিচ্ছার ভিত্তিতে গ্যাষ্টিকের বাইয়োকেমিক চিকিৎসা

খাদ্য গ্রহনে ইচ্ছা/অনিচ্ছা ঃনির্বাচিত বাইয়োকেমিক ঔষধের নাম।

































***লবন খাওয়ার ইচ্ছার গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-নেট্রাম মিউর।
***মিষ্টি খাওয়ার ইচ্ছার গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-সাইলেসিয়া।
***মদ খাওয়ার ইচ্ছার গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-ফেরম ফস।
***লবনাক্ত শুকরে মাংশ খাওয়ার ইচ্ছার গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-ক্যালকেরিয়া ফস।
***তিক্ত লবনাক্ত খাওয়ার ইচ্ছার গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-ক্যালকেরিয়া ফস,নেট্রাম মিউর।
***চিনি খাওয়ার ইচ্ছার গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-ম্যাগনেশিয়া ফস।
***ডিম খাওয়ার ইচ্ছার গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-ক্যালকেরিয়া ফস।
***দুধ খাওয়ার ইচ্ছার গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-ক্যায়কেরিয়া ফস।
***শিশু দুধ পানের অনিচ্ছায় গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-সাইলেসিয়া।
***মদ্য পানের অনিচ্ছায় গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-সাইলেসিয়া।
***দুধ পানের অনিচ্ছায় গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-ফেরম ফস।
***কফি পানের অনিচ্ছায় গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমি ঔষধ-ফেরম ফস।
***অম্লগরম পানীয় পানের অনিচ্ছায় গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-

কেলি সালফ।
***রুটি খাওয়ার অনিচ্ছায় গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-নেট্রাম মিউর।
***যে কোন খাদ্য খাওয়ার অনিচ্ছায় গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-

ফেরম ফস।
***চর্বিযুক্ত খাওয়ার অনিচ্ছায় গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমি ঔষধ-

নেট্রাম ফস,কেলি মিউর।
***মাংশ খাওয়ার অনিচ্ছায় গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমি ঔষধ-

ফেরম ফস,সাইলেসিয়া।
***মিষ্টি খাওয়ার অনিচ্ছায় গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-কলি ফস।
***ফলমুল খাওয়ার অনিচ্ছায় গ্যাষ্টিকের রোগীর বাইয়োকেমিক ঔষধ-

ক্যালকেরিয়া সালফ।***খাদ্য থাইতে অনিচ্ছায় গ্যাষ্টিকের রোগীরবাইয়োকেমিকঔষধ-ফেরম ফস।

আমার সমস্ত হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক লেখা একসাথে পড়ুন,আমার মোবাইল এপসে।ফ্রী ডাউনলোড করুন।
https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg

ডাঃ ইয়াকুব আলী সরকার
                       ডি এইচ এম এস(ঢাকা)
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গোঃরেজিঃ নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।

শুক্রবার, ফেব্রুয়ারি ০৯, ২০১৮

একজন হোমিওপ্যাথিক ডাক্তারের ডাইরি(৪র্থ পর্ব)

Diary of a homeopathic doctor

হোমিওপ্যাতিক চিকিৎসা পেশায় আমি অনেক মিরাকল দেখেছি।সুনির্বাচিত হোমিওপ্যাথিক ঔষধের একটি অনুবটিকা দ্বারা একটি কঠিন দুরারোগ্য ব্যাধি আরোগ্য হওয়া দেখে অভিভুত হয়েছি।হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্র রোগ আরোগ্যের এই সাফল্য দেখে দিন দিন এই চিকিৎসার প্রসার ঘটছে।আমি হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক বই,অনলাইন মাধ্যম হতে মহাত্মা হ্যানিমান,ডাঃ কেন্ট,ডাঃ উইলিয়াম বোরিক,ডাঃ ন্যাস,ডাঃ এলেন,ডাঃ নীল মনি ঘটক,ডাঃ এন.সি ঘোষ,ডাঃ নরেন্দ্র বন্যোপাধ্যায়সহ বিখ্যাত সুনামধন্য হোমিওপ্যাথিক ডাক্তারদের অমুল্য লেখার মধ্য হতে নিজ জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করতে চেষ্টা করেছি।আমার প্রতিদিনের অর্জিত জ্ঞান হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক জ্ঞান পিপাসুদের সাথে শেয়ার করেছি।আমার এই ক্ষুদ্র প্রয়্যাস হোমিপ্যাথিক চিকিৎসার প্রচার ও প্রসারে কাজে আসলে আমর শ্রম সার্থক মনে করব।পূর্বের তিন পর্বে ৫০টি করে মোট ১৫০টি টিপস দিয়েছি।আজ আরো ৫০টি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম।আজকের লেখাটি যদি আপনাদের সাড়া পাই ভবিষ্যতে লেখার প্রেরনা পাব।আর যদি সাড়া না পাই তবে আজ আমার ডাইরি আপনাদের সাথে শেয়ার করার আগ্রহ হারিয়ে ফেলব।আপনাদের প্রেরণা পেলে ধারাবাহিক ভাবে আমার প্রতিদিনের অভিজ্ঞতা শেয়ার করব।
151*সামান্য ব্যাথা,আবেগ,পরিশ্রমের কারণে মুখমণ্ডল, গাল গলায় রক্তিম আভার সদৃশ ঔষধ:জেলস,কোকা,এমিল নাইট্রেট ইত্যাদি।
152*কার্যের সাথে যেমন কারণের সম্পর্ক,হাইড্রোজেনয়েড ধাতুর রোগীর সাথে সাইকোসিস মায়াজমের সম্পর্ক তেমন।
153*সুস্পষ্ট লক্ষণ ছাড়া ক্রনিক রোগীর চিকিৎসা এন্টিসোরিক সদৃশ ঔষধ দ্বারা শুরু করা উচিত।এ ক্ষেত্রে লাইকোপোডিয়াম দেয়া নিষেধ।
154*মলত্যাগের পরেও রেক্টামে পূর্ণতা বোধ ও তীব্র জ্বালা করলে সদৃশ ঔষধ:এলো, ইগ্নেসিয়া, এসিড মিউর,সালফার ইত্যাদি।
155*সন্ধি বাতে সন্ধির আরষ্টতা,টানভাব,যেন ছোট হয়ে গেছে সদৃশ ঔষধ:কষ্টিকাম,এমন মিউর,গুয়েকাম,নেট্রাম মিউর,সাইক্লামেন ইত্যাদি।
156*প্রস্রাবের সময় মূত্রনালীতে জ্বালা,কেটে ফেলার মত যন্ত্রণা,কোথানী,অল্প প্রস্রাব, ধীরে নির্গত হলে সদৃশ ঔষধ ক্যান্থারিস।
157*কোষ্ঠকাঠিন্য ও ঋতুসল্পতায় গ্রাফাইটিস প্রয়োগের জন্য রোগীর চর্মরোগ বর্তমান অথবা চর্মরোগের ইতিহাস বিদ্যমান থাকা জরুরি।
158*হৃৎপিণ্ডের যাবতীয় রোগ ডানপাশে শয়নে বৃদ্ধির সদৃশ ঔষধ:ক্যালমিয়া,প্লাটিনাম, স্পঞ্জিয়া আর্জেন্ট নাইট্রিকাম ইত্যাদি।
159*মুত্রযন্ত্রের পীড়ায় ক্যান্থারিস ও এপিস মেল ঔষধ দুইটি নির্বাচনে পার্থক্য হলো ক্যান্থারিসের জ্বালাপোড়া এপিসের হুলফোটানো বেদনা।
160*নাক,অর্শ,গলক্ষত ইত্যাদি ছিদ্রপথে প্রচুর রক্তক্ষরণের প্রবনতা,ঠান্ডা পানি দিলে রক্তক্ষরণ বৃদ্ধিতে সদৃশ ঔষধ এমোনিয়াম কার্ব।
161*মনই দেহযন্ত্রের চালক,মনের সন্ধান না করিয়া দেহযন্ত্র দেখে রোগীর সদৃশ ঔষধটি নির্বাচিত হলে আরোগ্যে বিফলতা আনয়ন করে।
162*স্ত্রী ও পুরুষ জননেন্দ্রিয়ের গ্রাফাইটিসের রোগী চিত্র:পুরুষ রাত্রিকালে লিঙ্গউচ্ছ্বাস, কামচিন্তায় নিদ্রাহীন।স্ত্রীদের সঙ্গম ইচ্ছাহীন।
163*যকৃতের বিশৃঙ্খলায় কোষ্ঠকাঠিন্যে ম্যাগ মিউর উপযোগী,এমনকি কোষ্ঠকাঠিন্য না থাকিলে অন্যান্য সদৃশ রোগে এর প্রয়োগ চিন্তা ভুল।
164*মার্কসলের মধ্যে সিফিলিটিক দোষের পূর্ণ চিত্র বিদ্যমান।টাইফয়েড জ্বর ছাড়া সকল প্রকার জ্বরে ও মাঢ়ির ক্ষত আরোগ্যের সদৃশ ঔষধ।
165*ধাতুগত গভীর কার্যকরি ঔষধ,কেলি কার্ব,সালফার,সাইলেসিয়া,ফসফরাস,হিপার সাল্ফ যক্ষার জটিল অবস্থায় প্রয়োগে সাবধান হউন।
166*এ্যালোপ্যাথিক চিকিৎসার পর হোমিওপ্যাথিতে আর্সেনিক,আর্স আইয়োড,কেলি আইয়োড,মার্কসল উচ্চ শক্তিতে শুরু হয়।
167*এ্যালোপ্যাথিক চিকিৎসার পর হোমিওপ্যাথিতে আর্সেনিক,আর্স আইয়োড,কেলি আইয়োড,মার্কসল উচ্চ শক্তিতে শুরু হয়।
168*নেট্রাম শ্রেণীর নেট্রাম মিউর গরম কাতর,নেট্রাম কার্ব শীত কাতর আর নেট্রাম সাল্ফ বর্ষা কাতর রোগীর সদৃশ ঔষধ।
169*নেট্রাম শ্রেণীর ঔষধের প্রতিটির সাদৃশ্য হল, সঙ্গীত অপছন্দ,বিষন্ন,উদাসীন,লোক সমাগম অপছন্দ করে,স্রাব প্রবনতা বিদ্যমান।
170*নেট্রাম মিউরের রোগী ঠান্ডা পানিতে গোসল করিতে ইচ্ছা করে কিন্তু তাতে রোগ বৃদ্ধি,নেট্রাম কার্বের রোগী নাতিশীতোষ্ণ পছন্দ করে।
171*নেট্রাম মিউর,বোরাক্স,সিপিয়া,নেট্রাম কার্ব প্রভৃতি সদৃশ ঔষধ গুলো নারীদের অন্যান্য সদৃশ ঔষধ হতে পৃথক,নারীর অযোগ্যতা।
`172*একজন রাসটক্সের রোগীর রোগী চিত্র:রোগীর মণ অস্হির, বাতের বেদনা সন্ধ্যায় ও রাতে বৃদ্ধি, মেজাজ অত্যন্ত রাগী এবং অনেক জিদি, মিথ্যা কথা তার অপছন্দ।রোগীর বাত বেদনায় রাসটক্স কয়েক মাত্রা সেবনের পর রোগী আরাম পায় এবং উচ্চ শক্তি কয়েক মাত্রা সেবনে এক মাসের মধ্যে পূর্ণ আরোগ্য লাভ করেন।
173*শীর্ণকায় একটি শিশু রোগীর লাইকোপোডিয়াম নির্বাচক রোগী চিত্র:রোগীর বয়স পাঁচ বছর নাম ইলিয়াস, জেলা টাংগাইল।রোগীর ভীষন কোষ্ঠবদ্ধ,অতিরিক্ত ক্ষুধা কিন্তু২/৪ গ্রাস খাবার খাইলে পেট ভরে যায়।প্রতিদিন বিকাল৪টা হইতে রাত৮টা পর্যন্ত সে বেশি অসুস্থ বোধ করে।তার বর্তমান শীর্ণতা রোগটি ধীরগতিতে ও পরিপাকতন্ত্রের বিশৃঙ্খলাকে কেন্দ্র করে অগ্রসর।তার নিশ্বাসের সময় দুই নাকের পাখনা উঠানামা করে ও ঠাণ্ডা পানি পানে বিতৃষ্ণা।নাকের সর্দি স্রাব শুষ্ক হইয়া নাকের ছিদ্র মামড়িতে পূর্ণ থাকে।ফলে মুখ দিয়ে শ্বাসপ্রশ্বাসের কাজ চালাইতে হয়।শিশুটির শরীরের শীর্ণতা ভাবটি পেটে অম্লতা ও রাক্ষুষে ক্ষুধা দিয় শুরু হয় এখন ক্ষুদাহীন হয়ে অপুষ্টিতে ভুগে দেহটি কঙ্কালসার হয়ে গেছে।শিশুটি সকালে নিদ্রা ভঙ্গের পরে বিতৃষ্ণা ভাবটি প্রবল হয়।যকৃতের বিশৃঙ্খলা, কোষ্ঠবদ্ধতা বৃদ্ধির সাথে সাথে সর্দির প্রবনতা বৃদ্ধি পাইয়াছে।রোগীর বর্তমান সময়ের শুষ্কতা প্রাপ্ত হইতে দুই বৎসর সময় লেগেছে।এখন রোগীর অবস্থা জড়পিন্ডের মতো অনুভূতিহীন।
**এই রোগীর জন্য লাইকোপোডিয়াম সদৃশ ঔষধ।লাইকোপোডিয়াম নির্বাচনের জন্য এই সাদৃশ্যপূর্ণ লক্ষণ সমষ্টি থাকা জরুরী।
174*একজন ফর্সা, বেটে,মুখমণ্ডল ফ্যাকাশে রমনীর, তিন চার দিন যাবৎ ডান স্তনের ভীষণ বেদনা ও জ্বালা।ঠান্ডা গরম কোন কিছুতেই আরাম পায় না।শিশুকে স্তনের দুধপান করিতে দিতে অসমর্থ।হাত ছোঁয়া দিলেও বেদনায় কাতর।জিহ্বা লাল রঙের, পিপাসা স্বাভাবিক, বাত রোগী।
***রোগীলিপি বিশ্লেষণ করে ফাইটোলক্কা দেওয়ার তিন দিনেই সম্পূর্ণ আরোগ্য লাভ করেন।175*একটি শীরঃপীড়ার রোগীলিপি:রোগীর নাম শিল্পী রানী বিশ্বাস,ঝিনাইদহ।রোগীর মাথার পিছনের দিকটা অসহ্য ভারবোধ থাকে,মাঝে মাঝে মাথা ঘুরায়, মনে করেন মাথায় একটি ভারী সীসা চাপানো আছে।মাথায় দপদপানি বেদনা।তিনি অনুভব করেন,তার পিছনে মলদ্বার হতে মেরুদন্ডের ভিতর দিয়ে একটি তীক্ষ্ম বেদনা মাথার পিছনে পৌঁছায়।সে প্রায়ই বিভিন্ন ভ্রান্ত ধারণার মধ্যে কাটায়।ভান্ত ধারণা যখন তীব্র হয় তার সঙ্গে মাথা ঘুরানোর বৃদ্ধি পায়।মাথা বেদনা ও মাথা ঘুরানির সাথে বমি ও বমি ভাবটি দেখা দেয়।নড়াচড়া বা উঠিয়া দাঁড়াইলে বা নাড়িলে রোগযন্ত্রনা বৃদ্ধি পায়।কলহপ্রীয় রোগী,গাড়িতে চড়িলে সে অসুস্থ হয়ে পড়ে।গায়ে চর্মরোগ রয়েছে এবং শীতকালে ঔ চর্মরোগ বৃদ্ধি পায়।কিছু দিন পূর্বে একটি পুত্র সন্তান প্রসব করেছেন।
**উপরোক্ত লক্ষণ বিবেচনা করে তাকে পেট্রোলিয়াম দেয়া হয়।এই ঔষধেই তিনি সকল রোগের আদর্শ আরোগ্য লাভ করেন।
176*একটি চর্মরোগের রোগীচিত্র: কমলা রানী দাস নামের এক রমনীর শরীরে চাকা চাকা উদ্ভেদ বাহির হয়।রক্তহীন দেহ।শরীরের কালচে রঙের চাকা চাকা উদ্ভেদ গুলিতে শুস্ক অথচ পচনশীল ক্ষত সৃষ্টি হয়েছে।রোগ যন্ত্রণা গরমে বৃদ্ধি।সর্বদা ঠাণ্ডা চান।অতিরিক্ত পিপাসা, শরীরে ঠান্ডা অনুভব হয় কিন্তু ভিতরে যেন আগুনের ঝলকানি বয়ে যায়।শরীরে পিপিলিকা হাটার অনুভূতি।ঋতুস্রাব অনেক বেশি, সকল স্রাব দুর্গন্ধযুক্ত। চর্মরোগে উদ্ভেদ গুলিতে ঘর্ষণের অভিলাষ করে।মহিলার বার বার গর্ভস্রাবের ইতিহাস এবং একটি মাত্র সন্তান।
***উপরোক্ত লক্ষণ সমষ্টি বিশ্লেষণ করে রোগিনীর জন্য সিকেলি কর দেয়া হয় এবং এক মাসের মধ্যে চর্মরোগের আদর্শ আরোগ্য লাভ করে।
177*ঝড়ের দিনে,বর্ষার ভিজা ঠান্ডায় পরিবর্তনশীল বাতের যন্ত্রণার বৃদ্ধি।গরম ঘরে,শরীর আচ্ছাদনে,চলাফেরা বা সঞ্চালনে আরামের সদৃশ ঔষধ রডোডেন্ড্রন।
176*ডাঃ কেন্ট ও ডাঃ বার্নেট এর মতে মস্তিষ্কের বিকৃতি এবং ফুসফুসের বিকৃতি একই মূদ্রার এপিঠ ওপিঠ।
179*সাইকোসিস দোষের রোগীর কোন ব‍্যাক্তির জ্বর দেখা দেয়া মাত্র মস্তিষ্কের বিশৃঙ্খলা দেখা দেয় ও প্রলাপ বকতে থাকে।
180*টিউবারকুলোসিস সন্দেহে সাধারনতঃ সালফার,সাইলেসিয়া,ফসফরাস ব্যবহারে রোগ যন্ত্রনা বেড়ে যায়।
181*ল্যাকেসিসের পর মধ্যবর্তী ঔষধরুপে সালফার প্রয়োগে দ্রুত ফল পাওয়া যায়।***সাংকরণ।
182*রোরিনামের রোগী কফি পান না ছাড়া পর্য্ন্ত রোগের আরোগ্য লাভ করে না।**প্রমদাপ্রসাদ বিশ্বাস।
183*আঙ্গুল থেতলে গেলে হাইপেরিকামের সমপক্ষ ঔষধ আর নেই।** ই এ ফেরিংটন।
164*কেঁটে যাওয়ার পর সাথে সাথে রক্ত জমাট বাধে এমন রোগীর ক্ষেত্রে এনাকার্ডিয়াম দেয়া উচিত নয়।**ফেরিংটন।
185*বেলেডোনা বারবার প্রয়োগ করা অনুচিত,উচ্চ শক্তির বেলেডোনা বারবার প্রয়োগে মৃত্যু হতে পারে।ডাঃ কেস।
186*”চিকিৎসকের নিজের স্মৃতিশক্তিই সবচেয়ে উপযোগী রেপার্টরী”।জে এইচ ক্রার্ক।
187*গেটে বাতের চিকিৎসায় কলচিকাম দিয়ে বিফল হলে বেঞ্জয়িক এসিড দাও **ডাব্লিউ বোরিক। 188*এম্র্রাগ্রেসিয়া সন্ধ্যায় প্রয়োগ অনুচিত,তাতে রোগ বৃদ্ধি পায়।**এইচ .সি মারো।
189*পেটের বেদনায় কলোসিন্হ প্রয়োগে আরোগ্র হওয়ার পরে আবার বেদনা হলে কেলি কার্ব প্রয়োগে সম্পূর্ণ আরোগ্য হয়।**ডি .এম বোরল্যান্ড। 190*স্যান্টোনাইন নিম্নশক্তি ককনও জ্বর অবস্হায় ও কোষ্ঠকাঠিন্য অবস্হায় কখনও দিবেন না।**ডাঃ বোরিক।
191রোগিনী সর্বদা বিমর্ষ,দু:থিত,ক্লোরোটিক ধাতুর স্ত্রীরোগীনী,পিত্তধাতুর রোগী।রোগীর উপরের অংশে ও বাম পার্শ্বের রোগী ।রোগিনী নিদ্রার উপক্রম ও নিদ্রার পরে রোগের বৃদ্ধি।সকল লোককেই সন্দেহ করেন।মনে করেন কেহ বিষ প্রয়োগে তাতে হত্যা করবে।আক্রান্ত স্হানে ছুইতে দেয় না।গলায় কাপর দিলে দম বন্ধ হবে মনে করে এবং মনে করে এর ফলে সে মারা যাবে।রোগিনী বাতাস করতে বললেও অনেক দুর থেকে বাতাস করতে বলে।প্রায়ই কোষ্ঠ বদ্ধ থাকে।
****উপরোক্ত লক্ষন সমষ্টিতে ল্যাকেসিস উপযোগী।
192*অনবরত বাহ্য বমি,নিতান্ত নিস্তেজ ও দুর্বলতা,রোগিনী চোখ বন্ধ করিয়া থাকে,যন্ত্রনা প্রবল হইলেও রোগীর অস্হিরতা থাকেনা।মন্ডের মত অথবা সবুজ মিশ্রিত কিংবা কাল রঙ্গের চাপ চাপ দুর্গন্ধ মল। রোগীর ওয়াক উঠাসহ বমি। হিমাঙ্গ ও প্রস্রাব বন্ধ অবসন্নতা ও হিমাঙ্গতাসহ স্তনক্যান্সারের রোগিনী,রোগিনী রক্তহীনতা সর্বশরীর ঠান্ডা রোগিনী শীত শীত বোধ করে।
***উপরোক্ত লক্ষণ সমষ্টিতে*ক্যাডমিয়াম সালফ* ইপযোগী।
173*আমবাতের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহঃএপিস,আর্সেনিক,
 ক্যালকেরিয়া কার্ব,কষ্টিকাম,হিপার সাল্ফ,লিডাম পাল,নেট্রাম সাল্ফ,রাসটক্স,সালফার,
আর্টিকা উইরেন্স,থুজা ইত্যাদি।
194*মাত্রাতিরিক্ত যৌনকর্ম,হস্তমৈথুন,স্বপ্নদোষ প্রভৃতি কারণে সৃষ্ট পুরুষদের যৌনকর্মে দুর্বলতা বা অক্ষমতা এসব কারণে যাদের ওজন কমে গেছে,পাশাপাশি অবিবাহিত যুবক-যুবতী বা যাদের স্বামী-স্ত্রী বিদেশে আছেন অথবা মারা গেছেন,মাত্রাতিরিক্ত উত্তেজনা কমিয়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপনে সাহায্যকারী সদৃশ ঔষধ স্যালিক্স নাইগ্রা। 
195*সুনির্বাচিত ঔষধের ক্রিয়াহীনতা।বংশগত সাইকোসিস প্রবণতা যুক্ত রোগী ।বাতের বেদনা সমস্ত শরীর আক্রমণ করে।পায়ের গোড়ালি এত ব্যাথা হয় যে রোগী হাটতে পারে না।সমস্ত কষ্ট দিনের বেলায় বৃদ্ধি পায়।গরম প্রয়োগে ব্যাথা বেদনা হ্রাস পায়।শরীরের গীটগুলো ফুলে যায়।রোগের কথা বর্ননা করতে চোখে অশ্রু আসে।
***এই লক্ষণ সমষ্টিতে মেডোরিনামকে নির্দেশ করে।
196*যে সকল রোগী বয়স অপেক্ষা অধিক বৃদ্ধিপ্রাপ্ত হয়।একহারা চেহারা,বিদ্যৎ চমকাইতে থাকিলে বা বজ্রপাতের শব্দে অসুস্হ হইয়া পড়ে।সামান্য ক্ষত হইতে প্রচুর রক্তস্রাব।শীতল জলপানে উপশম বোধ,কিন্তু পেটের মধ্যে তাহা গরম হইয়া উঠিলেই বমি।বাম পার্শ চাপিয়া শুইতে পারে না।প্রবল ক্ষুধা ও জ্বালাবোধ।অন্ধকার ভীতি দেখা যায়।
****উপরোক্ত লক্ষণ সমষ্টি পেলে ফসফরাস নির্বাচন করতে পারেন।
197*প্রচুর ঘর্ম,লালা স্রাব,রাত্রিকালে বৃদ্ধিশয্যা তাতে বৃদ্ধি,অধিকাংশ ক্ষেত্রেবাম পার্শ ছাড়া শয়নে অক্ষমতা।জিহ্বা ক্লেদাবৃত,মুখে দুর্গন্ধ।রোগীর মল পস্কিার হয় না।নিশ্ফল মলবেগ,সর্বশরীর হরিদ্রাভ।যকৃতে বেদনা বোধ।সর্ব শরীর বিশেষ করে চক্ষু,হাত পায়ের তালু হরিদ্রা বর্ণের হয়।জিহ্বা সরস,মোটা থলথলে দাতের ছাপযুক্ত,মলমূত্র সবই হলুদ।
*****এই রোগীচিত্র আমাদের মার্ক সল নির্বাচণ নির্দেশক।
198*সামান্য কথায় বা আচরণে রোগী অপমানিত বোধ করিলে রোগীর সদৃশ ঔষধঃ স্ট‍্যাফিসেগ্রিয়া,ইগ্নেসিয়া,ক‍্যালকেরিয়া সাল্ফ ইত্যাদি।
199*রোগীর রোগ প্রতি বছর ঘুরে ঘুরে ফিরে আসে সদৃশ ঔষধ:আর্সেনিক,কার্বোভেজ, ল‍্যাকেসিস,থুজা,সালফার ইত্যাদি।
200*স্ক্রুফিউলাস দোষের রোগীর শব্দ অসহ্য, চোখ বুজিলে বিবমিষা ও মাথাঘুড়ানী বৃদ্ধি।মেরুদন্ডের স্পর্শকাতরতা।কমলালেবু বা অম্লখাদ‍্য খাইতে খুবই আকাঙ্ক্ষা।ঘুমের মধ্যে জিহ্বার ডগায় কামড়াইয়া থাকে।রোগীর দীর্ঘ সময়কেও অল্প সময় মনে করে।ভ্রমণের সময়ে বিবমিষার বৃদ্ধি সে অজ্ঞান হয়ে যায়। ***উপরোক্ত লক্ষণ সমষ্টিতে থেরিডিয়ন (Theridion) উপযোগী সদৃশ ঔষধ।

হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে জানার শেষ নেই।জানতে জানতে জীবন শেষ হবে কিন্তু জানার শেষ হবে না।আমি যেদিন যা শিক্ষা করেছি তা অন্যদের সাথে শেয়ার করেছি।আপনিও শুরু করুন উপকৃত হব আমি আপনি আমরা সবাই।
সমৃদ্ধ হবে হোমিওপ্যাথি, উপকৃত হবে মানবজাতি।

আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।
এপসটি ডাউনলোড করুন,আপডেট নিন।আমার মোবাইল এপস লিঙ্ক ঃ


ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা।
গভঃ রেজিস্ট্রেশন নং ২৩৮৭৬
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।

বুধবার, ফেব্রুয়ারি ০৭, ২০১৮

হিষ্টিরিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসা

Homeopathy treatment for hysteria
হিষ্টিরিয়া কি ? কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসাঃ

হিষ্টিরিয়া রোগ আক্রমণের পূর্বে রোগী হাসে,চিৎকার করে কাঁদে,অসংলগ্ন কথা বলে,গালাগালি করে পরে অজ্ঞান হয়ে যায়। চোখ বন্ধ করিতে থাকে, দাঁত লেগে যায়। এই রোগকে আমাদের দেশে ভূতে ধরা বলে।স্নায়ুবিক উত্তেজনার কারণে এই রোগ বেশি হয়। শোক, দুঃখ, ভয়, হিংসা, অলসতা, বিলাসিতা, মনের দুঃখ মনে চেপে রাখা, অনিয়মিত ঋতু স্রাব, জরায়ু সম্বন্ধীয় কোন পিড়া, মানসিক দুঃশ্চিন্তা, যৌবন কালে বিবাহ না হওয়া আরো নানাবিধ কারনে এই রোগ হতে পারে। পুরুষদের চেয়ে মেয়েদের এই রোগ বেশি হয়। হিস্টিরিয়া একটি মানসিক ব্যাধি। দুশ্চিন্তা থেকে এ রোগের সৃষ্টি হয়। এ রোগ আরও যে কারণে হয়ে থাকে, তা হলো অতিরিক্ত উৎকণ্ঠা ও প্রবল মানসিক চাপ, অতীতের কোনো ঘটনা থেকে উদ্ভূত, দীর্ঘদিন ধরে কোনো জটিল অসুখে আক্রান্ত, বংশগত কারণ, যৌন অতৃপ্তি, যৌন অত্যাচার, যৌন বিকৃতি, ডিমেনসিয়া, ব্রেইন টিউমার, প্রিয়জন হারানোর যন্ত্রণা ইত্যাদি। হিস্টিরিয়া আক্রান্ত রোগী আচমকা অসুস্থবোধ করতে পারেন। বারবার খিঁচুনি হতে হতে অজ্ঞান হয়ে যান। রোগী দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। হাত-পা অসাড় হয়ে যেতে থাকে। কখনো পঙ্গুত্ব আসতে পারে। রোগীর কথা বলার ক্ষমতা থাকে না। তলপেট ক্রাম্প ধরে যায়। বুক ধড়ফড় করে। ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে। অনেক সময় রোগীর শ্বাসকষ্ট হয়। বুকের কাছে অস্বস্তি হতে থাকে। কখনো মনে হয় গলার কাছে কিছু আটকে আছে।দাঁতে দাঁত লেগে যায়। মাথা ও ঘাড়ের কাছে থাকা শিরা ফুলে যায়। অনেক সময় রোগী অকারণে হাসতে থাকেন। কখনো কেঁদে ওঠেন। চূড়ান্ত পর্যায়ে দেখা যায়, রোগী কখনো উত্তেজনায় হাত-পা ছুঁড়ছেন, কাঁপতে কাঁপতে, ঝাঁকুনি দিয়ে চলাফেরা করছেন। তবে কোনো উপসর্গও ইচ্ছাকৃত নয়, সবকিছুই মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ। হোমিওপ্যাথি চিকিৎসায় মানসিক লক্ষণ বিশেষ গুরুত্ব পায়। কারণ খুঁজে বের করে মনোলক্ষণের ভিত্তিতে ওষুধ দিলে সমস্যার সমাধান হয়ে যায়।
প্রাথমিক চিকিৎসাঃ
প্রথমেই রোগীর কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের কাছ থেকে জানার চেষ্টা করা উচিত যে, রোগীর কোনো রোগ রয়েছে কি না, যেমন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, মৃগিরোগ ইত্যাদি এবং রোগী কোনো অসুস্থতার জন্য কোনো ওষুধ গ্রহণ করছিল কি না।
এসব তথ্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেশন কিংবা মৃগিরোগের ক্ষেত্রে। রোগীর শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে কি না সেটি পরীক্ষা করে দেখ উচিৎ।
** রোগীর শ্বাসপথে কোনো প্রতিবন্ধকতা থাকলে যেমন জিহ্বা পেছনের দিকে চলে গেলে সেটি মুক্ত করুন। এ ক্ষেত্রে দুই চোয়ালের কোনা বুড়ো আঙুল দিয়ে সামনের দিকে ঠেলুন।

** মাথা এক পাশে কাত করে দিন।
** প্রয়োজনে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিন।
** মুখে কিছু খাওয়াবেন না।
** কৃত্রিম দাঁত থাকলে সেটা সরিয়ে ফেলুন এবং এক টুকরো কাপড় দিয়ে মুখ পরিষ্কার করুন।
** যদি শ্বাস-প্রশ্বাসে আওয়াজ হয় তাহলে রোগীকে বালিশের সাপোর্ট দিয়ে থ্রি কোয়ার্টার এল পজিশনে রাখুন।

** রোগীর কাপড় চোপড় ঢিলা করে দিন।
** রোগীকে গরম রাখুন।
** রোগীর পা ওপরে তুলুন এবং মাথা নিচের দিকে রাখুন। তবে মাথায় আঘাতপ্রাপ্ত রোগীকে এমন করা যাবে না।
** রোগীকে একা রেখে যাওয়া যাবে না।
** রোগীর মল-মূত্র পরিষ্কার করুন।
** রোগীর খিঁচুনি হলে জিহ্বায় যাতে কামড় না লাগে সেজন্য দুই সারি দাঁতের মাঝে শক্ত কিছু রাখুন।
** যদি উচ্চমাত্রার জ্বর থাকে তাহলে কোল্ড স্পনজিং করুন।
** বিষক্রিয়ার ক্ষেত্রে নিয়মমাফিক ব্যবস্থা নিন।

হিষ্টিরিয়া রোগীর হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধ সমুহের বর্ণনাঃ

ইগ্নেশিয়াঃ-অত্যন্ত পরিবর্তনশীল মেজাজ, হাসতে হাসতে আবার কাঁদতে আরাম্ভ করে।মনের দুঃখ মনে চেপে রাখে।দীর্ঘ নিঃশ্বাস ফেলে।তামাকের গন্ধ সহ্য হয় না,তামাক সিগারেটের গন্ধে মাথার যন্ত্রনা বৃদ্ধি।কিছু চিবালেই গালে কামর লাগে।ব্যাথা যন্ত্রনা কিছুই সহ্য করতে পারে না।মাথার একপাশে যেন একটি পেরেক  ঢোকানো হচ্ছে সেইরুপ ব্যাথা অনুভুত হয় ফলে যেই পাশে যন্ত্রনা সেইপাশে চেপে শুইলে আরাম পায়।সহজেই উত্তেজিত মন,রোগি দুঃখিত তভু হাসিতে থাকে।ব্যার্থ প্রেমের কুফলে রোগ আক্রমন।।শোক,দুঃখ,ভয় কিংবা ব্যর্থ প্রেমের ইতিহাস থাকলে এটি ব্যর্থ হয় না।

ভ্যালেরিয়ানাঃ-হিষ্টিরিয়া রোগের ভাল ঔষধ।দেহের লাল অংশ গুলো সাদা হয়ে যায়।দেহ যেন হাওয়ায় ভাসছে এইরকম মনে হয়।অতিরিক্ত চা পানের কারনে রোগ আক্রান্ত হইলে। রোগী হঠাৎ পরিবর্তন,এই মাত্র রাগ আবার কিছু সময় পরই নম্র,মাত্রই হাসে একটু পরই কাঁদে ইত্যাদি লক্ষনে এটি উপকারি।

কোনিয়মঃ-যুবক যুবতী চির কুমারী,বিধবা যুবতী কাম ইচ্ছাকে দমিয়া রাখার ফলে হিষ্টিরিয়া রোগ হলে এটি গুরুত্যপূর্ণ।

নাক্স মস্কেটাঃ- ইহা মূর্চ্ছা রোগের উৎকৃষ্ঠ ঔষধ।রোগির মন অত্যন্ত পরিবর্তনশীল ।অত্যন্ত পরিবর্তনশীল মেজাজ, হাসতে হাসতে আবার কাঁদতে আরাম্ভ করে।শরীর খুব দুর্বল।কখনও অজ্ঞান হইয়া পড়ে।দাত লেগে খিচুনি ধরে।প্রভৃতি লক্ষনে ও গর্ভিনীদের মুর্ছা রোগে এটি উপকারি।

ক্রোকাস স্যাটঃ-রোগীনির মানসিক পরিবর্তন হঠাৎ প্রফুল্ল হাসে,নাচে,গান গায়।সবাইকে ভালবাসে আদর করে।কিছু সময় পরই কান্না আরম্ভ করে।আত্বীয় স্বজনকে গালি দেয়।এই সময়ে রোগীর মনে হয় পেটে যেন একটি জীবন্ত বস্তু নড়াচড়া করে।ইত্যাদি লক্ষনে এটি অব্যার্থ মহৌষধ।

পালসেটিলাঃ-নম্র স্বভাব,কোমল মন,অল্প কথায় মনে ব্যাথা,অভিমানী,শীত কাতর,উথফুল্ল বাতাসের আকাঙ্খা।কোন কিছুতে সিদ্ধান্ত নিতে পারে না। এই ধাতুর রোগীদের ঋতুর গোলযোগ হেতু হিষ্টেরিয়ায় ইহা উপকারী।

ক্যানাভিস ইন্ডিকাঃ-অত্যান্ত ভুলোমন,কথা বলতে বলতে কি বলছিল ভুলে যায়।তুচ্ছ কথায় খিল খিল করে হাসতে থাকে।তার সময় কাটে না এক সেকেন্ড তার কাছে এক যুগ মনে হয়।পেরিলিয়ামের রোগিরা ভাবে সে যেন একটি বলের উপর বসে আছে।

আর্সেনিক এলবমঃ-অত্যন্ত অবসন্ন তার জন্য মূর্চ্ছা।রোগীর অবসাদ,বিষন্ন হতাশ ও উদাসীন।উদ্বেগ,ভীত,অস্থির,বিরক্তিপূর্ণ,খিটখিটে,অনুভুতি পূর্ণ, অল্পতেই বিরক্ত হয়।মৃত্যু ভয়ে কাতর।রোগ আরগ্যের জন্যে হতাশ,ভাবে সে নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছে।একা থাকতে ভয় পায়,একা থাকতে ভীতি ও মৃত্যু ভয় বৃদ্ধি।মৃত্যু ভয়ে বিছানায় যেতে চায় না।মধ্য রাতের পর ও দুপুরের পরে রোগ যন্ত্রনা বৃদ্ধি পায়।

কোকুলাস ইন্ডিকাঃ-মাতাল ও নিদ্রাহীনতা,মানসিক উত্তেজনা ও রাত জাগার কুফল,নিদ্রার সামান্য ঘাটতিতে দূর্বল হয়।রাগ বা দুঃখে হাত পা খিচুনীর সাথে মূর্চ্ছা যায়।মাথা ঘুরে ,মাতালের মত টলমল করতে থাকে

এসাফোর্টিডাঃগ্লোবাল হিস্টিরিয়া-পেটে ভয়ানক বায়ু জমে,সেই বায়ুর সাথে পেট ফোলা,একটি গোলারমত বস্তু ঠেলে উপরের দিকে উঠে গলা পর্যন্ত যায়।বুক সাটিয়াধরে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়।রোগীর রসুনের গন্ধযুক্ত ঢেকুর উঠে।কথনও দুর্গন্ধযুক উদরাময় হয়।খাদ্য গ্রহনের পরেই বমি করে বমিতে মলের গন্ধ পাওয়া যায়।

এগনাষ্ট ক‍্যাক্টাস:রোগী অন্যমনস্ক,বোধশক্তি কম,কোন কিছু স্মরণ রাখতে পারে না,একই কথা দুইবার পড়তে হয় বুঝার জন্য।ব্যাভিচারী,গনোরিয়া গ্রস্হ,বিসন্ন,মানসিক বিশৃংখলা, নিজে নিজেকে ঘৃণা করে,নাকে হেরিং মাছ বা মৃগনাভির গন্ধ পায়।স্তন্যদায়ী মায়ের স্তন দুগ্ধের অভার ও দুর্বলতা সাথে হিস্টিরিয়ায় আক্রান্ত।ইন্দ্রিয়ের অপব্যবহার ও শুক্রক্ষয় থেকে সে হিস্টিরিয়াগ্রস্হ হয়ে থাকলে এগনা্‌ষ্ট ক্যাক্টাস উপযোগী।

স্টিক্টা:পা দুটি যেন হাওয়ায় ভাসছে।রোগীর সর্দি কাশি শুরু হওয়ার সময় মাথায় ভারবোধ ও বেদনায় কাতর হয়ে উঠে।সর্দিস্রাব শুরু হলে আরামবোধ হয়।নাক বন্ধ থাকে ও হাচি কাশি থাকে।হিস্টিরিয়া অবস্হায় রোগীর হাম,যক্ষা কাশি ইত্যাদি থাকলে উপযোগী।
রেপার্টরির সাহায্যে হিস্টিরিয়ার সদৃশ ঔষধ নির্বাচনঃবোরিকের রেপার্টরি

HYSTERIA -- Acon., Agn., Ambra, Am. val., Apis, Aquil., Asaf., Aster., Bell., Cact., Cajup., Camph. monobr., Can. ind., Castor., Caul., Cham., Cim.Cocc., Con., Croc.Eup. ar.Gels., Hyos., Ign.Kali p., Lil. t., Mag. m., Mosch., Myg., Nux m., Orig., Phos. ac., Phos.Plat., Poth., Puls., Scutel., Senec., Sep., Stram., Strych. p., Sumb.Tar. h., Ther., Val.Zinc. v.
কেন্ট রেপার্টরিঃ
hysterical : Absin., Act-r., alum.apis.ars., Asaf.aur.bell.bry.calc-s., calc.cann-s., caust.cedr.cham., cic.cocc.coff., coll.Con., croc., gels.hyos., Ign.iod.ip.lach., lyc., mag-m.merc., Mosch.nat-m.nit-ac., nux-m.nux-v., op., petr., phos., plat.plb., puls., sec., sep.staph., stram.sulph., sumb., tarent., valer., verat-v.verat.zinc.
++ indigestion, from : Ip.
++ indignation : Staph.
++ injuries, from : Arn., art-v., cic.Hyper.nat-s.œna., op.rhus-t.sulph., valer.
++ intermittent : Absin.

হিস্টিরিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসায় উপরোক্ত ঔষধগুলি ছাড়াও লক্ষণ ভেদে পোথাস ফিটিডা,জিঙ্ক ভ্যালেরিয়ানা,একুইলেজিয়া ইত্যাদি প্রয়োজন হতে পারে।

 হিষ্টিরিয়ার বাইয়োকেমিক চিকিৎসা ঃ

ক্যালি ফসঃ-হিষ্টিরিয়া রোগের প্রধান ঔষধ।শোক,দুঃখ,ভয়,দুঃশ্চিন্তা,দুর্বলতা ইত্যাদি কারন না থাকলে এই রোগে ক্যালি ফস অব্যার্থ মহৌষধ।

নেট্রাম মিউরঃ-জরায়ু পীড়াগ্রস্থ রোগীনি সর্বদাই দুঃখিত,মেজাজ খিটখিটে,সান্তনা দিলে রেগে উঠে,গরমে কাতর,অত্যন্ত লবন প্রিয় এই লক্ষনের রোগিদের জন্যে নেট্রাম মিউর উপকারি।

 হিস্টিরিয়ার রোগীর পালনীয় আনুষাঙ্গিক ব্যাবস্থা ও পথ্যাদি ঃ

রোগের উপসর্গ দেখা দিলে তাকে চিৎ করে শুইয়ে পরনের বস্র আলগা করে দিতে হবে।চোখে মুখে ঠান্ডা পানি ছিটিয়ে দিতে হবে।রোগির আসেপাশে লোকজন জমতে দেওয়া যাবে না।রোগিকে খোলা বাতাসের ব্যাবস্থা করতে হবে।চা,কফি,মাদক দ্রব্য,গরম মসলা উত্তেজক খাবার নিষেধ।স্বাভাবিক ঠান্ডা পানিতে গোসল করাতে হবে।পুষ্টিকর খাবার খাওয়াতে হবে।
আমার ফ্রী মোবাইল এপসটি ডাউনলোড করুন এবং আমার সকর লেখা আপডেট নিন নিয়মিত।


ডা: ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।
বাইপাইল,সাভার,ঢাকা।
গোঃ রেজিঃ নং ২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮

Comments System

[blogger][disqus][facebook]

Disqus Shortname

theme-daddy